Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

সাহায্যের আড়ালে ষড়যন্ত্র! ‘চিরদিনই তুমি যে আমার’-এ এন্ট্রি নতুন খলনায়িকার

প্রোমো অনুযায়ী, খুনের অভিযোগে জেলবন্দি হতে হয় অপর্ণাকে। পরিস্থিতি এতটাই জটিল যে তাকে ছাড়াতে গিয়ে আর্য নিজেই অসহায় হয়ে পড়ে। সমস্ত প্রমাণ অপর্ণার বিরুদ্ধেই থাকায় পুলিশ কোনওভাবেই নড়তে চায় না। ফলে অপর্ণার ভবিষ্যৎ ঘিরে থেকে যায় প্রশ্ন।

সাহায্যের আড়ালে ষড়যন্ত্র! ‘চিরদিনই তুমি যে আমার’-এ এন্ট্রি নতুন খলনায়িকার

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 3 February 2026 14:17

দ্য ওয়াল ব্যুরো: হঠাৎ করেই গল্পে বড়সড় রদবদল। জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’-এ নয়া প্লট। প্রেম আর বিশ্বাসের লড়াইয়ের মাঝেই এবার গল্পে ঢুকছে রহস্য, ষড়যন্ত্র আর এক নতুন খলচরিত্র। এতদিন বহু বাধা পেরিয়ে আর্য ও অপর্ণার বিয়ে হলেও, তাদের সুখের সংসারে যে আবারও অশান্তির কালো মেঘ জমছে, তার স্পষ্ট ইঙ্গিত মিলল নতুন প্রোমোতেই।

প্রোমো অনুযায়ী, খুনের অভিযোগে জেলবন্দি হতে হয় অপর্ণাকে। পরিস্থিতি এতটাই জটিল যে তাকে ছাড়াতে গিয়ে আর্য নিজেই অসহায় হয়ে পড়ে। সমস্ত প্রমাণ অপর্ণার বিরুদ্ধেই থাকায় পুলিশ কোনওভাবেই নড়তে চায় না। ফলে অপর্ণার ভবিষ্যৎ ঘিরে থেকে যায় প্রশ্ন।

ঠিক এই সংকটের মুহূর্তেই ধারাবাহিকে প্রবেশ খলনায়িকার, রোহিনী এস রায় নামের এক আইনজীবী। তিনি আর্যকে আশ্বাস দেন অপর্ণাকে বাঁচানোর। তবে এই সাহায্যের আড়ালে লুকিয়ে থাকে অন্য এক সমীকরণ। প্রোমোতে রোহিনীর মুখের একটি সংলাপই তাঁর চরিত্রের আসল রূপ প্রকাশ করে দেয়—আর্যের কাছে পৌঁছতে হলে অপর্ণাকে ছাড়ানোই তাঁর প্রধান লক্ষ্য। আর তাতেই স্পষ্ট হয়ে যায়, এই নতুন চরিত্র মোটেই ইতিবাচক নয়।

এই রহস্যময় খলনায়িকার ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে অভিনেত্রী নবনীতা মালাকারকে। ইন্ডাস্ট্রির অন্দরমহলের খবর অনুযায়ী, প্রথমে এই চরিত্রে অভিনয় করার কথা ছিল অভিনেত্রী স্নেহা চট্টোপাধ্যায়ের। তবে সদ্য ‘রাজরাজেশ্বরী রানী ভবানী’ ধারাবাহিকের কাজ শেষ করায় আপাতত নতুন ধারাবাহিকে যুক্ত না হওয়ার সিদ্ধান্ত নেন তিনি।

খলচরিত্রে অভিনয়ে নবনীতা অবশ্য নতুন নন। এর আগেও একাধিক ধারাবাহিকে নেতিবাচক চরিত্রে দর্শকদের নজর কেড়েছেন তিনি। সর্বশেষ তাঁকে দেখা গিয়েছিল ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকে। এবার জি বাংলার অন্যতম চর্চিত ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে সুযোগ পেয়ে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত অভিনেত্রী।

উল্লেখযোগ্য বিষয়, কিছুদিন ধরেই ‘চিরদিনই তুমি যে আমার’ বন্ধ হয়ে যাওয়ার গুঞ্জন শোনা যাচ্ছিল। যদিও সেই গুজবে কান দিতে নারাজ ধারাবাহিকের কলাকুশলীরা। বরং তাঁদের দাবি, গল্প যেভাবে নতুন মোড় নিচ্ছে, আগামী দিনে দর্শকদের জন্য অপেক্ষা করছে আরও একাধিক চমক আর টানটান টুইস্ট।
 


```