Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

হরিয়ানার বিয়েবাড়িতে যৌন হেনস্তার অভিযোগ মৌনির, ‘নিচু অ্যাঙ্গেল থেকে ভিডিও, কোমরে হাত’

হরিয়ানার এক বিয়ের অনুষ্ঠানে পারফর্ম করতে গিয়ে যৌন হেনস্তার অভিযোগ করলেন অভিনেত্রী মৌনি রায়।

হরিয়ানার বিয়েবাড়িতে যৌন হেনস্তার অভিযোগ মৌনির, ‘নিচু অ্যাঙ্গেল থেকে ভিডিও, কোমরে হাত’

মৌনি রায়

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 25 January 2026 11:14

দ্য ওয়াল ব্যুরো: হরিয়ানার (Haryana) এক বিয়ের অনুষ্ঠানে ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী মৌনি রায় (Mouni Roy)। ইনস্টাগ্রামে (Instagram post) দীর্ঘ পোস্টে মৌনি অভিযোগ করেছেন, অনুষ্ঠান চলাকালীন কয়েকজন বয়স্ক পুরুষ তাঁকে শারীরিকভাবে হেনস্থা করেন, অশালীন মন্তব্য ও ইঙ্গিত দেন এবং মঞ্চে নাচের সময় নিচু অ্যাঙ্গেল থেকে ভিডিও করেন।

মৌনি জানান, হরিয়ানার কারনালে একটি বিয়ের অনুষ্ঠানে পারফর্ম করতে গিয়েছিলেন তিনি। অনুষ্ঠান শুরু হওয়ার সময় মঞ্চের দিকে এগোতেই কিছু ‘বয়স্ক পুরুষ’, যাঁদের বয়স নাকি দাদু হওয়ার মতো, ছবি তোলার অজুহাতে তাঁর কোমরে হাত দেন। মৌনি স্পষ্টভাবে আপত্তি জানিয়ে হাত সরাতে বললেও কোনও হেলদোল ছিল না তাঁদের।


অভিনেত্রীর দাবি, মঞ্চে ওঠার পর পরিস্থিতি আরও খারাপ হয়। সামনের সারিতে দাঁড়িয়ে থাকা দুই ব্যক্তি অশালীন মন্তব্য করতে থাকেন এবং কুরুচিকর হাতের ইঙ্গিত দেখান। প্রথমে ভদ্রভাবে থামতে অনুরোধ করলেও তাঁরা উল্টে গোলাপ ফুল ছুড়ে মারতে শুরু করেন। পরিস্থিতিতে তিনি মাঝপথে মঞ্চ ছাড়তে উদ্যত হলেও শেষ পর্যন্ত পেশাদারিত্ব বজায় রেখে অনুষ্ঠান সম্পূর্ণ করেন।

এই ঘটনার পর মানসিকভাবে ভেঙে পড়েছেন বলেও জানিয়েছেন মৌনি। তাঁর কথায়, “যদি আমার মতো একজন প্রতিষ্ঠিত শিল্পীকেও এই অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়, তাহলে নতুন যাঁরা কাজ শুরু করছেন তাঁদের অবস্থা কেমন হয়, তা ভাবলেই শিউরে উঠি।” তিনি অভিযোগ করেছেন, উপস্থিত পরিবার বা আয়োজকদের কেউই অভিযুক্তদের সরিয়ে দেননি।

সবচেয়ে গুরুতর অভিযোগ, মঞ্চটি উঁচুতে থাকায় কয়েকজন ব্যক্তি নিচু অ্যাঙ্গেল থেকে ভিডিও করছিলেন। বাধা দিতে গেলে উল্টে গালিগালাজ করা হয় বলেও দাবি মৌনির। পোস্টে তিনি লেখেন, “আমি আমার দেশ, মানুষ আর সংস্কৃতিকে ভালোবাসি। কিন্তু এই আচরণ? এই পুরুষতান্ত্রিক ঔদ্ধত্য মেনে নেওয়া যায় না।”

পোস্টের শেষে অভিনেত্রী প্রশাসনের কাছে কঠোর পদক্ষেপের দাবি জানিয়ে বলেন, শিল্পীরা সম্মানজনকভাবে নিজের কাজ করে জীবিকা অর্জন করতে চান। বিয়েবাড়িতে অতিথি হিসেবে গিয়েও এমন হেনস্থার শিকার হওয়া লজ্জাজনক ও মর্মান্তিক।

মৌনির এই পোস্ট সামনে আসার পর বিনোদন দুনিয়া ও সোশ্যাল মিডিয়ায় নতুন করে আলোচনায় উঠে এসেছে শিল্পীদের নিরাপত্তা এবং অনুষ্ঠানে নারীদের প্রতি আচরণের প্রশ্ন।


```