Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

‘বেঙ্গল ফাইলস’, ‘কেশরী’কে পিছনে ফেলে ভারত থেকে অস্কারের দৌড়ে নীরজের ‘হোমবাউন্ড’

আগামী ২৬ সেপ্টেম্বর, দেশের প্রেক্ষাগৃহে আসছে ‘হোমবাউন্ড’। এরই মধ্যে সুখবর। এ দিনই জানা গেল, ২৪টা ছবিকে পিছনে ফেলে এই বছর ভারত থেকে অস্কারের জন্য নির্বাচিত হয়েছে 'হোমবাউন্ড' ছবিটি।

‘বেঙ্গল ফাইলস’, ‘কেশরী’কে পিছনে ফেলে ভারত থেকে অস্কারের দৌড়ে নীরজের ‘হোমবাউন্ড’

বিহঙ্গী বিশ্বাস

শেষ আপডেট: 19 September 2025 23:46

দ্য ওয়াল ব্যুরো: নীরজ ঘায়ওয়ানের দ্বিতীয় ছবি ‘হোমবাউন্ড’। বিশ্ব চলচ্চিত্র মানচিত্রে যার শুরুটা হয়েছিল ২০২৫ সালের ২১ মে, ফ্রান্সের কান চলচ্চিত্র উৎসবে। সে দিনই Uncertain Regard বিভাগে ছবিটির বিশ্বপ্রিমিয়ার। এরপর পথ চলা টরন্টো—৫০তম টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (TIFF) দাপটের সঙ্গে জায়গা করে নিয়েছিল ছবি। এবার মুক্তির পালা নিজের মাটিতে।

আগামী ২৬ সেপ্টেম্বর, দেশের প্রেক্ষাগৃহে আসছে ‘হোমবাউন্ড’। এরই মধ্যে সুখবর। এ দিনই জানা গেল, ২৪টা ছবিকে পিছনে ফেলে ভারত থেকে অস্কারের জন্য নির্বাচিত হয়েছে 'হোমবাউন্ড' ছবিটি।


বিভিন্ন ভাষায় প্রায় ২৪টি ছবি অস্কারের জন্য মনোনয়ন জমা দিয়েছিল। এদের মধ্যে ছিল, 'আই ওয়ান্ট টু টক', 'দ্য বেঙ্গল ফাইলস', 'পুষ্পা ২', 'হিউম্যান্স ইন দ্য লুপ', 'কেশরী ২'র মতো ছবিগুলি। তবে এ দিন কলকাতায় সাংবাদিক বৈঠকে জানান হয়, বেছে নেওয়া হয়েছে হোমবাউন্ডকেই। ছবিতে অভিনয় করেছেন ঈশান খট্টর, জাহ্নবী কাপুরের মতো নিউএজ অভিনেতারা। 

শুক্রবার সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট ফিরদৌসুল হাসান, কলকাতার লেখিকা, রত্নোতমা সেনগুপ্ত-সহ আরও অনেকে। সেখানেই আনুষ্ঠানিক ঘোষণা হলে। তবে আফসোসের বিষয়, মনোনয়নে ২৪টি বিভিন্ন ভাষার ছবি থাকলেও নাম ছিল না একটা বাংলা ছবিরও। 

কান-এ ছবির বিশ্বপ্রিমিয়ারে ‘হোমবাউন্ড’ পেয়েছিল নয় মিনিট দীর্ঘ স্ট্যান্ডিং ওভেশন। টরন্টোতেও একই আবেগে ভাসিয়েছে দর্শকদের, আর সেখানেই অর্জন করেছে International People’s Choice Award-এর সেকেন্ড রানার-আপের সম্মান। নীরজ ঘায়ওয়ানের এই ছবির জন্য ইতিমধ্যেই আন্তর্জাতিক মহলে উচ্ছ্বাসের ঢেউ। অস্কারের দৌড়ে ভারতের এই নির্বাচন সঠিক ছিল কিনা সে উত্তর লুকিয়ে সময়ের হাতে। 
 


```