Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

‘মারওয়ারি আর গুজরাটিরা বেশি কেনেন, বাঙালিরা নয়’, ব্যাগ বিক্রি নিয়ে ক্ষোভ মধুবনীর

চলতি বছরই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন, স্বামী রাজা গোস্বামীর সঙ্গে মিলে নতুন ব্যবসা শুরু করছেন মধুবনী গোস্বামী। ব্যাগের ব্র্যান্ড চালু করার সেই ঘোষণাতেই শুরু হয় কটাক্ষ।

‘মারওয়ারি আর গুজরাটিরা বেশি কেনেন, বাঙালিরা নয়’, ব্যাগ বিক্রি নিয়ে ক্ষোভ মধুবনীর

শেষ আপডেট: 11 October 2025 20:51

দ্য ওয়াল ব্যুরো: চলতি বছরই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন, স্বামী রাজা গোস্বামীর সঙ্গে মিলে নতুন ব্যবসা শুরু করছেন মধুবনী গোস্বামী। ব্যাগের ব্র্যান্ড চালু করার সেই ঘোষণাতেই শুরু হয় কটাক্ষ। কেউ বলেছিলেন, কাজ না পেয়ে ব্যবসায় নামতে হচ্ছে, কেউ আবার তুলেছিলেন নানা তির্যক মন্তব্য। কিন্তু মধুবনী, চেনা ভঙ্গিতেই, এবারও উত্তর দিলেন একদম ঠান্ডা মাথায়।

অভিনেত্রী নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করে লেখেন, ‘‘ধীরে ধীরে বন্ধুরা শত্রু হয়ে যাচ্ছে, আর শত্রুরা আরও বেশি শত্রু হয়ে যাচ্ছে! ব্যাগের ব্যবসা শুরু করতেই কেউ কেউ বলছেন ব্যাগ বিক্রি করতে হচ্ছে! আরে বাবা, ব্যাগ বিক্রি করছি, শ্বশুর-বাবার ভিটে তো বিক্রি করছি না!’' — তাঁর এই মন্তব্যেই স্পষ্ট, কটাক্ষে তিনি ভয় পান না, বরং কড়া ভাষাতেই দেন জবাব।

পোস্টে মধুবনী আরও লেখেন, ভবিষ্যৎ প্রজন্মের স্বচ্ছলতার জন্যই এই পরিশ্রম। তাঁর ভাষায়, ‘‘আমাদের ব্যাগ মারওয়ারি আর গুজরাটিরা বেশি কেনেন, বাঙালিরা নয়। অনেকেই ব্যবসা করতে পছন্দ করেন না — এটা তাঁদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু পরিশ্রম করে কিছু গড়ে তোলা লজ্জার নয়।’’

অভিনেত্রী আরও জানান, নতুন বাড়ি কেনার সময় লক্ষ্য করেছেন—বেশিরভাগ বিক্রেতাই বাঙালি। তাঁর পর্যবেক্ষণ, ‘‘সৎ পথে উপার্জন গর্বের নয়, বরং বাপঠাকুরদার বাড়ি বিক্রি করাই নাকি এখন গর্বের বিষয়!’’

টেলিভিশনে রাজা বর্তমানে অভিনয় করছেন চিরসখা ধারাবাহিকে। ওই ধারাবাহিকেই কিছুদিনের জন্য দেখা গিয়েছিল মধুবনীকেও, উকিলের চরিত্রে। সেবারও সোশ্যাল মিডিয়ায় ট্রোল হয়েছিলেন তিনি। তবু, সব কটাক্ষের মধ্যেও নিজের পথেই এগিয়ে চলেছেন অভিনেত্রী—নিজের মতো করে, নিজের আত্মবিশ্বাসে ভর করে।


```