Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার

'সবার সামনে ক্ষমা চান', বনগাঁকাণ্ডে ২০ লক্ষ টাকা ক্ষতিপূরণের দাবিতে আইনি নোটিস পাঠানো হল মিমিকে

বনগাঁর অনুষ্ঠানে দেরিতে পৌঁছনোর অভিযোগে অভিনেত্রী মিমি চক্রবর্তীকে আইনি নোটিস পাঠালেন উদ্যোক্তা তনয় শাস্ত্রী।

'সবার সামনে ক্ষমা চান', বনগাঁকাণ্ডে ২০ লক্ষ টাকা ক্ষতিপূরণের দাবিতে আইনি নোটিস পাঠানো হল মিমিকে

মিমি চক্রবর্তী ও তনয় শাস্ত্রী

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 18 February 2026 23:35

দ্য ওয়াল ব্যুরো: টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী-কে (Mimi Chakraborty) ঘিরে নতুন আইনি জটিলতা তৈরি হয়েছে। বনগাঁর একটি অনুষ্ঠানে নির্ধারিত সময়ের প্রায় দুই ঘণ্টা পরে পৌঁছনোর অভিযোগে তাঁর বিরুদ্ধে আইনি নোটিস পাঠিয়েছেন অনুষ্ঠানের উদ্যোক্তা তনয় শাস্ত্রী। নোটিসে অনুষ্ঠানের পারিশ্রমিক হিসেবে দেওয়া ২.৬৫ লক্ষ টাকা ফেরত চাওয়ার পাশাপাশি ২০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দাবি করা হয়েছে। একই সঙ্গে ৪৮ ঘণ্টার মধ্যে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবিও জানানো হয়েছে।

তনয়ের আইনজীবী তরুনজ্যোতি তিওয়ারি নোটিসে স্পষ্ট করে জানিয়েছেন, এই ঘটনায় দেওয়ানি ও ফৌজদারি—দুই ধরনের মামলাই করা হতে পারে।

অভিযোগ অনুযায়ী, ওই অনুষ্ঠানে রাত ৯টা ৩০ মিনিটে মিমির উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু তিনি পৌঁছন রাত ১১টা ৩০ মিনিট নাগাদ। প্রশাসনের তরফে বনগাঁ মহকুমা শাসক (SDO) অনুষ্ঠান চালানোর অনুমতি দিয়েছিলেন রাত ১২টা পর্যন্ত। ফলে নির্ধারিত সময়ের তুলনায় দেরিতে পৌঁছনোর কারণে অনুষ্ঠান আয়োজন নিয়ে সমস্যার সৃষ্টি হয় বলে দাবি উদ্যোক্তাদের।

অন্যদিকে, এই ঘটনাকে কেন্দ্র করে আরও একটি গুরুত্বপূর্ণ দিক সামনে এসেছে। চলতি মাসেই আদালতে গোপন জবানবন্দি দিয়েছেন মিমি। ওই ঘটনায় তনয় শাস্ত্রীর বিরুদ্ধে প্রথমে হেনস্থার অভিযোগ এনেছিলেন অভিনেত্রী। সেই মামলার তদন্ত চলাকালীন পুলিশের কাজে বাধা দেওয়া এবং ধস্তাধস্তির অভিযোগে তনয় ও তাঁর দুই সহযোগীকে গ্রেফতার করা হয়েছিল।

সূত্রের খবর, পরবর্তীতে তনয়ের বিরুদ্ধে শারীরিক হেনস্থার অভিযোগও যুক্ত হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতেই আদালতে মিমির গোপন জবানবন্দি নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। ফলে একই ঘটনাকে ঘিরে এখন একদিকে যেমন উদ্যোক্তার আইনি নোটিস, অন্যদিকে তনয়ের বিরুদ্ধে গুরুতর অভিযোগ—দুই দিক থেকেই জটিলতা বাড়ছে।


```