জেনে নেওয়া যাক এমন এক অভিনেতার কথা, ৪০০০ কোটি সম্পত্তি থাকা সত্ত্বেও ছেলেকে কানাকড়িও না দিয়ে বিলিয়ে দিয়েছিলেন তিনি।

শেষ আপডেট: 28 May 2025 19:22
দ্য ওয়াল ব্যুরো: বংশানুক্রমিক ভাবে প্রবাহিত হবে সম্পত্তি, যুগের পর যুগ হয়ে এসেছে এমনটাই। কিন্তু যদি হয় তাতে বদল? কোটি কোটি টাকার সম্পত্তি থাকা সত্ত্বেও যদি সম্পত্তি বিলিয়ে দেন কেউ? কী ভাবছেন, অলীখ কল্পনা? এ যেন গল্প হলেও সত্যি।
জেনে নেওয়া যাক এমন এক অভিনেতার কথা, ৪০০০ কোটি সম্পত্তি থাকা সত্ত্বেও ছেলেকে কানাকড়িও না দিয়ে বিলিয়ে দিয়েছিলেন তিনি। তিনি আর কেউ নন, বিশ্বের জনপ্রিয় অভিনেতা জ্যাকি চ্যান। কাকে দিয়েছিলেন সেই সম্পত্তি?
চিনা এই অভিনেতার খ্যাতি শুধু সীমাবদ্ধ ছিল না চিনেই। জ্যাকি চানের নিজের এক অলাভজনক সংস্থা রয়েছে। যেখানে সমাজের প্রান্তিক মানুষ ও শিক্ষার্থীদের অর্থসাহায্য করা হয়ে থাকে। গত বছর এক অনুষ্ঠানে হাজির হয়ে জ্যাকি চ্যান ঘোষণা করেন, তাঁর সম্পত্তির কানাকড়িও পাবেন না ছেলে। বরং তা দান করা হবে সেই অলাভজনক সংস্থায়।
কেন? তাঁর নেপথ্যে যুক্তি দিয়েছিলেন জ্যাকি। তিনি বলেন, "যদি আমার ছেলের মধ্যে মেধা থাকে তবে ও নিজেই পয়সা রোজগার করতে পারবে। নয়তো আমার সম্পত্তি পেলে তা সে শুধুই নষ্ট করবে।" জ্যাকির এই ঘোষণায় তোলপাড় হয়েছিল বিশ্ব। মৌখিক ঘোষণা করলেও আনুষ্ঠানিক ভাবে এখনও সেই কাজ জ্যাকি সম্পন্ন করেছেন কিনা তা জানাননি।
উল্লেখ্য জ্যাকি চ্যানের ছেলের নাম জ্যাসি চ্যান। এই মুহূর্তে ৪৩ বছর বয়স তাঁর। বাবার মতো তিনিও যুক্ত ফিল্মি দুনিয়ার সঙ্গে। গায়ক, অভিনেতা, পরিচালক-- এই সব ভূমিকাতেই দেখা গিয়েছে তাঁকে। যদিও বাবার মতো জনপ্রিয়তা অর্জন করতে পারেননি জ্যাসি।