Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রাত পোহালেই বিয়ে? ধনুষকে নিয়ে অবশেষে সত্যি সামনে আনলেন ম্রুণাল

এই জল্পনার পেছনে আরও একটি কারণ ছিল ধনুষের ব্যক্তিগত পরিচিতি। তিনি একসময় ছিলেন সুপারস্টার রজনীকান্ত-এর জামাতা। সেই সূত্র টেনে নানা আলোচনাও শুরু হয়। গত এক বছরের বেশি সময় ধরে ধনুষ ও ম্রুণালের বন্ধুত্ব নিয়েও নানা কথা শোনা যাচ্ছিল। 

রাত পোহালেই বিয়ে? ধনুষকে নিয়ে অবশেষে সত্যি সামনে আনলেন ম্রুণাল

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 13 February 2026 18:06

দ্য ওয়াল ব্যুরো: দক্ষিণী তারকা ধনুষ (Dhanush) এবং অভিনেত্রী ম্রুণাল ঠাকুর-কে (Mrunal Thakur) ঘিরে সাম্প্রতিক সময়ে বিনোদন জগতে জোর গুঞ্জন। শোনা যায়, প্রেমদিবসেই নাকি ঘনিষ্ঠ পরিসরে বিয়ের আচার সম্পন্ন করতে চলেছেন দু’জন। বয়সের ব্যবধান, পারিবারিক উপস্থিতি, নির্দিষ্ট তারিখ— সব মিলিয়ে এই খবর বিনোদন জগতে ছড়িয়ে পড়ে দ্রুত। 

এই জল্পনার পেছনে আরও একটি কারণ ছিল ধনুষের ব্যক্তিগত পরিচিতি। তিনি একসময় ছিলেন সুপারস্টার রজনীকান্ত-এর জামাতা। সেই সূত্র টেনে নানা আলোচনাও শুরু হয়। গত এক বছরের বেশি সময় ধরে ধনুষ ও ম্রুণালের বন্ধুত্ব নিয়েও নানা কথা শোনা যাচ্ছিল। যদিও দু’জনেই প্রকাশ্যে নিজেদের ‘ভালো বন্ধু’ বলেই পরিচয় দিয়েছেন।

অবশেষে বিষয়টি নিয়ে মুখ খোলেন ম্রুণাল। এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করে জানান, বিয়ে তাঁর কাছে কোনও তাড়াহুড়োর বিষয় নয়। সঠিক মানুষ, সঠিক সময়, এই দুই মিললেই তিনি এমন সিদ্ধান্ত নেবেন। তাঁর কথায়, এমন সঙ্গী চাই, যার সঙ্গে নির্ভয়ে ও স্বচ্ছন্দে থাকা যায়। শুধু সামাজিক চাপে কোনও সম্পর্কে জড়ানোর পক্ষে নন তিনি।

তবে গুজবকে একেবারে কটাক্ষের চোখে না নিয়ে খানিক রসিকতার সুরও শোনা যায় তাঁর কথায়। মজা করে বলেন, তাঁর নাকি গায়ে হলুদ আর সঙ্গীতের প্রস্তুতিও হয়ে গিয়েছে— অথচ তিনি নিজেই কিছু জানেন না! নিজের জীবনের এমন বড় খবর হলে তা গোপন রাখার প্রশ্নই ওঠে না বলেও জানান অভিনেত্রী।

এই মুহূর্তে তিনি ব্যস্ত নতুন ছবির প্রচারে। ফলে বিয়ের আলোচনা নয়, কাজই তাঁর অগ্রাধিকার— এমনটাই স্পষ্ট করে দিলেন ম্রুণাল ঠাকুর।


```