Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

পুরুষরা চান অক্ষতযোনী কুমারী, শ্বশুরবাড়ির মতে চলতে হয় স্ত্রীকে, দেশ বদলায়নি: নীনা গুপ্তা

সেকেলে ধ্যানধারণার বাইরে বেরিয়ে ওয়েস্ট ইন্ডিজের তথা দুনিয়ার কিংবদন্তি ক্রিকেটার ভিভিয়ান রিচার্ডসের ঔরসে সদর্পে 'কুমারীমাতা' হয়েছিলেন ৬৬ বছরের নীনা। বরাবরই নারী স্বাধীনতা ও পুরুষতান্ত্রিকতার লক্ষ্মণগণ্ডির বাইরে পা রেখে দাঁড়িয়ে থাকা নীনা ফের একবার বিস্ফোরক হয়ে উঠলেন।

পুরুষরা চান অক্ষতযোনী কুমারী, শ্বশুরবাড়ির মতে চলতে হয় স্ত্রীকে, দেশ বদলায়নি: নীনা গুপ্তা

'পঞ্চায়েত' (Panchayat) খ্যাত অভিনেত্রী বলেন, ইংরেজি জানা, স্মার্ট পোশাক পরা শহুরে মধ্যবিত্তকে দেখে গোটা দেশকে বিচার করা ভুল।

শুভেন্দু ঘোষ

শেষ আপডেট: 17 February 2026 11:46

দ্য ওয়াল ব্যুরো: দুঃসাহসিক চরিত্র ও সমসাময়িক অভিনেত্রীদের তুলনায় কয়েক কদম এগিয়ে অসমসাহসী পোশাকের জন্য এককালে বহুচর্চিত ছিলেন নীনা গুপ্তা। তার উপর সেকেলে ধ্যানধারণার বাইরে বেরিয়ে ওয়েস্ট ইন্ডিজের তথা দুনিয়ার কিংবদন্তি ক্রিকেটার ভিভিয়ান রিচার্ডসের ঔরসে সদর্পে 'কুমারীমাতা' হয়েছিলেন ৬৬ বছরের নীনা। বরাবরই নারী স্বাধীনতা ও পুরুষতান্ত্রিকতার লক্ষ্মণগণ্ডির বাইরে পা রেখে দাঁড়িয়ে থাকা নীনা ফের একবার বিস্ফোরক হয়ে উঠলেন।

ভারতের (India) সমাজ কি সত্যিই বদলেছে? নাকি বদলেছে শুধু শহুরে মুখোশ? এই প্রশ্নটাই ফের সামনে এনে দিলেন বর্ষীয়ান অভিনেত্রী নীনা গুপ্ত (Neena Gupta)। একেবারে খোলামেলা কথায় তিনি জানালেন, আধুনিকতার দাবি যতই করা হোক, ভারতীয় পরিবারের মজ্জায় মজ্জায় পিতৃতন্ত্র (patriarchy) আজও প্রায় একই রকম রয়ে গেছে। সম্প্রতি সাংবাদিক শুভঙ্কর মিশ্র (Shubhankar Mishra)-র সঙ্গে কথোপকথনে 'পঞ্চায়েত' (Panchayat) খ্যাত অভিনেত্রী বলেন, ইংরেজি জানা, স্মার্ট পোশাক পরা শহুরে মধ্যবিত্তকে দেখে গোটা দেশকে বিচার করা ভুল। তাঁর মতে, এই অংশটা আসলে ভারতের (real India) প্রকৃত চিত্র নয়।

নীনা সরাসরি বলেন, আজও পুরুষেরা চান কুমারী (virgin wife) স্ত্রী। প্রশ্ন ওঠে, এতদিনে কি কিছুই বদলায়নি? নীনার পাল্টা প্রশ্ন, “কী বদলেছে? আপনি কি সত্যিই ভারতের কথা বলছেন? কে বলেছে মানুষ এখন খোলামেলা? আমাদের দেশে অনেক কিছুই বদলায়নি। আজও বউরা শ্বশুরের পায়ে হাত দেয়, মাথায় ঘোমটা দিয়ে থাকে। আপনি আর আমি সংখ্যালঘু। আমরা যারা ভালো পোশাক পরি, সুন্দর কথা বলি, তারা আসল ভারত নই।”

এই কথাগুলো শুধু তত্ত্ব নয়, নিজের পরিবার থেকেই উদাহরণ দিলেন নীনা। তিনি জানান, তাঁর বাবার দিকের এক আত্মীয়ের বিয়ে হয়েছিল মুম্বইয়ের (Mumbai) এক বড় ফিনান্স কোম্পানিতে কাজ করা যুবকের সঙ্গে। কিন্তু বিয়ের পর সেই মেয়েটি শ্বশুরবাড়িতে থাকতে রাজি হয়নি। কারণ, সে সাইবাবা (Sai Baba)-র ভক্ত ছিল, নিজের ঘরে তাঁর ছবি রাখতে চেয়েছিল। কিন্তু শাশুড়ি নাকি সেই ছবি রাখতে দেননি, জোর করে তাঁদের গুরুর ছবি টাঙাতে বলেছিল। আরও এক ঘটনার কথা তুলে ধরে নীনা বলেন, তাঁর এক ভাইঝিকে শাশুড়ি বলেছিলেন, শোবার ঘরে নিজের পরিবারের ছবি রাখা যাবে না। নীনার মন্তব্য, “নারীদের অবস্থার বদল আনতে আমাদের এখনও অনেক দূর যেতে হবে।”

এই বক্তব্যের সঙ্গে জড়িয়ে আছে নীনা গুপ্তর নিজের জীবনও। তিরিশ বছর বয়সে তিনি একা মা হন, বিয়ের বাইরে জন্ম দেন কন্যা মাসাবাকে (Masaba)। বহুবার তিনি বলেছেন, তাঁর সিদ্ধান্তটা তাঁর ক্ষেত্রে ঠিক ছিল, কিন্তু সবাইকে তিনি এমন পথ অনুসরণ করতে বলবেন না।


```