Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

চলো নীনা, ক্যাসুরিনার ছায়া গায়ে মেখে ... নগ্ন পায়ে ঝড় তুললেন ৬৪র স্থিরযৌবনা

নগ্ন পায়ে ঝড় তুললেন ৬৪র স্থিরযৌবনা।

চলো নীনা, ক্যাসুরিনার ছায়া গায়ে মেখে ... নগ্ন পায়ে ঝড় তুললেন ৬৪র স্থিরযৌবনা

নগ্ন পায়ে ঝড় তুললেন ৬৪র স্থিরযৌবনা

শেষ আপডেট: 31 May 2024 17:44

শুভদীপ বন্দ্যোপাধ্যায়

বয়স কবেই পেরিয়েছে ষাট। কিন্তু যৌবনের বসন্ত আজ তাঁকে ছেড়ে যায়নি। আজও তিনি স্থিরযৌবনা। তরুণীদের কাছে ঈর্ষণীয় সুন্দরী। তিনি নীনা গুপ্তা। বিতর্কের শিরোনামে থেকেও ক্লাস কী জিনিষ নীনা বুঝিয়ে দিয়েছেন বারবার। সম্প্রতি নীনা গুপ্তার সাহসী পোশাক ঝড় তুলেছে নেট পাড়ায়। খোলা চুলে চোখে রোদচশমা, গায়ে সাদা রঙের ওভার সাইজ ফুলহাতা শার্ট, কাঁধে ঝুলছে লাল স্লিং ব্যাগ। পরনে শর্টস। পায়ে হলুদ রঙের স্নিকার্স। এই শর্টস এতই ছোট যা নীনার নগ্ন উরু ঢাকতে অক্ষম। খুব সাবলীল ভাবেই খোলা উরুতে হাসি মুখে ফটোসেশন থেকে ভিডিওতে ধরা দিয়েছেন অভিনেত্রী। নীনার নগ্ন উরু হৈচৈ ফেলে দিয়েছে নেটপাড়ায়। ৬৪ বছরের তারকার সাহস দেখে তাজ্জব সবাই। চব্বিশের  কোঠার মেয়েদেরকেও হার মানাবে নীনার সাহসী সৌন্দর্য। 

আম্যাজন প্রাইম ভিডিওতে মুক্তি পেয়েছে ‘পঞ্চায়েত থ্রি’। এ সিরিজের বিশেষ প্রদর্শনীতে যোগ দিয়েছিলেন নীনা গুপ্তা। সেখানে এমন লুকে পাপারাত্জিদের ক্যামেরায় পোজ দেন  অভিনেত্রী। 

উত্তরপ্রদেশের ফুলেরা গ্রামের প্রেক্ষাপটে সাজানো পঞ্চায়েত সিরিজ। প্রথম দুই সিজনে 'পঞ্চায়েত' সেক্রেটারি অভিষেক ত্রিপাঠী গ্রামে গিয়ে কী কী সমস্যার মুখোমুখি হন, কীভাবে তিনি গ্রামের মানুষের সমস্যার সঙ্গে একাত্ম হয়ে ওঠেন তা উঠে এসেছে। এই গ্রামের নিরক্ষর প্রধান মঞ্জুদেবীর ভূমিকায় রয়েছেন নীনা গুপ্ত। এবং তাঁর স্বামী ‘প্রধানজি’র চরিত্রে অভিনয় করেছেন রঘুবীর যাদব।  

নীনাকে ছোট পোশাকে দেখে অনেকে প্রশংসা করলেও নেটিজেনদের বড় একটি অংশ তীব্র কটাক্ষ করছেন। নেটিজেনদের একজন লেখেন, ‘বুড়িকে দেখে হাসি পাচ্ছে।’ কেউ লেখেন, ‘ম্যাডাম, কিছু লজ্জা তো রাখা দরকার।’ আবার একজন লেখেন, ‘ওহে দাদি আম্মা।’ আরো অনেকে লেখেন, ‘এটা সাহসিকতা নয়, বোকামি। আপনার ঠাকুমা এমন পোশাকে বাইরে গেলে ভালো লাগবে?’ যদিও অনেকে বলছেন— ‘নীনা গুপ্তা প্রমাণ করলেন, বয়স কেবলই সংখ্যা।’

তবে নীনা চিরকালই এমন পোশাকে অভ্যস্ত। বয়সের ভার নীনাকে ক্লান্ত করেনি। তিনি যেভাবে জীবন মেনন্টেন করে চলেছেন তা শেখার মতো। এতটুকু বলিরেখার ভার আসেনি চেহারায়। কিন্তু ভারতীয় সমাজে সনাতনী পতিব্রতা নারী হলেই প্রশংসা প্রাপ্য হয়। নীনা কোনদিনই সে পথে হাঁটেননি। বরং জোর গলায় বারবার নিজের ইচ্ছের পতাকা উড়িয়েছেন। বিয়ে থেকে সন্তান সবেতেই নীনা গুপ্তা চিরকাল বিতর্কের শিরোনামে। 

পোশাক নিয়ে কটাক্ষের মুখে তিনি এই প্রথম নয়। নিজের জীবনী বই গুলজারকে দিতে গেছিলেন নীনা। তাও আবার স্বল্পপোশাকেই। গুলজারের মতো কবি পরিচালকের পাশে নীনার স্বল্পপোশাক দেখে নেট নাগরিকরা ক্ষুব্ধ হয়েছিলেন।

তবে এসবে নীনার কুছ পরোয়া নেহি। তিনি বলেন "আগে বোঝা দরকার  ট্রলিংয়ের সংজ্ঞা কী? আমার মনে হয় না আমাকে নিয়ে ট্রল করা হয়েছে। তিন-চারজন কী বলল বা না বলল তাতে কী আসে যায়? তার চেয়ে অনেক বেশি মানুষ আমার প্রশংসা করেছেন। ওই তিন-চারজনের কথা আমার উপর একেবারেই প্রভাব ফেলে না।" 

‘চোলি কি পিছে’ নাচে নীনা যে আগুন ছড়িয়েছিলেন তা আজও নেভেনি। অন্যদিকে ব্যক্তিগত জীবনে ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটার স্যার ভিভিয়ান রিচার্ডসের সঙ্গে নীনার বিবাহ বহির্ভূত সম্পর্ক থেকে সন্তানের কোলে আসা-এই সব নিয়ে নীনা  গসিপের  শিরোনামে থেকেছেন  চিরকাল। শুধু তাই নয় , অভিনেতা অলোকনাথ ও শারং দেবের সঙ্গেও প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল নীনার। তবে দিল্লীর চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ও পিডব্লিউসি ইন্ডিয়ার অংশীদার বিবেক মেহরার সঙ্গে যুক্তরাষ্ট্রে গোপনে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হন নীনা গুপ্তা। নীনার কন্যা মাসাবা কিন্তু ভিভ রিচার্ডসের সন্তান। মাসাবাও মা হতে চলেছেন। অর্থাৎ নীনা এখন ঠাকুমা হতে চলেছেন। তাই বুঝি ঠাকুমার এমন স্বল্পপোশাক দেখে বেজায় চটেছে ভারতীয় নেট পাড়া। 

কিন্তু মিডিয়া যাকে নিয়ে এত কাটাছেঁড়া করেছে তাঁর সৌন্দর্য্যে আর মননে এতটুকু মানসিক অবসাদের ছাপ আসেনি। আজও নতুন প্রাণশক্তিতে দিন শুরু করেন নীনা গুপ্তা। তাঁর স্থিরযৌবনের চাবিকাঠি আজও সকলের কাছে  ঈর্ষণীয়। নীনা গুপ্তা একদিকে যেমন স্পষ্টবাদী, অন্যদিকে খোলামেলা পোশাক নিয়েও ছুৎমার্গ নেই তাঁর। 

‘ম্যাডাম আপনার বয়সটার দিকে নজর দিন, খুকি সাজতে চাইছেন কেন?’ -যতই লোকে লিখুক, নীনা চিরকালই এসনে পাত্তা দেন না । আশির দশকে একা মা হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। ভিভ রিচার্ডস অন্তঃসত্ত্বা নীনাকে বিয়ে করতে রাজি হননি। গর্ভপাত না করিয়ে মাসাবার জন্ম দেন নীনা। সেই মাসাবা বিয়ের পর এখন মা হতে চলেছেন। যেন নীনার মা হবার এক বৃত্ত সম্পূর্ণ হতে চলেছে। নীনা গুপ্তা একলা মায়েদের রোলম ডেল। 

নীনা জানাচ্ছেন "অনেকে মনে করেন যেসব মহিলারা আবেদনময়ী পোশাক পরেন, যেমন আমি এখন পরে আছি, তাঁদের কোনও গুণ নেই। কিন্তু আমি সংস্কৃতে এম ফিল করেছি, এছাড়া অন্যান্য ভাল কাজও রয়েছে। তাই পোশাক দেখে কাউকে বিচার করা উচিত নয়।"


```