Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

শ্রাবণ-সন্ধ্যায় মা হলেন অহনা, পরিবারে বাড়ল নতুন সদস্য

প্রথম বার মা হলেন অহনা। প্রেগন্যান্সি জার্নির পুরোটাই সামাজিক মাধ্যমে প্রথম থেকে শেয়ার করছিলেন অভিনেত্রী। কাজ থেকে বিরতি নিলেও পেশা হিসেবে বেছে নিয়েছিলেন ডেইলি ভ্লগ। 

শ্রাবণ-সন্ধ্যায় মা হলেন অহনা, পরিবারে বাড়ল নতুন সদস্য

মা হলেন অহনা

বিহঙ্গী বিশ্বাস

শেষ আপডেট: 28 July 2025 21:04

দ্য ওয়াল ব্যুরো: সকাল থেকেই আকাশের মুখ ভার। ঝমঝমিয়ে বৃষ্টিতে শহরবাসীর মেজাজ নেহাত ভাল নয়। তবে রায় পরিবারে হঠাৎই খুশির মেজাজ। মা হলেন অভিনেত্রী অহনা দত্ত, যাকে আপনি মিশকা বলেই চেনেন। এ দিন শহরের এক বেসরকারি হাসপাতালে কন্যাসন্তানের জন্ম দিয়েছেন অহনা। দ্য ওয়ালকে স্বামী দীপঙ্কর রায় জানিয়েছেন, মা ও সন্তান দু'জনেই সুস্থ আছে।

দীপঙ্কর বলেন, "সন্ধে ছ'টা নাগাদ বাবা হয়েছি আমি। কী যে ভাল লাগছে। আরও ভাল লাগছে ভালভাবে সবটা মিটেছে। পুচকি আর মা দু'জনেই ভাল আছে।"

প্রথম বার মা হলেন অহনা। প্রেগন্যান্সি জার্নির পুরোটাই সামাজিক মাধ্যমে প্রথম থেকে শেয়ার করছিলেন অভিনেত্রী। কাজ থেকে বিরতি নিলেও পেশা হিসেবে বেছে নিয়েছিলেন ডেইলি ভ্লগ। অহনার মায়ের সঙ্গে তাঁর সম্পর্কের তিক্ততার কথা কারও অজানা নয়। এই প্রেগন্যান্সি পিরিয়ডে পাশে পাননি মাকে। হারিয়েছেন দিদাকে। তবু শক্ত হয়ে পাশে দাঁড়িয়েছিলেন স্বামী দীপঙ্কর ও শ্বশুরবাড়ির অন্যান্য সদস্য। অবশেষে প্রতীক্ষার অবসান। অহনা এখন মা। 


```