Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
রহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট

'দিলীপ কুমারকে কখনও ভোলেননি মধুবালা, বন্ধ্যাত্ব জানার পরই হয় বিচ্ছেদ', জানালেন মুমতাজ

ভারতীয় সিনেমার ইতিহাসে দিলীপ কুমার ও মধুবালার প্রেম কাহিনি এক অনন্য অধ্যায়। রুপালি পর্দার ‘ট্র্যাজেডি কিং’ ও ‘ভেনাস অফ ইন্ডিয়ান সিনেমা’-র প্রেম ছিল ঠিক সিনেমার মতোই নাটকীয়।

'দিলীপ কুমারকে কখনও ভোলেননি মধুবালা, বন্ধ্যাত্ব জানার পরই হয় বিচ্ছেদ', জানালেন মুমতাজ

দিলীপ কুমার ও মধুবালার প্রেম

অন্বেষা বিশ্বাস।

শেষ আপডেট: 22 May 2025 20:12

দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় সিনেমার ইতিহাসে দিলীপ কুমার ও মধুবালার প্রেম কাহিনি এক অনন্য অধ্যায়। রুপালি পর্দার ‘ট্র্যাজেডি কিং’ ও ‘ভেনাস অফ ইন্ডিয়ান সিনেমা’-র প্রেম ছিল ঠিক সিনেমার মতোই নাটকীয়। এতদিন ধারণা ছিল, একে অপরকে ভালবেসেও তাঁরা আলাদা হয়ে যান মধুবালার বাবার সঙ্গে দিলীপ কুমারের আইনি বিরোধের কারণে। কিন্তু সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী মুমতাজ সামনে আনলেন আরও এক সত্য।

সাংবাদিক বিকি লালওয়ানিকে দেওয়া সাক্ষাৎকারে মুমতাজ বলেন, “মধুবালাদি আমাকে বলেছিলেন, ‘মুমতাজ, জীবনে যদি কাউকে ভালবেসে থাকি, সে হল ইউসুফ (দিলীপ কুমার)। কিন্তু যখন ও জানতে পারে আমি মা হতে পারব না, কারণ আমার হৃদরোগ আছে... ডাক্তার বলেছিলেন সন্তান ধারণ করলে আমি অপারেশন টেবিলেই মারা যাব। তখন ও (দিলীপ) বুঝে গিয়েছিল…’।

মুমতাজ আরও জানান, মধুবালার তখন শরীর অত্যন্ত খারাপ ছিল। “আমি ওঁকে দেখতে যেতাম। ও বলত, দেখো কেমন কফ বেরোচ্ছে। ভীষণ দুর্বল ছিল ও,” বলেন মুমতাজ।

যদিও তাঁদের প্রেম শেষ হয়েছিল, একে অপরের প্রতি সম্মান কখনও হারাননি তাঁরা। ১৯৬০ সালে মুক্তি পাওয়া কিংবদন্তি ছবি 'মুঘল-এ-আজম'-এ তাঁদের রসায়ন ছিল নজরকাড়া। পর্দায় সেলিম ও অনারকলির দৃশ্যে যেমন ছিল প্রেম ও যন্ত্রণা, বাস্তবেও তেমনই গভীর ছিল আবেগের দ্বন্দ্ব। এরপর দিলীপ কুমার বিয়ে করেন অভিনেত্রী সায়রা বানুকে। অন্যদিকে, মধুবালা বিয়ে করেছিলেন গায়ক ও অভিনেতা কিশোর কুমারকে। কিন্তু দীর্ঘ রোগভোগের পর মাত্র ৩৬ বছর বয়সে ১৯৬৯ সালে প্রয়াত হন তিনি।

 


```