Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেইনীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

বিজয়-রশ্মিকার মালাবদল ২৬ ফেব্রুয়ারি, ছাদনাতলা হতে পারে উদয়পুর, দোলে প্রীতিভোজ

নানা গুঞ্জন (Reports) বলছে— রাজস্থানের উদয়পুরে (Udaipur) হবে তাঁদের ডেস্টিনেশন ওয়েডিং (Destination Wedding)। বিয়ের পর ৩ মার্চ, দোলের দিন হায়দরাবাদে (Hyderabad) হবে জমকালো বিয়ের ভোজ তথা অতিথি আপ্যায়ণ (Wedding Reception)।

বিজয়-রশ্মিকার মালাবদল ২৬ ফেব্রুয়ারি, ছাদনাতলা হতে পারে উদয়পুর, দোলে প্রীতিভোজ

বিজয় দেবেরাকোন্ডা ও রশ্মিকা মন্দানা। ফাইল ছবি।

শুভেন্দু ঘোষ

শেষ আপডেট: 16 February 2026 16:12

দ্য ওয়াল ব্যুরো: ভ্যালেন্টাইন্স ডে-র রঙ ফিকে হওয়ার আগেই চলে এল সুখবর! বিজয় দেবেরাকোন্ডা (Vijay Deverakonda) ও রশ্মিকা মন্দানা (Rashmika Mandanna) আগামী ২৬ ফেব্রুয়ারি বিয়ে করতে চলেছেন। যদিও এখনও ছাদনাতলার ঠিকানার নাম (Wedding Venue) প্রকাশ্যে আসেনি। তবে নানা গুঞ্জন (Reports) বলছে— রাজস্থানের উদয়পুরে (Udaipur) হবে তাঁদের ডেস্টিনেশন ওয়েডিং (Destination Wedding)। বিয়ের পর ৩ মার্চ, দোলের দিন হায়দরাবাদে (Hyderabad) হবে জমকালো বিয়ের ভোজ তথা অতিথি আপ্যায়ণ (Wedding Reception)।

মিডিয়ায় ঘুরে বেড়ানো রিসেপশন ইনভাইট (Reception Invite)-এ ধরা পড়েছে তাঁদের প্রেমের সফরের কথা। যাঁরা তাঁদের জীবনের অংশ ছিলেন, তাঁদের সঙ্গেই এই বিশেষ মুহূর্ত ভাগ করে নিতে চান তাঁরা। নিমন্ত্রণ (Invite) পাঠানো হয়েছে দেবেরাকোন্ডার পক্ষ থেকে। যেখানে লেখা— সন্ধ্যা ৭টা থেকে শুরু হবে উদযাপন। নিমন্ত্রণপত্রে আরও লেখা, “আমি আপনাদের সঙ্গে কিছু বিশেষ খবর ভাগ করে নিতে চাই। পরিবারের ভালোবাসা ও আশীর্বাদে, রশ্মিকা (Rashmika) আর আমি ২৬.০২.২৬ (26.02.26) একান্ত ও ঘরোয়া আয়োজনে বিয়ে করতে চলেছি। আমাদের জীবনের নতুন অধ্যায় শুরু করতে গিয়ে, যাঁরা আমাদের পথে সহযাত্রী ছিলেন, তাঁদের সঙ্গে এই সুখের মুহূর্ত উদযাপন করাই আমাদের সবচেয়ে বড় চাওয়া। আমাদের ওয়েডিং রিসেপশনে (Wedding Reception) এসে আশীর্বাদ করবেন— এই অনুরোধ রইল।”

তাঁদের লাভ স্টোরি (Love Story) অনুযায়ী, গত বছর অক্টোবরেই হায়দরাবাদে এক ঘরোয়া অনুষ্ঠানে (Private Ceremony) নাকি এনগেজমেন্ট (Engagement) সেরে ফেলেছিলেন এই জুটি। যদিও তাঁরা প্রকাশ্যে ঘোষণা করেননি, কিন্তু বিভিন্ন ইভেন্টে (Events) উপস্থিত হয়ে কখনও অস্বীকারও করেননি। রশ্মিকার ছবি The Girlfriend-এর অভূতপূর্ব সাফল্যে (Success Bash) বিজয়কে দেখা গিয়েছিল তাঁর পাশে দাঁড়িয়ে সমর্থন জানাতে। এক ভাইরাল ভিডিওতে (Viral Video) বিজয়কে রশ্মিকার হাতে চুমু খেতেও দেখা যায়, যা মুহূর্তের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রে চলে আসে।

তাঁদের প্রেমের শুরু ২০১৮ সালের সুপারহিট তেলুগু ছবি গীতা গোবিন্দম (Geetha Govindam) দিয়ে। এরপর ডিয়ার কমরেড (Dear Comrade)-এ আবার একসঙ্গে কাজ, আর সেখান থেকেই সম্পর্কের গুঞ্জন আরও পোক্ত হয়। একই সময়ে ছুটি কাটানো, সোশ্যাল মিডিয়ায় সাবটেল পোস্ট (Subtle Posts), উৎসব একসঙ্গে উদযাপন— সব মিলিয়ে ফ্যানদের চোখে তখনই তাঁরা রিয়েল লাইফ কাপল হয়ে ওঠেন।

বিজয় দেশজোড়া খ্যাতি পান অর্জুন রেড্ডিতে (Arjun Reddy) তাঁর ঝাঁঝালো অভিনয়ে। এরপর গীতা গোবিন্দমের মতো হিট এবং প্যান-ইন্ডিয়া স্বপ্নে। অন্যদিকে রশ্মিকা কন্নড়, তেলুগু ও হিন্দি— তিন ইন্ডাস্ট্রিতেই নিজের জায়গা পাকাপোক্ত করেছেন। প্রথমে জনপ্রিয়তা, তারপর পুষ্পা (Pushpa) সিরিজে প্যান-ইন্ডিয়া সুপারস্টার। সাম্প্রতিক হিন্দি প্রোজেক্টগুলোর মধ্যে রয়েছে সিকান্দার (Sikandar) ও ঠাম্মা (Thamma


```