Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

‘দিদি নং ১’-এ এবার ‘দাদা’ সঞ্চালক! হঠাৎ কেন এ রদবদল?

বাংলার প্রতিদিনের বিকেলকে আলাদা রং দেয় যে শো, সেই ‘দিদি নং ১’-এ আচমকা যেন এক অন্যরকম বদল।

‘দিদি নং ১’-এ এবার ‘দাদা’ সঞ্চালক! হঠাৎ কেন এ রদবদল?

মীর-রচনা।

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 14 November 2025 16:28

দ্য ওয়াল ব্যুরো: বাংলার প্রতিদিনের বিকেলকে আলাদা রং দেয় যে শো, সেই ‘দিদি নং ১’-এ আচমকা যেন এক অন্যরকম বদল। বছরের পর বছর ধরে রচনা বন্দ্যোপাধ্যায় হয়ে উঠেছিলেন এই শোয়ের প্রাণ, তাঁর হাসি, কথাবার্তা, সহজ সরলতা—সব মিলিয়ে তিনি ছিলেন শোয়ের অবিচ্ছেদ্য মুখ।

আর তাই প্রোমোতে মীরকে সঞ্চালকের ভূমিকায় দেখে দর্শকদের চোখ কপালে। রচনাকে ছাড়া ‘দিদি নং ১’ যেন আদতে অপূর্ণ। তবু কী এমন ঘটল যে হঠাৎ এসে পড়লেন মীর? কৌতূহলে সরগরম টলিপাড়া থেকে সাধারণ দর্শক—সবার একটাই প্রশ্ন, এই বদল কি সাময়িক, নাকি নতুন অধ্যায়ের শুরু?

প্রায় পনেরো বছরের সম্পর্ক রচনার সঙ্গে ‘দিদি নং ১’-এর। এই যাত্রার প্রথম সঞ্চালকও তিনিই। মাঝেমধ্যে সঞ্চালকের বদল ঘটলেও, শেষপর্যন্ত রচনা-ই হয়ে উঠেছেন শোয়ের ধ্রুবতারা। তাঁর উপস্থিতি মানেই এক আলাদা উজ্জ্বলতা। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন বড়—রচনার সঞ্চালনা হঠাৎ থামল কেন? অবশেষে মুখ খুললেন শোয়ের পরিচালক অভিজিৎ সেন।

সংবাদমাধ্যমকে জানালেন, “রচনা ফিরবে। তবে কয়েকটি বিশেষ এপিসোডে মীর দায়িত্ব নেবেন। মীরের সঞ্চালনা নিয়ে নতুন করে বলার কিছু নেই। চ্যানেলের সঙ্গে তাঁর সম্পর্ক বছরের পর বছর—ওর উপর চোখ বন্ধ করে ভরসা করা যায়।” অভিজিত আরও বলেন, ‘আর সেই আস্থার প্রতি মীরও যে বারবারই সাড়া দিয়েছেন, তাও অস্বীকার করার নয়।’

কিন্তু ‘দিদি নং ১’ তো মূলত দিদিদের গল্পে বোনা অনুষ্ঠান। তাই কেউ কেউ প্রশ্ন তুলেছেন—রচনার জায়গায় অন্য কোনও অভিনেত্রীকে ভাবা হয়নি কেন? পরিচালক বললেন, ‘রচনাদিও মীরের কথাই বলেছিলেন। তাছাড়া চ্যানেলের সিদ্ধান্তেই মীরকে ভাবা হয়েছে।’

তবে রচনা শুধু অভিনেত্রী নন, তিনি হুগলির সাংসদও। রাজনীতির ব্যস্ততা কি বাড়ল? এই কারণেই কি সাময়িক বিরতি? প্রশ্ন আরও ঘনীভূত হচ্ছে। অভিজিৎ অবশ্য পরিষ্কার ভাষায় জানালেন, ‘দিদি ব্যক্তিগত কাজে একটু ব্যস্ত। নির্দিষ্ট সময়ে আবার ফিরবেন তিনি।’

তাহলে কি এই রদবদল কেবল ক্ষণিকের? নাকি নতুন স্বাদ, নতুন পরীক্ষা, নতুন প্রেক্ষাপট?
দর্শক অপেক্ষায়—রচনার ফেরার সেই চেনা হাসি কি আবার আলো করে দেবে ‘দিদি নং ১’-এর মঞ্চ? নাকি এই সাময়িক বদলই ভবিষ্যতের অন্য কোনও ইঙ্গিত? উত্তরটা যেন এখনও পর্দার আড়ালেই।


```