Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

টেক্কা দিয়েছেন তিন খানকে, এই অভিনেতার মোট বক্স অফিস আয় ৯,০০০ কোটি, পিছিয়ে শাহরুখ-সলমন-আমির

জানেন কী, প্রায় এক দশকের বেশি সময় কেটেছে- যখন তিন খানের 'আধিপত্য' হারিয়ে যায়। এই সময়টাতে বলিউডেরই (Bollywood) এক অভিনেতা কেবল বক্স অফিসেই তাদের ছাড়িয়ে যাননি। হিট ছবির সংখ্যাও বেশি।

টেক্কা দিয়েছেন তিন খানকে, এই অভিনেতার মোট বক্স অফিস আয় ৯,০০০ কোটি, পিছিয়ে শাহরুখ-সলমন-আমির

গ্রাফিক্স - দ্য ওয়াল

শেষ আপডেট: 26 May 2025 18:30

দ্য ওয়াল ব্যুরো: শাহরুখ, সলমন, আমির- দীর্ঘ কয়েক দশক ধরে বলিউডে (Bollywood) রাজত্ব করে আসছেন এই তিন খান। সব মিলিয়ে ৮০ টিরও বেশি হিট ছবি রয়েছে তাঁদের ঝুলিতে। ১৯৯৪ সাল থেকে প্রায় প্রত্যেক বছরই তাঁদের সিনেমা বক্স অফিসে ছাপ ফেলেছে। তবে জানেন কী, প্রায় এক দশকের বেশি সময় কেটেছে- যখন তিন খানের 'আধিপত্য' হারিয়ে যায়। এই সময়টাতে বলিউডেরই (Bollywood) এক অভিনেতা কেবল বক্স অফিসেই তাদের ছাড়িয়ে যাননি। হিট ছবির সংখ্যাও বেশি।

কে সেই অভিনেতা। তিনি আর অন্য কেউ নন, বলিউডের 'খিলাড়ি' অক্ষয় কুমার (Akshay Kumar)। ২০০৭ থেকে ২০১৯- এই বারো বছরে বক্স অফিসে কার্যত দাপিয়ে বেড়িয়েছেন অক্ষয়। এই সময়টাকে তাঁর কেরিয়ারের 'গোল্ডেন এরা' বলেও গণ্য করা হয়। এমনকি এই সাফল্য তাঁকে ভারতীয় সিনেমার ইতিহাসে বক্স অফিস আয়ের শীর্ষে পৌঁছে দিয়েছিল। কেরিয়ারে প্রায় ১৩০ টি ছবিতে অভিনয় করেছেন অক্ষয় কুমার। সবকটি সিনেমা মিলিয়ে বিশ্বব্যাপী আয় হয়েছে ৯ হাজার কোটি। এই অঙ্কটি তিন খানের সিনেমার আয়ের থেকেও বেশি।

বলিউডের 'বাদশা' শাহরুখ খান (Shah Rukh Khan)। বিশ্বজুড়ে নিজের পরিচিতি তৈরি করেছেন তিনি। বক্স অফিসে তাঁর সবকটির সিনেমার মোট আয় ৮ হাজার কোটি টাকা। সলমন খানের ক্ষেত্রেও টাকার অঙ্কটা প্রায় একই আছে। অন্যদিকে, 'পারফেকশনিস্ট' আমির খান বেছে বেছে সিনেমা করেন। সেই তাঁর সিনেমার মোট আয় ছয় হাজার ৫০০ কোটি টাকা।  

অক্ষয় কুমারের কেরিয়ারে ব্লকবাস্টার এবং সুপারহিট সিনেমার সংখ্যা ১৪। হিট সিনেমা আছে ৪০টি। সেখানে সলমন খানের (Salman Khan) হিট লিস্টে আছে ৩৮ টি সিনেমা। শাহরুখ ও আমিরের (Amir Khan) হিট সিনেমার সংখ্যা যথাক্রমে ৩৪, ২১। যদিও তিন খানের সিনেমার সাফল্যের হার তুলনামূলক বেশি। তাঁদের প্রত্যেকেরই 'সাকসেস রেট' ৪৫-৫০ শতাংশ, অক্ষয় কুমারের ক্ষেত্রে সেটি প্রায় ৩.০ শতাংশ।  

২০২০-র মহামারীর পর অক্ষয় কুমারের (Akshay Kumar) কেরিয়ার গ্রাফ নিচে নামে। পরপর সিনেমা ফ্লপ করতে শুরু করে। ২০২১-২৩-এর মধ্যে অক্ষয়ের প্রায় সবকটি সিনেমাই বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। ২০২৪ সালের 'ওএমজি ২'-এর হাত ধরে ঘুরে দাঁড়ান অভিনেতা। ২০২৫-এ 'কেশরী চ্যাপ্টার ২' ১০০ কোটি র গণ্ডি ছুঁয়ে ফেলে।

শীঘ্রই মুক্তি পেতে চলেছে অক্ষয় কুমার অভিনীত ছবি 'হাউজফুল ৫'। 'হেরা ফেরি ৩' ছবির শুটিং শুরু হয়েছে বলেও জানা গিয়েছে। এছাড়াও তালিকায় আছে 'জলি এলএল বি ৩', 'ভূত বাংলা', 'ওয়েলকাম টু দ্য জঙ্গল'।


```