পলাশের আইনজীবী এসব অভিযোগ একেবারেই উড়িয়ে দিয়েছেন। তাঁর বক্তব্য, বিদনয়নের কাছে কোনও প্রমাণ নেই। বরং পলাশ ও বিদনয়নের দেখা হয়েছিল স্মৃতির বাবা-মায়ের মাধ্যমে এবং দু’জনের মধ্যে সরাসরি কোনও আর্থিক লেনদেনের প্রমাণও নেই।

ফাইল ছবি
শেষ আপডেট: 25 January 2026 00:24
দ্য ওয়াল ব্যুরো: 'বিয়ের অনুষ্ঠান চলাকালীনই অন্য মহিলার সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখা গিয়েছিল,' পলাশ মুচ্ছলের (Paalash Mucchal) বিরুদ্ধে এই বিস্ফোরক অভিযোগ এনে নতুন বিতর্ক উস্কে দিয়েছেন স্মৃতি মান্ধানার (Smriti Mandhana) বন্ধু অভিনেতা তথা প্রযোজক বিদনয়ন। এনিয়ে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় নিজের প্রতিক্রিয়া জানিয়েছিলেন পলাশ, এবার তাঁর বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানির মামলা (10 Crore Defamation Notice) করলেন।
সুরকার-পরিচালক হওয়া পলশ মুচ্ছল (Paalash Mucchal) এবং বিদনয়নের বিরোধ দিন দিন তীব্র হচ্ছে। স্মৃতি মন্ধানাকে ঘিরে ‘পরকীয়া’, আর্থিক প্রতারণা এবং ব্যক্তিগত অপমানের অভিযোগে এবার আইনি পথে পাল্টা জবাব দিলেন পলশ। তাঁর দাবি, বিদনয়নের সমস্ত অভিযোগই ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত মানহানিকর মন্তব্য।
১০ কোটি টাকার মানহানি নোটিস পাঠালেন পলাশ
পলশ মুচ্ছলের (Paalash Mucchal) আইনজীবী শ্রেয়াংশ মিঠারে জানিয়েছেন যে অভিনেতা-প্রযোজক বিদনয়ন মানের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানির আইনি নোটিস পাঠানো হয়েছে। পলাশের অভিযোগ, বিদনয়ন ইচ্ছাকৃতভাবে তাঁর ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছেন।
গত নভেম্বরে স্মৃতি-পলাশের বিয়ের অনুষ্ঠানে (Smirti-Paalash Wedding Called Off) অতিথি ছিলেন বিদনয়ন। সেই বিয়ে ভেঙে যাওয়ার পিছনে পলাশের সম্পর্কে প্রতারণার কারণই উঠে এসেছিল। সম্প্রতি তিনি এও দাবি করেন যে পলাশ তাঁর কাছ থেকে ৪০ লাখ টাকা নিয়েছিলেন ‘নজরিয়া’ নামে একটি সিনেমায় বিনিয়োগ করার জন্য, যা কখনও তৈরিই হয়নি। টাকা ফেরত চাইলে পলাশ তাঁকে ব্লক করে দেন বলেও অভিযোগ করেন।
বিয়ের আগে ‘পরকীয়ায় ধরা পড়া’! পাল্টা দাবি আইনজীবীর
সাংলির অভিনেতার সবচেয়ে বিস্ফোরক দাবি ছিল, পলাশ নাকি বিয়ের আগেই অন্য এক মহিলার সঙ্গে একই বিছানায় আপত্তিকর অবস্থায় ধরা পড়েছিলেন, আর সেই কারণেই ভারতীয় ক্রিকেটার স্মৃতি মান্ধানার সঙ্গে বিয়ে ভেঙে যায়। এমনকি সেই সময় উপস্থিত মহিলা ক্রিকেটাররা নাকি পলাশকে মারধরও করেছিলেন।
তবে পলাশের আইনজীবী এসব অভিযোগ একেবারেই উড়িয়ে দিয়েছেন। তাঁর বক্তব্য, বিদনয়নের কাছে কোনও প্রমাণ নেই। বরং পলাশ ও বিদনয়নের দেখা হয়েছিল স্মৃতির বাবা-মায়ের মাধ্যমে এবং দু’জনের মধ্যে সরাসরি কোনও আর্থিক লেনদেনের প্রমাণও নেই।
৪০ লাখ টাকার অভিযোগও মিথ্যে
সঙ্গীতশিল্পীর আইনজীবীর মতে, বিদনয়নের দাবি করা ৪০ লাখ টাকার বিনিয়োগের কোনও নথি, ব্যাংক ট্রান্সফার বা লিখিত চুক্তি নেই। ফলে আর্থিক প্রতারণার অভিযোগও ভিত্তিহীন।
পলাশ বনাম বিদনয়ন: কীভাবে শুরু হল বিরোধ?
গত কয়েক মাস ধরেই পলাশ মুচ্ছল এবং স্মৃতি মান্ধানা বিয়ে বাতিল নিয়ে নানা জল্পনা নতুন করে শুরু হয়েছে। ২৩ নভেম্বর তাঁদের বিয়ে হওয়ার কথা ছিল সাংলিতে। বিয়ের দিনই জানানো হয় যে, স্মৃতির বাবার অসুস্থতার কারণে অনুষ্ঠান স্থগিত। পরে পুরো বিয়েই বাতিল করা হয়। এই ঘটনার পর থেকেই বিদনয়ন পলাশকে কাঠগড়ায় তুলতে শুরু করেন।
যদিও পলাশ ইনস্টাগ্রামে একটি পোস্টের মাধ্যমে জানিয়ে দেন, বিদনয়নের সব অভিযোগই ‘মিথ্যে, বিভ্রান্তিকর এবং ইচ্ছাকৃত’। নিজের ভাবমূর্তি রক্ষা করতে এবং আইনি পথে সমাধান পেতে কঠোর পদক্ষেপ নেবেন বলেও হুঁশিয়ারি দিয়েছিলেন, সেইমতোই এবার আইনি নোটিস পাঠালেন বিদনয়নকে।