Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

সামনে এলেন ফেলুদা ইন্দ্রনীল, পুরীতে রহস্য উন্মোচন ক্রমে ক্রমে

শুভদীপ বন্দ্যোপাধ্যায় দ্য ওয়াল ব্যুরো: বড়দিন মানেই ফেলুদার (Feluda) সঙ্গে ঘুরতে যাওয়া। এবার আমরা ফেলুদার সঙ্গে যাচ্ছি জগন্নাথ ধাম-পুরী। সৌমিত্র চট্টোপাধ্যায়, সব্যসাচী চক্রবর্তী, আবির চট্টোপাধ্যায়, টোটা রায়চৌধুরীর পর এবার ফেলুদা র

সামনে এলেন ফেলুদা ইন্দ্রনীল, পুরীতে রহস্য উন্মোচন ক্রমে ক্রমে

শেষ আপডেট: 20 November 2022 12:05

শুভদীপ বন্দ্যোপাধ্যায়

দ্য ওয়াল ব্যুরো: বড়দিন মানেই ফেলুদার (Feluda) সঙ্গে ঘুরতে যাওয়া। এবার আমরা ফেলুদার সঙ্গে যাচ্ছি জগন্নাথ ধাম-পুরী। সৌমিত্র চট্টোপাধ্যায়, সব্যসাচী চক্রবর্তী, আবির চট্টোপাধ্যায়, টোটা রায়চৌধুরীর পর এবার ফেলুদা রূপে অভিনয় করছেন ইন্দ্রনীল সেনগুপ্ত (Indraneil Sengupta)। আগামী ২৩ ডিসেম্বর মুক্তি পাবে সন্দীপ রায়ের নতুন ছবি ‘হত্যাপুরী’ (Hatyapuri)।

'সন্দেশ' পত্রিকায় প্রথম প্রকাশিত হয় ‘হত্যাপুরী’ (Hatyapuri)। এই গল্পের প্রেক্ষাপট পুরী। পুরীতে লালমোহন বাবু ও তোপসেকে নিয়ে ঘুরতে যাবেন ফেলুদা। হঠাৎ সমুদ্রের পারে দেখবেন একটি মৃতদেহ পড়ে আছে। সেই রহস্যের সমাধান শুরু হবে ফেলুদার হাত ধরে। সত্যজিৎ রায়ের (Satyajit Ray) এই গল্প নিয়ে নতুন সিনেমা 'হত্যাপুরী' বানিয়েছেন সন্দীপ রায়।

গত সপ্তাহে সামনে এসছিল ‘হত্যাপুরী’র পোস্টার। এবার সামনে এল ‘হত্যাপুরী’র প্রথম টিজার।

টিজারে দেখা যাচ্ছে পুরনো একটা রহস্যময় বাড়িতে ঢুকছেন ফেলুদা। তাঁর সঙ্গে ঢুকল তোপসে। লাল মোহন বাবু ঢুকতে একটু দ্বিধাগ্রস্থ। ফেলু মিত্তির ডাকলেন, 'কোথায় লালমোহন বাবু? আসুন…', কাচুমাচু মুখে জটায়ুর প্রশ্ন, 'সব ক্লিয়ার তো?' ফেলুদা বললেন, 'ক্লিয়ার তো বটেই, আরও ক্লিয়ার হবে, ক্রমে ক্রমে…'।

এরকমই চমকপ্রদ টিজারে সামনে এল ফেলুদা সিরিজের নতুন ছবি 'হত্যাপুরী'।
একেবারে নতুন মোড়কে তিনটি চরিত্রকে সাজিয়েছেন সন্দীপ রায়। তিন অভিনেতাই প্রথম বার এমন তিনটি আইকনিক চরিত্রে।

ফেলুদা ইন্দ্রনীল সেনগুপ্ত, তোপসে আয়ুষ দাস ও জটায়ু পরিচালক অভিনেতা অভিজিত গুহ। অভিজিত গুহ ও সুদেষ্ণা রায় পরিচালক জুটি আমাদের অনেক ছবি উপহার দিয়েছেন। নিজেদের ছবিতে টেলিফিল্মে বহু অভিনয়ও করেছেন অভিজিত গুহ। কিন্তু এবার তিনি জটায়ু রূপে। যা তাঁর নিজের কাছেও চ্যালেঞ্জিং।

তোপসে আয়ুষ শিশুশিল্পী হিসেবে টালিগঞ্জ পাড়ায় আসেন। তাঁর প্রথম অভিনয় 'মা' সিরিয়ালে বিল্টু চরিত্রে বিখ্যাত আজও। তারপর অনেক মেগা সিরিয়াল করেছেন আয়ুষ। এমন মাপের ছবিতে আয়ুষ এই প্রথম। ওঁর এই ছবি অগ্নিপরীক্ষাও বটে।

তবে 'হত্যাপুরী' টিজারে সবথেকে মন ভরালেন ইন্দ্রনীল ফেলুদা। এরআগে সৃজিত মুখোপাধ্যায় থেকে ঋতুপর্ণ ঘোষের ছবিতে অভিনয় করেছেন ইন্দ্রনীল। তাই অভিনয়ে অনেকটাই পোক্ত হয়ে গেছেন তিনি।

এছাড়াও অন্যান্য ভূমিকায় দেখা যাবে সাহেব চট্টোপাধ্যায়, পরাণ বন্দ্যোপাধ্যায়, ভরত কল প্রমুখ।

কদিন পরেই আসছে ছবির ট্রেলার।
২৩ ডিসেম্বর বড়দিনের ঠিক আগে মুক্তি পাবে 'হত্যাপুরী'।  নতুন ফেলুদা টিম কে দর্শক কী ভাবে নেয় এখন সেটাই দেখার!

আসুন দেখে নিই সন্দীপ রায়ের 'হত্যাপুরী' ছবির টিজার...

https://youtu.be/5jEKMCipM1E

দু'বার ক্যানসারকে জয় করে ফিরেছিলেন ঐন্দ্রিলার মা শিখা, মেয়ের লড়াই হার মানল অসুখের কাছে


```