Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

অগস্ট মাসভর আলিয়া, সুস্মিতাদের দাপট চলবে ওটিটি প্ল্যাটফর্মে, কোন কোন ছবি সিরিজ আসছে

দ্য ওয়াল ব্যুরো: অগস্টের শুরুতেই সুখবর ছবি ও সিরিজপ্রেমীদের জন্য (movie series on ott)। তার কারণ, একাধিক ওয়েব সিরিজ এবং ছবি অগস্ট মাস জুড়ে মুক্তি পেতে চলেছে একাধিক ওটিটি প্ল্যাটফর্মে (ott in august)। একদিকে যেমন রয়েছে আলিয়া ভাটের হলিউড ডেব

অগস্ট মাসভর আলিয়া, সুস্মিতাদের দাপট চলবে ওটিটি প্ল্যাটফর্মে, কোন কোন ছবি সিরিজ আসছে

শেষ আপডেট: 2 August 2023 08:34

দ্য ওয়াল ব্যুরো: অগস্টের শুরুতেই সুখবর ছবি ও সিরিজপ্রেমীদের জন্য (movie series on ott)। তার কারণ, একাধিক ওয়েব সিরিজ এবং ছবি অগস্ট মাস জুড়ে মুক্তি পেতে চলেছে একাধিক ওটিটি প্ল্যাটফর্মে (ott in august)। একদিকে যেমন রয়েছে আলিয়া ভাটের হলিউড ডেবিউ ছবি অন্যদিকে বহুদিন পর পর্দায় দেখা যাবে সুস্মিতা সেনকে।

মেড ইন হেভেন সিজন ২

Made In Heaven Season 2 to come out soon: See announcement post inside -  Times of India

২০১৯ সালে অ্যামাজন প্রাইমে মুক্তি পাওয়া ছবি 'মেড ইন হেভেন' ওয়েবসিরিজটি বেশ পছন্দ করেছিলেন দর্শকরা। এই সিরিজের দ্বিতীয় সিজন কবে আসবে সেই প্রশ্ন প্রায়ই ঘুরেফিরে বেড়াত দর্শক মহলে। অবশেষে মেড ইন হেভেন-এর দ্বিতীয় সিজন আসতে চলেছে ১০ অগস্ট।

তালি

Taali': Sushmita Sen to play transgender activist Gauri Sawant in new  series; first look out - The Hindu

রূপান্তরকামী গৌরী সাবন্তের জীবন অবলম্বনে তৈরি ছবিতে এই প্রথমবার সুস্মিতা সেন আসতে চলেছেন একজন রূপান্তরকামীর ভূমিকায়। 'তালি' ছবিটি নিয়ে বহুদিন ধরেই উত্তেজিত ছিলেন সুস্মিতার অনুরাগীরা। 'তালি'র প্রথম ঝলক দেখার সঙ্গে সঙ্গেই সুস্মিতার লুক ইতিমধ্যে চর্চিত নেটপাড়ায়। ফলে, ছবিটি দেখতে মুখিয়ে আছেন সকলে। ১৫ অগস্ট জিও সিনেমায় মুক্তি পাবে 'তালি'।

গানস অ্যান্ড গুলাবস

Guns And Gulaabs: Rajkummar, Dulquer unveil first looks from Netflix show |  Web Series - Hindustan Times

কমেডি এবং ক্রাইম থ্রিলার দুইই পর্দায় দেখতে যথেষ্ট পছন্দ করেন দর্শকরা। সেই কারণেই এই দুই জঁরের সংমিশ্রনে নতুন সিরিজ 'গানস অ্যান্ড গুলাবস' আসতে চলেছে নেটফ্লিক্সের পর্দায়। ১৮ অগস্ট মুক্তি পাচ্ছে এই সিরিজ।

হার্ট অফ স্টোন

Heart of Stone': First-look teaser of Gal Gadot, Alia Bhatt starrer  released by Netflix - The Hindu

আলিয়া ভাট যে হলিউডে পা রাখতে চলেছেন সে কথা এখন আর কারও অজানা নেই। হলিউড তারকা গ্যাল গ্যাডটের সঙ্গে পর্দা ভাগ করে নেবেন আলিয়া। সেই বহু প্রতীক্ষিত ছবি 'হার্ট অফ স্টোন' মুক্তি পাচ্ছে ১১ অগস্ট। প্রসঙ্গত, ওই একই দিন বড় পর্দায় মুক্তি পাবে 'গদর ২' এবং 'ওএমজি ২'। বলাই বাহুল্য, কোন ছবিটি আগে দেখবেন সেটা বাছা সিনেমাপ্রেমীদের পক্ষে কঠিন হয়ে পড়বে।

স্টুডিওতে দেহ উদ্ধার নীতিন দেশাইয়ের! 'লগান' থেকে 'দেবদাস', তাঁর তৈরি সেটে সুপারহিট বহু ছবি


```