Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'ও আমাকে বিয়ে করতে চেয়েছিল', কাশ্মীরের মডেল মুজাম্মিলের সঙ্গে ২ বছর ধরে প্রেম দীপিকার, তোলপাড় বলিউড

মডেল থেকে অভিনেতা হওয়া মুজাম্মিল ইব্রাহিম ফের শিরোনামে উঠে এসেছেন এক বিস্ফোরক দাবি নিয়ে। এক সাম্প্রতিক সাক্ষাৎকারে তিনি জানান, বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের সঙ্গে তাঁর দীর্ঘ দু’বছরের সম্পর্ক ছিল। 

'ও আমাকে বিয়ে করতে চেয়েছিল', কাশ্মীরের মডেল মুজাম্মিলের সঙ্গে ২ বছর ধরে প্রেম দীপিকার, তোলপাড় বলিউড

মুজাম্মিল ইব্রাহিম ও দীপিকা পাড়ুকোন

অন্বেষা বিশ্বাস।

শেষ আপডেট: 6 June 2025 18:26

দ্য ওয়াল ব্যুরো: মডেল থেকে অভিনেতা হওয়া মুজাম্মিল ইব্রাহিম ফের শিরোনামে উঠে এসেছেন এক বিস্ফোরক দাবি নিয়ে। এক সাম্প্রতিক সাক্ষাৎকারে তিনি জানান, বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের সঙ্গে তাঁর দীর্ঘ দু’বছরের সম্পর্ক ছিল। তাঁর দাবি অনুযায়ী, একসময় দীপিকা তাঁকে বিয়ের প্রস্তাবও দিয়েছিলেন।

জম্মু ও কাশ্মীরের বাসিন্দা মুজাম্মিল ২০০৩ সালে ‘গ্ল্যাডর‍্যাগস ম্যানহান্ট ইন্ডিয়া’ প্রতিযোগিতায় জয়লাভ করে মডেলিং জগতে পা রাখেন। বলিউডে পা রাখেন ২০০৭ সালে, পূজা ভাটের ছবি ‘ধোকা’ দিয়ে। এরপর ‘হর্ন ওকে প্লিজ’, ‘উইল ইউ ম্যারি মি?’ এবং নীরজ পাণ্ডের ওয়েব সিরিজ ‘স্পেশাল অপস’-এও কাজ করেন। তবে বলিউডে তেমনভাবে নিজের জমি শক্ত করতে পারেননি।

সিদ্ধার্থ কান্নানকে দেওয়া এক সাক্ষাৎকারে মুজাম্মিল বলেন, “এটাই ছিল আমার জীবনের প্রথম সিরিয়াস রিলেশনশিপ। দীপিকা আমায় বিয়ের প্রস্তাবও দিয়েছিলেন। এমনকী, রণবীর সিংয়ের সঙ্গে তাঁর বিয়ের আগ পর্যন্ত আমাদের যোগাযোগ ছিল।”

অভিনয় জগতের বাইরেও একাধিকবার খবরের শিরোনামে উঠে এসেছেন মুজাম্মিল। মাত্র আট বছর বয়সে এক সহপাঠীর প্রাণ বাঁচিয়ে পান পদক। ২০০৮ সালে এক ব্রিটিশ মহিলাকে ডুবে যাওয়া থেকে উদ্ধার করে অর্জন করেন গডফ্রে ফিলিপস ন্যাশনাল ব্রেভারি অ্যাওয়ার্ড।


```