Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী

ব্রেন স্ট্রোকের কথা অবশ্য প্রথমে বোঝা যায়নি। পরে সিটি স্ক্যান করার পর ডাক্তার জানান স্ট্রোকের কথা। তখনই ঢাকার এক হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে।

হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী

শেষ আপডেট: 31 January 2024 18:08

দ্য ওয়াল ব্যুরো: গত ২৩ জানুয়ারি হাসপাতালে ভর্তি হন পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী। ওনার স্ত্রী সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এই খবর দেন। জানান ছোট ব্রেন স্ট্রোক হয়েছে ফারুকীর। তাই ভর্তি করতে হয়েছে হাসপাতালে। 


ব্রেন স্ট্রোকের কথা অবশ্য প্রথমে বোঝা যায়নি। পরে সিটি স্ক্যান করার পর ডাক্তার জানান স্ট্রোকের কথা। তখনই ঢাকার এক হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে।


তবে ২৯ জানুয়ারি সোমবার বিকেলে বাড়ি ফিরেছেন পরিচালক। তাঁর স্ত্রী, অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা জানান ফারুকীর শারীরিক অবস্থার ধীরে ধীরে উন্নতি হচ্ছে, তাই বাড়ি নিয়ে যাওয়া হয়েছে। ডাক্তারের কথা মতো চললে পুরোপুরি সুস্থ হবেন বলে জানিয়েছেন তিনি।

VCG/Visual China Group via Getty Images

সোশ্যাল মিডিয়ায় ফারুকী ও তাঁর মেয়ের ছবি পোস্ট করে নুসরত লিখেছেন, '২৯ তারিখে মোস্তফা সরয়ার ফারুকীর একটা সিটিস্ক্যান হয়েছে। আলহামদুলিল্লাহ সিটিস্ক্যানের রিপোর্ট ভালো এসেছে, রিকভারি হচ্ছে। বাসায় নিয়ে আসার পরপরই ইলহামের সাথে খেলায় মজে গেছে মোস্তফা। অনেক দুর্বলতার মাঝেও সন্তানের প্রত্যেকটা খেলায় সায় দেওয়ার চেষ্টা করছে সে। বাবা মেয়ের এই ভালোবাসার ছবি না তুলে আর থাকতে পারলাম না। আলহামদুলিল্লাহ। সবাই দোয়া করবেন।'

How is Mostafa Sarwar Farooki in hospital!
বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে পরিচালকের দান অনেক। দীর্ঘ ২৫  বছর ধরে ছবি নির্মাণ করেন। ‘ব্যাচেলর’, ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’, ‘টেলিভিশন’, ‘পিঁপড়াবিদ্যা’, ‘ডুব’ এইগুলি ওনার উল্লেখযোগ্য কাজ। কিছুদিন আগে চরকিতে মুক্তি পায় ফারুকীর ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’ ছবিটি। এই প্রথম উনি এই ছবিতে অভিনেতা হিসেবেও কাজ করেন।


```