একই মঞ্চে আসছেন ভারতের চার জনপ্রিয় ব্যান্ড— Euphoria, Fossils, Lakkhichhara এবং Chandrabindoo। গীতাঞ্জলি স্টেডিয়ামে আগামী ১ নভেম্বর, দুপুর ১টা থেকে শুরু হবে এই সুরের মেলা।

ইউনিকর্ন কনসার্ট ২০২৫
শেষ আপডেট: 30 October 2025 17:34
দ্য ওয়াল ব্যুরোঃ সংগীত যে সব সীমারেখা ভেঙে মানুষকে এক করতে পারে, তার এক জীবন্ত উদাহরণ হতে চলেছে ‘Unity Concert 2025’। মঙ্গলবার কলকাতায় এক প্রেস কনফারেন্সে ঘোষণা করল আয়োজক সংস্থা Go Everywhere Tours & Travels Pvt. Ltd.।
একই মঞ্চে আসছেন ভারতের চার জনপ্রিয় ব্যান্ড— Euphoria, Fossils, Lakkhichhara এবং Chandrabindoo। গীতাঞ্জলি স্টেডিয়ামে আগামী ১ নভেম্বর, দুপুর ১টা থেকে শুরু হবে এই সুরের মেলা।
প্রেস কনফারেন্সে ব্যান্ডগুলোর সদস্যদের মধ্যে দেখা গেল আনন্দ আর আবেগের মেলবন্ধন। রূপম ইসলাম, ফসিলস-এর লিড ভোকালিস্ট, জানিয়েছেন - “সংগীতের কোনও সীমা নেই। এই কনসার্ট শুধু শিল্পীদের নয়, শ্রোতাদের মিলনের মঞ্চ— যেখানে প্রজন্মের পর প্রজন্ম এক সুরে বাঁধা পড়বে।”
অন্যদিকে লক্ষ্মীছাড়া ব্যান্ডের কিবোর্ডিস্ট দেবদিত্য চৌধুরী যোগ করলেন— “এই গানগুলো ছিল আমাদের তারুণ্যের সাউন্ডট্র্যাক। আবার একসঙ্গে মঞ্চে ওঠা মানে যেন সময়কে পিছনে টেনে নেওয়া।”
প্রেস কনফারেন্সে উপস্থিত অতিথিরা জানান, “এই চার ব্যান্ড একসঙ্গে মঞ্চে — মানেই শুধু সংগীত নয়, এক ইতিহাসের পুনর্জন্ম।”
আয়োজক সংস্থা Go Everywhere Tours & Travels, যারা মূলত ভ্রমণ সংস্থা হিসেবে পরিচিত, এবার সংগীতের মাধ্যমে মানুষকে এক করার লক্ষ্য নিয়েছে। তাদের মূলমন্ত্র— “Come, Let’s Make Memories"।
বলাই যায়, এই আয়োজন শুধু একটি কনসার্ট নয়, বরং এক প্রজন্মের সংগীত-নস্টালজিয়াকে নতুন করে ছোঁয়ার প্রচেষ্টা।