গ্রেফতারির আগে পুলিশের সঙ্গে গুলির লড়াই চলে শ্যুটারদের। ধৃতদের কাছ থেকে অস্ত্রশস্ত্র ও একটি মোটরসাইকেল বাজেয়াপ্ত করা হয়েছে।

স্ট্যান্ড-আপ কমেডিয়ান ও রিয়েলিটি শো বিজয়ী মুনাওয়ার ফারুকি
শেষ আপডেট: 2 October 2025 11:37
দ্য ওয়াল ব্যুরো: স্ট্যান্ড-আপ কমেডিয়ান ও রিয়েলিটি শো বিজয়ী মুনাওয়ার ফারুকিকে খুনের ষড়যন্ত্রের অভিযোগ! রোহিত গোদারা-গোল্ডি ব্রার গ্যাংয়ের দুই শ্যুটারকে বৃহস্পতিবার গ্রেফতার করল পুলিশ। গ্রেফতারির আগে পুলিশের সঙ্গে গুলির লড়াই চলে শ্যুটারদের। ঘটনাটি ঘটেছে দিল্লির জইতপুর-কালিন্দি কুঞ্জ রোডে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম রাহুল ও সাহিল। তারা দু’জনেই আদতে হরিয়ানার - রাহুল পানিপথের বাসিন্দা এবং সাহিল ভিওয়ানির।
গ্যাংস্টারদের নির্দেশেই খুনের পরিকল্পনা
তদন্তকারীরা জানিয়েছেন, বিদেশে পালিয়ে যাওয়া গ্যাংস্টার রোহিত গোদারা, যিনি গোল্ডি ব্রার ও বীরেন্দ্র চরণের সঙ্গে কাজ করছিলেন, তাঁর নির্দেশেই মুনাওয়ার ফারুকিকে খুনের পরিকল্পনা এগওচ্ছিল। এজন্য রাহুল ও সাহিল মুম্বই ও বেঙ্গালুরুতে ফারুকির গতিবিধি খতিয়ে দেখতে রিকনাইস্যান্স বা বেশ কিছুদিন আগে থেকে নজরদারিও চালিয়েছিল।
ধৃতদের মধ্যে রাহুল গুলিবিদ্ধ হয়েছে। পুলিশ জানিয়েছে, সে ২০২৪ সালের ডিসেম্বর মাসে হরিয়ানার যমুনানগরে ঘটে যাওয়া এক 'তিনটি খুনের' মামলায় (triple murder case) দাগি হিসেবে পুলিশের নজরে ছিল। বর্তমানে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, ধৃতদের কাছ থেকে অস্ত্রশস্ত্র ও একটি মোটরসাইকেল বাজেয়াপ্ত করা হয়েছে। তদন্ত এখনও চলছে।
কে এই মুনাওয়ার ফারুকি?
মুনাওয়ার ফারুকি ভারতের একজন নামকরা স্ট্যান্ডআপ কমেডিয়ান। ২০২৪ সালে জনপ্রিয় রিয়েলিটি শো বিগ বস-এর বিজয়ী হন। বর্তমানে তাঁর ইনস্টাগ্রাম ফলোয়ার সংখ্যা ১ কোটি ৪২ লক্ষ (14.2 million)। ফলে তিনি গ্যাংস্টারদের নজরে আসেন।