Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

শতবর্ষ পেরিয়েও অমলিন স্মৃতি, কলকাতায় চিরস্থায়ী ঠিকানা পেল মৃণাল সেনের জীবন ও সিনেমার দলিল

শতবর্ষ পেরিয়েও সেই সৃষ্টির অভিঘাত আজও অটুট। এবার সেই কিংবদন্তি পরিচালকের জীবনের অমূল্য স্মৃতি স্থায়ী ঠিকানা পেল কলকাতায়। দাদাসাহেব ফালকে পুরস্কারের সার্টিফিকেট, অসম্পূর্ণ ছবি ‘ভুবনেশ্বরী’-র আসল চিত্রনাট্য, ব্যক্তিগত চিঠিপত্র, ছবি এবং গীতা সেনের ব্যবহার করা নানা সামগ্রী নিয়ে গড়ে উঠছে বিশেষ আর্কাইভ।

শতবর্ষ পেরিয়েও অমলিন স্মৃতি, কলকাতায় চিরস্থায়ী ঠিকানা পেল মৃণাল সেনের জীবন ও সিনেমার দলিল

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 6 February 2026 13:53

দ্য ওয়াল ব্যুরো: বাংলা চলচ্চিত্রের ইতিহাসে যাঁর নাম উচ্চারিত হলেই সময় ও সমাজের ছবি ভেসে ওঠে, তিনি মৃণাল সেন। তাঁর সিনেমা কখনও শুধুই বিনোদনের পর্দায় আটকে থাকেনি—বরং প্রতিটি ছবি হয়ে উঠেছে সমকালীন বাস্তবতার নির্ভরযোগ্য দলিল। শতবর্ষ পেরিয়েও সেই সৃষ্টির অভিঘাত আজও অটুট। এবার সেই কিংবদন্তি পরিচালকের জীবনের অমূল্য স্মৃতি স্থায়ী ঠিকানা পেল কলকাতায়। দাদাসাহেব ফালকে পুরস্কারের সার্টিফিকেট, অসম্পূর্ণ ছবি ‘ভুবনেশ্বরী’-র আসল চিত্রনাট্য, ব্যক্তিগত চিঠিপত্র, ছবি এবং গীতা সেনের ব্যবহার করা নানা সামগ্রী নিয়ে গড়ে উঠছে বিশেষ আর্কাইভ।

বর্তমানে মৃণাল সেনের পুত্র পরিবারের সঙ্গে শিকাগোয় বসবাস করছেন। গত রবিবার তিনি পরিচালকের সংরক্ষিত এই সব মূল্যবান স্মৃতিসামগ্রী কলকাতার জীবনস্মৃতি আর্কাইভে দান করেন। শিল্পী ও চলচ্চিত্র জগতের গুরুত্বপূর্ণ নথি ও স্মারক সংরক্ষণের লক্ষ্যে এই আর্কাইভে তৈরি করা হয়েছে একটি পৃথক অংশ, যেখানে মৃণাল সেনের সংগ্রহ বিশেষ গুরুত্ব পাবে।

সল্টলেকের করুণাময়ী অঞ্চলে অবস্থিত অন্যা থিয়েটার ভবনের মধ্যেই রয়েছে এই বিশেষ আর্কাইভ। এখানে সংরক্ষণের জন্য দেওয়া হয়েছে গীতা সেনের ভোটার আইডি কার্ড, শাল, গয়না, ব্যক্তিগত ডায়েরি, বিভিন্ন আলোকচিত্র ও একাধিক সিনেমার মূল স্ক্রিপ্ট। পাশাপাশি রাখা হচ্ছে মৃণাল সেনের লেখা চিঠি, ব্যক্তিগত নোট এবং তাঁর পরিচালিত ছবির নানা দুর্লভ ফটোগ্রাফ। পরিচালকের বাড়ি থেকে মোট প্রায় ১০০টি গুরুত্বপূর্ণ স্মৃতিসামগ্রী সংগ্রহ করা হয়েছে বলে জানা গিয়েছে।

 

এই আর্কাইভের বিশেষ দিক হল, এটি সাধারণ দর্শকদের জন্য উন্মুক্ত। সিনেমাপ্রেমীরা এখানে এসে সরাসরি দেখতে পারবেন মৃণাল সেনের জীবন ও সৃষ্টির নানা অধ্যায়। শুধু চলচ্চিত্র ইতিহাস সংরক্ষণ নয়, বরং এটি হয়ে উঠবে কলকাতার সংস্কৃতি ও বিনোদনপ্রেমী মানুষের জন্য এক অনন্য অভিজ্ঞতা। ১৯৭০ ও ৮০-র দশকে বাংলা সিনেমা নির্মাণের ধারা, পরিচালক ও অভিনেতাদের ব্যক্তিগত লড়াই এবং একটি ছবির নেপথ্যের গল্প—সব কিছুই এই আর্কাইভে সংরক্ষিত স্মৃতিসামগ্রীর মধ্য দিয়েই নতুন প্রজন্মের সামনে তুলে ধরা হবে। যা নিঃসন্দেহে বাংলা চলচ্চিত্র ইতিহাসে এক গুরুত্বপূর্ণ সংযোজন।


```