Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

‘বিয়ের জন্য গিয়েছিলাম, কিন্তু...’, স্মৃতি-পলাশ বিচ্ছেদ বিতর্ক নিয়ে এবার মুখ খুললেন নন্দীশ

স্মৃতি মান্ধনা–পলাশ মুচ্ছল বিয়ে বাতিল বিতর্কে মুখ খুললেন অভিনেতা নন্দীশ সান্ধু। কী জানালেন তিনি?

‘বিয়ের জন্য গিয়েছিলাম, কিন্তু...’, স্মৃতি-পলাশ বিচ্ছেদ বিতর্ক নিয়ে এবার মুখ খুললেন নন্দীশ

স্মৃতি মান্ধনা–পলাশ মুচ্ছল

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 6 February 2026 11:23

দ্য ওয়াল ব্যুরো: গায়ক-সুরকার পলাশ মুচ্ছল (Palash Muchhal) ও ভারতীয় মহিলা ক্রিকেট দলের তারকা স্মৃতি মান্ধনার (Smriti Mandhana) বিয়ে নিয়ে দীর্ঘদিন ধরেই নানা জল্পনা চলছিল। ২০২৫ সালের নভেম্বরে এসে সেই জল্পনা আরও তীব্র হয়, যখন সাঙ্গলিতে অনুষ্ঠানের আয়োজন সম্পূর্ণ হলেও বিয়ের ঠিক একদিন আগে তা আচমকাই বাতিল হয়ে যায়। এই হঠাৎ সিদ্ধান্ত ঘিরে শুরু হয় ব্যাপক বিতর্ক। এর মধ্যেই পলাশ মুচ্ছলের বিরুদ্ধে স্মৃতির সঙ্গে বিশ্বাসঘাতকতার গুরুতর অভিযোগ সামনে আসে। যদিও দুই পরিবারের পক্ষ থেকে প্রকাশিত আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়েছিল, স্মৃতি মান্ধনার বাবার অসুস্থতার কারণেই বিয়ে আপাতত স্থগিত রাখা হয়েছে।

এই পরিস্থিতি নিয়ে এবার মুখ খুললেন অভিনেতা নন্দীশ সান্ধু। তিনি বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং গোটা ঘটনাপ্রবাহ কাছ থেকে দেখেছেন। ‘মিস মালিনী’-কে দেওয়া এক সাক্ষাৎকারে নন্দীশ স্পষ্ট জানান, পলাশের বিরুদ্ধে ওঠা প্রতারণার অভিযোগ নিয়ে তিনি কোনও মন্তব্য করতে চান না। তাঁর কথায়, “এই মুহূর্তে এ নিয়ে কিছু না বলাই ভালো। পলাশকে নিজের তরফে কথা বলতে দিন।” নন্দীশ আরও জানান, এই বিষয়ে পলাশ বা তাঁর পরিবারের তরফ থেকে কেউই তাঁর সঙ্গে যোগাযোগ করেননি।

সাঙ্গলিতে উপস্থিত থাকার অভিজ্ঞতা তুলে ধরে অভিনেতা বলেন, “আমি বিয়ের জন্য গিয়েছিলাম, কিন্তু বিয়েটা হলো না। শুধু জানানো হয়েছিল, এই মুহূর্তে অনুষ্ঠান হচ্ছে না।” তাঁর দাবি, উপস্থিত অতিথিদের যেটা জানানো হয়েছিল, তিনিও সেটুকুই জানতে পেরেছেন। নন্দীশের কথায়, স্মৃতি মান্ধনার বাবার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল এবং সেই কারণেই বিয়ের সমস্ত অনুষ্ঠান স্থগিত করা হয়। “খবরে যা এসেছে, আমরাও সেটাই শুনেছি। স্মৃতির বাবা ভালো ছিলেন না, হাসপাতালে ছিলেন। তাই সবকিছু বন্ধ রাখা হয়,” বলেন তিনি।

পুরো ঘটনা নিয়ে যে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন, সেটাও স্বীকার করেছেন নন্দীশ। তাঁর বক্তব্য, পলাশের বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পর্কে তিনি সরাসরি কারও কাছ থেকে কিছু শোনেননি। সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকেই সব জানতে পেরেছেন। “পরে খবর পড়ে বুঝলাম কী ছাপা হচ্ছে, কী ঘটছে। এটা জেনে সত্যিই আমার খুব খারাপ লেগেছে,” বলেন অভিনেতা।

নন্দীশ আরও জানান, পলাশ ও স্মৃতির সম্পর্ক তিনি খুব কাছ থেকে দেখেছেন। তাঁর কথায়, “যে কারণেই হোক, বিয়েটা হলো না। কিন্তু আমি ওদের ভালোবাসা দেখেছি। গত পাঁচ-ছয় বছর ধরে ওদের পাগলের মতো প্রেম করতে দেখেছি। ওরা সত্যিই খুব সুন্দর একটা কাপল ছিল।”

উল্লেখযোগ্যভাবে, এর আগেই স্মৃতি মান্ধনার শৈশবের বন্ধু বলে পরিচয় দেওয়া বিদ্যান মানে এক সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে পলাশ মুচ্ছলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছিলেন। তাঁর দাবি, ২০২৫ সালের ২৩ নভেম্বর বিয়ের অনুষ্ঠানের সময় পলাশকে অন্য এক মহিলার সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা হয়। সেই ঘটনাকে ঘিরেই পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। যদিও এই অভিযোগ প্রসঙ্গে এখনও পর্যন্ত পলাশ মুচ্ছলের তরফে কোনও বিস্তারিত প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


```