
শেষ আপডেট: 3 November 2023 13:29
দ্য ওয়াল ব্যুরো: তিনি আপাতত সুইজারল্যান্ডনিবাসী। তবে গোটা পুজোয় কলকাতার বিভিন্ন প্যান্ডেলে শোনা গেছে তাঁর গলা। তিনি মোনালি ঠাকুর। আজ অর্থাৎ ৩ নভেম্বর ৩৮ বছরে পা দিলেন মোনালি। বেঁটেখাটো, মিষ্টি চেহারার মোনালিকে দেখলেই যেন মন ভাল হয়ে যায়। সবসময়ে তাঁর মুখে মন ভোলানো হাসি লেগেই আছে। তবে জনসমক্ষে বেশিরভাগ সময়ে তাঁকে হাসিমুখে দেখা গেলেও মোনালির জীবনে লড়াইয়ের কাহিনী শুনলে চমকে উঠতে হয়।