Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

মুম্বইয়ে মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে অবৈধ নির্মাণের অভিযোগ! জবাব চেয়ে শোকজ চিঠি পাঠাল পুরসভা

মুম্বইয়ের মালাড এলাকায় মিঠুন চক্রবর্তীর (Mithun Chakraborty) বাড়ির একতলা অনুমতি ছাড়াই নির্মাণের অভিযোগ উঠেছে। 

মুম্বইয়ে মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে অবৈধ নির্মাণের অভিযোগ! জবাব চেয়ে শোকজ চিঠি পাঠাল পুরসভা

মিঠুন চক্রবর্তী (ছবি-গুগল)

শেষ আপডেট: 18 May 2025 11:26

দ্য ওয়াল ব্যুরো: 'মহাগুরু' মিঠুন চক্রবর্তীর (Mithun Chakraborty) বিরুদ্ধে অবৈধ নির্মাণের অভিযোগ। বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশনের (Brihanmumbai Municipal Corporation) তরফে নোটিস জারি করা হয়েছে। মালাড এলাকায় অভিনেতার বাড়ির একতলার অংশ নিয়ে অবৈধ নির্মাণের অভিযোগ উঠেছে। এনিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন অভিনেতা।  

জানা গিয়েছে, মুম্বইয়ের মালাড এলাকায় মিঠুন চক্রবর্তীর (Mithun Chakraborty) বাড়ির একতলা অনুমতি ছাড়াই নির্মাণের অভিযোগ উঠেছে। গত ১০ মে বিএমসি-র (BMC) জারি করা নোটিসে বলা হয়েছে, সংশ্লিষ্ট সম্পত্তি নির্মাণের বৈধ ব্যখ্যা দিতে হবে মিঠুন চক্রবর্তীকে। এমনকি অভিনেতার জবাব সন্তোষজনক না হলে সম্পত্তি ভেঙে দেওয়া হতে পারে বলেও জানানো হয়েছে। করা হতে পারে আইনি পদক্ষেপও।

সূত্রে খবর, মিঠুন চক্রবর্তী অবৈধ নির্মাণের অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, উক্ত জমিতে তাঁর কোনও অবৈধ নির্মাণ নেই। যদিও পুরসভার অভিযোগ, অনুমতি ছাড়াই জমির উপর ভবন নির্মাণ করা হয়েছে। ১৮৮৮ সালের বিএমসি আইনানুযায়ী, ৩৩৭, ৩৪২, ৩৪৭ ধারায় অভিনেতার বিরুদ্ধে মামলা হতে পারে। সেই নির্মাণ কেন ভেঙে ফেলা হবে না, তার ব্যখ্যা চেয়েছে পুরসভা।

পুরসভা সূত্রে আরও খবর, গত সপ্তাহেই মালাড (Malad) ও নিকটবর্তী এলাকায় ১৩০ টি অবৈধ নির্মাণ চিহ্নিত করা হয়। ৯ মে আশেপাশের এলাকার একাধিক নির্মাণ ভেঙে ফেলা হয়েছে। চলতি মাসের মধ্যেই সবকটি অবৈধ নির্মাণ ভেঙে ফেলার পরিকল্পনা পুরসভার।

তবে এই বিষয়ে মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) যে আইনি প্রস্তুতি নিচ্ছেন, তাও স্পষ্ট করেছেন অভিনেতা। পাশাপাশি প্রশাসনের তরফেও পুরনিগমের তদন্ত ও পরবর্তী পদক্ষেপের দিকে নজর রাখা হচ্ছে বলে খবর। শীঘ্রই পুরনিগমের শোকজ নোটিসের জবাব দেবেন অভিনেতা। তবে সেই জবাব বিএমসি-র (BMC) কাছে গ্রহণযোগ্য হবে কী না সেদিকেও নজর থাকবে।


```