Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

'পুরুষদের যৌন সুখ দেওয়ার দায়িত্ব মেয়েদেরই', শৈশবের কোন অভিজ্ঞতার কথা বললেন নীনা?

যৌনতা, সম্পর্ক ও নারীর মানসিক প্রস্তুতি নিয়ে খোলামেলা মন্তব্যে আবার আলোচনায় নীনা গুপ্তা। শৈশব ও বেড়ে ওঠার অভিজ্ঞতা নিয়ে কী বললেন অভিনেত্রী?

'পুরুষদের যৌন সুখ দেওয়ার দায়িত্ব মেয়েদেরই', শৈশবের কোন অভিজ্ঞতার কথা বললেন নীনা?

নীনা গুপ্তা

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 14 December 2025 11:20

দ্য ওয়াল ব্যুরো: জনপ্রিয় অভিনেত্রী নীনা গুপ্তা (Neena Gupta) খোলামেলা মন্তব্যের জন্য কিছু বললেই তা নিয়ে আলোচনা শুরু হয়। কখনও তাঁর বক্তব্য ঘিরে বিতর্ক তৈরি হয়, কখনও আবার সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় ওঠে। তাঁর বোল্ড পোশাক যেমন নজর কেড়েছে বারবার, তেমনই যৌনতা ও সম্পর্ক নিয়ে তাঁর স্পষ্ট মন্তব্যও বহুবার চর্চার কেন্দ্রবিন্দুতে এসেছে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সমাজে যৌনতা নিয়ে প্রচলিত ট্যাবু ভাঙার প্রয়োজনীয়তা নিয়ে কথা বলে আবারও আলোচনায় উঠে এসেছেন তিনি। নীনা বলেন, “এই বিষয়গুলো যদি আপনি বা আমি বলি, অনেকেই গুরুত্ব দেবে না। কিন্তু যখন কোনও গুরুজন এগিয়ে এসে বলেন, তখন তার প্রভাব সত্যিই আলাদা হয়। আমার মা কোনওদিন আমাকে বলেননি ঋতুস্রাব কী, যৌনতা কী, শরীরের পরিবর্তন কীভাবে ঘটে। যখন কলেজে পড়তাম, মায়ের এত কড়া শাসন ছিল, বান্ধবীদের সঙ্গে সিনেমা দেখতেও যেতে পারিনি।”

তিনি আরও জানান, আগেকার সময়ে মেয়েদের বিয়ের আগে সামান্য কিছু বলা হতো, যাতে প্রথম রাতে তারা ভয় না পায় বা পরিস্থিতি সামলাতে পারে। তবে সেই প্রস্তুতি ছিল খুবই সীমিত। নীনার কথায়, তখন মূলত এটুকুই বোঝানো হতো যে স্বামী চাইলে তার ‘দায়িত্ব’ পালন করতে হবে এবং সন্তান জন্ম দিতে হবে। মানসিক প্রস্তুতি বা নিজের ইচ্ছা ও অনুভূতির কোনও মূল্য দেওয়া হতো না বলেই মত তাঁর।

নীনা গুপ্তার মতে, আজও বহু পরিবারে সন্তানদের সঙ্গে এই ধরনের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করা হয় না। তাঁর বিশ্বাস, বাড়ির বড়রা— বিশেষ করে দিদা বা ঠাকুমারা, যদি সহজ ভাষায় এসব কথা বলেন, তাহলে সমাজে ধীরে ধীরে বদল আসতে পারে।

একটি সিরিজে দিদার চরিত্রে অভিনয় করতে গিয়ে নীনা গুপ্তাকে এমনই স্পষ্ট ও সাহসী ভাষায় যৌনতা নিয়ে কথা বলতে দেখা গিয়েছিল, যা দর্শকদের মধ্যে ব্যাপক আলোড়ন তুলেছিল। নীনার এই বক্তব্য সামনে আসার পর সোশ্যাল মিডিয়ায় প্রশংসার বন্যা বয়ে যায়। 


```