Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

কসবার পুজো মণ্ডপ, আমায় দেখে হঠাৎ ছুটে এলেন জুবিন: রাজ চক্রবর্তী

ছবি যেমন হিট, হিট ছিল গানগুলোও। মনে পড়ে জুবিন গর্গের গলায় 'পিয়া রে...'। মনে পড়ে সেই আকুল আবেদন? প্রিয়জন হারানোর দুর্নিবার হাহাকার? জুবিন প্রয়াত হয়েছেন। আকস্মিক এই ঘটনায় শোকে আচ্ছন্ন আমজনতা থেকে শিল্পীমহল।

কসবার পুজো মণ্ডপ, আমায় দেখে হঠাৎ ছুটে এলেন জুবিন: রাজ চক্রবর্তী

কী বললেন রাজ?

বিহঙ্গী বিশ্বাস

শেষ আপডেট: 19 September 2025 18:23

বিহঙ্গী বিশ্বাস: সময়টা, ২০১০-এর আগে। রিলসের বাড়বাড়ন্ত নয় , বরং একচেটিয়া আধিপত্য ছিল গ্রাম-শহরতলির সিঙ্গল স্ক্রিনদের। প্রিয় নায়কের ছবি এলে 'কালো টিকিট'-এর রমরমাও নেহাত কম ছিল না তখন। সাল ২০০৮। হালিশহরের 'রাজু' (রাজ চক্রবর্তী) বানিয়ে ফেললেন এক ছবি, যার নাম 'চিরদিনই তুমি যে আমার'। মিলেনিয়ালদের 'সাইয়ারা', সেই ছবির শেষ দৃশ্য দেখে আজও কাঁদে জেন-ওয়াই মন।

ছবি যেমন হিট, হিট ছিল গানগুলোও। মনে পড়ে জুবিন গর্গের গলায় 'পিয়া রে...'। মনে পড়ে সেই আকুল আবেদন? প্রিয়জন হারানোর দুর্নিবার হাহাকার? জুবিন প্রয়াত হয়েছেন। আকস্মিক এই ঘটনায় শোকে আচ্ছন্ন আমজনতা থেকে শিল্পীমহল।

অসমিয়া এই শিল্পীর বাংলায় জনপ্রিয়তার কাণ্ডারি তিন জন। তিনি নিজে, জিৎ গঙ্গোপাধ্যায় ও রাজ চক্রবর্তী। রাজের ছবির হাত ধরেই বাংলাতেও তিনি হয়ে উঠেছিলেন ঘরের ছেলে। এ দিন খবরটা পেতেই মানতে যেন খানিক কষ্ট হচ্ছে রাজের।

Chirodini Tumi Je Amar - JioHotstar

বললেন, "খুব পছন্দের গায়ক। গলায় খুব মেলোডি ছিল। প্রেম আমারে 'বোঝে না সে বোঝে না' গানটাও ওর গাওয়া।" স্মৃতিতে ডুব দিয়ে হঠাৎ করেই গুনগুন করে উঠলেন রাজ নিজেও। 

পরমুহূর্তেই নিজেকে সামলে নিয়ে বললেন, "জানেন, এত ছবি করেছি, সেই ছবিতে এত গান গেয়েছে ও, অথচ জুবিনের সঙ্গে আমার সেভাবে যোগাযোগ ছিল না। ও আমার গান গেয়েছে, ও আমার নাম জানে কিন্তু সামনাসামনি দেখা হয়নি। কিন্তু বছর দু-চার আগে কসবায় এক পুজোতে আমন্ত্রিত ছিল জুবিন। গান গাইছিল। ওর গানের তালিকায় আমার ছবিরও কিছু গান ছিল। আর কাকতালীয় ভাবে ওই পুজোয় আমিও হাজির ছিলাম। ওই আমাদের প্রথম দেখা। মঞ্চে কেউ একজন ওকে জানায়, যে আমি উপস্থিত। অতবড় মাপের শিল্পী।  ছুট্টে এল আমার কাছে। বলল, "আপনাকে তো আমি কতদিন ধরে খুঁজেছি। কখনও দেখা হয়নি, যোগাযোগও হয়নি। আপনার ছবিতে আমার গাওয়া দু'টো গান এত জনপ্রিয়, বাংলায় প্রচুর গেয়েছি।"

গলায় যেন আফসোস ঝরে পড়ল রাজের। খানিক স্বগতোক্তি করেই যোগ করলেন, "আসলে মৃত্যু তো কারও হাতে থাকে না। ভগবান আমাদের পাঠিয়েছেন অনেক দায়িত্ব দিয়ে। সাবধানে সেগুলো পালন করতে হয়। এত ভাল লোকসঙ্গীত গাইত। সমাজমাধ্যমে ওকে ফলো করতাম আমি। খুব কষ্ট হচ্ছে সবটা মানতে। ওর পরিবার ভাল থাকুন।"


```