Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

ফের আইনি প্যাঁচে মিমি, এবার অভিনেত্রীর বিরুদ্ধে আদালতে জোড়া মামলা দায়ের করলেন তনয়

বনগাঁর অনুষ্ঠান ঘিরে বিতর্ক থামছেই না। মিমি চক্রবর্তীর বিরুদ্ধে মানহানি ও চুক্তিভঙ্গের অভিযোগে আদালতে জোড়া মামলা দায়ের করলেন আয়োজক তনয় শাস্ত্রী।

ফের আইনি প্যাঁচে মিমি, এবার অভিনেত্রীর বিরুদ্ধে আদালতে জোড়া মামলা দায়ের করলেন তনয়

মিমি চক্রবর্তী, তনয় শাস্ত্রী

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 3 March 2026 08:56

দ্য ওয়াল ব্যুরো: বছরের একেবারে শুরু থেকেই সমস্যায় পড়েছেন অভিনেত্রী মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। একটি বিতর্ক মিটতে না মিটতেই যেন নতুন জটিলতা এসে হাজির হচ্ছে তাঁর জীবনে। বনগাঁর একটি অনুষ্ঠানে গিয়ে মঞ্চেই হেনস্থার অভিযোগ তোলেন তিনি। সেই ঘটনার জেরে থানায় অভিযোগ দায়ের করেন মিমি। অভিযোগের ভিত্তিতে গ্রেফতারও করা হয় অনুষ্ঠানের মূল আয়োজক তনয় শাস্ত্রীকে (Tanay Shastri)।

তবে জেল থেকে মুক্তি পাওয়ার পরই তনয় শাস্ত্রী পাল্টা সুর চড়ান। তিনি প্রকাশ্যে বলেন, মিমিকে ‘দেখে নেবেন’। এরপর অভিনেত্রীর বিরুদ্ধে থানায় ডায়েরিও করেন তিনি। ঘটনাটা এখানেই থেমে থাকেনি। এবার বনগাঁ আদালতে মিমি চক্রবর্তীর বিরুদ্ধে দুটি পৃথক মামলা দায়ের করেছেন তনয়।

প্রথম মামলাটি মানহানির। তনয়ের অভিযোগ, অভিনেত্রী তাঁর বিরুদ্ধে মিথ্যে অপবাদ ও মানহানিকর মন্তব্য করেছেন। এই অভিযোগের ভিত্তিতে তিনি ২০ লক্ষ টাকার ক্ষতিপূরণ দাবি করেছেন। জানা গিয়েছে, তনয়ের পক্ষে মামলা লড়ছেন আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি।

দ্বিতীয় মামলাটি চুক্তিভঙ্গ সংক্রান্ত। তনয় শাস্ত্রীর দাবি, অনুষ্ঠানের জন্য মিমি ২ লক্ষ ৬৫ হাজার টাকা অগ্রিম নিয়েছিলেন, কিন্তু নির্ধারিত সময়ে উপস্থিত হননি। সেই অগ্রিম অর্থ ফেরত দেওয়ার দাবিও জানানো হয়েছে মামলায়। পাশাপাশি তাঁর অভিযোগ, তাঁকে মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে। গোটা বিষয়টি নিয়ে তিনি আইনের উপরই ভরসা রাখছেন বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন।

প্রসঙ্গত, বনগাঁর ওই অনুষ্ঠানে মিমি চক্রবর্তীর রাত দশটায় পৌঁছনোর কথা ছিল বলে আয়োজকদের দাবি। কিন্তু তাঁদের বক্তব্য অনুযায়ী, তিনি রাত এগারোটার পর অনুষ্ঠানে আসেন। তনয় শাস্ত্রীর দাবি, অনুষ্ঠান চালানোর জন্য তাঁর কাছে রাত বারোটা পর্যন্ত অনুমতি ছিল। সেই কারণেই সময় শেষ হয়ে আসায় তিনি রাত বারোটার সময় মিমিকে মঞ্চ থেকে নেমে যেতে বলেন।

তনয়ের কথায়, তিনি কোনও অসম্মানজনক মন্তব্য করেননি। কেবলমাত্র অনুমতির সময়সীমা শেষ হয়ে যাওয়ায় অভিনেত্রীকে মঞ্চ ছাড়তে অনুরোধ করেছিলেন। এই ঘটনাকে ঘিরে সমাজমাধ্যমে বারবার উঠে এসেছে বনগাঁর নাম, এবং বিতর্কের রেশ এখনও কাটেনি।


```