Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

সন্তানের বাবাকে ঘিরে প্রশ্ন! চাঁচাছোলা মানসী, স্পষ্ট জানালেন, ‘বর যদি না চায়...’

নায়িকা জানালেন, অধ্যায়ের পদবি তাঁর নিজের। মেয়ের পদবি যদিও বাবার। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ—ব্যক্তিগত জীবনের হিসেব তিনি কাউকে দিতে বাধ্য নন।

সন্তানের বাবাকে ঘিরে প্রশ্ন! চাঁচাছোলা মানসী, স্পষ্ট জানালেন, ‘বর যদি না চায়...’

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 29 November 2025 19:31

দ্য ওয়াল ব্যুরো: চলতি বছরেই দ্বিতীয়বার মা হয়েছেন টলিপাড়ার পরিচিত মুখ, খলনায়িকা মানসী সেনগুপ্ত। আগেই এক কন্যাসন্তানের মা ছিলেন তিনি। এবার কোলে এসেছে পুত্র—অধ্যায়। কিন্তু আনন্দের এই সময়ে নায়িকার দিকে ধেয়ে আসছে এ কুরুচিকর মন্তব্য। “ছেলের বাবা কে?”, “স্বামীকে দেখা যায় না কেন?” এসব ব্যক্তিগত প্রশ্নে বারবার জেরবার হতে হয়েছে তাঁকে।

মানসী বহুবার জানিয়ে এসেছেন, তাঁর স্বামী ক্যামেরার সামনে স্বচ্ছন্দ নন। তিনি নিজেও কখনও জোর করেন না। তবুও ট্রোলিং থামে না। সম্প্রতি এক পডকাস্টে ফের মুখ খুললেন অভিনেত্রী, আরও স্পষ্ট করে বললেন তাঁর অবস্থান।

 

নায়িকা জানালেন, অধ্যায়ের পদবি তাঁর নিজের। মেয়ের পদবি যদিও বাবার। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ—ব্যক্তিগত জীবনের হিসেব তিনি কাউকে দিতে বাধ্য নন। মানসীর কথায়, “আমি এত বার ‘বাবা কোথায়’ প্রশ্নটা পেয়েছি! সাক্ষাৎকারে কেউ জিজ্ঞেস করলে বলি। তবে সবাইকে জবাব দেওয়ার দরকার দেখি না। আমার সঙ্গে আমার বরের সম্পর্ক যেমনই হোক, কাউকে আমি বাধ্য করতে পারি না ভিডিও বা ছবিতে আসার জন্য। সে আমার পার্টনার, চাকর নয়।”
 

Twin Sister Serial Actress - Bong Trend - Bangla Entertainment News and  Viral News

তিনি আরও জানান, মেয়েও এখন ভিডিওতে স্বচ্ছন্দ নয়। তাই ভ্লগ করা বন্ধ করেছেন। “যে-ই আমার জীবনে থাকুক, তার প্রাইভেসিটাকে সম্মান দিতে হবে। নোংরা নোংরা কথায় কমেন্ট সেকশন ভরে যায়। তাদের কেন উত্তর দেব? আপনারা ট্রোল করুন, আমার তাতে কিছু যায় আসে না,”–সাফ জানিয়ে দেন মানসী।

অভিনেত্রী আগেও জানিয়েছিলেন, আগে তাঁদের দাম্পত্য এতটাই তলানিতে গিয়েছিল যে আলাদা হওয়ার কথাও ভেবেছিলেন দু’জনে। পরে মেয়ের স্বার্থে এবং পারস্পরিক বোঝাপড়ায় সম্পর্কের দূরত্ব কমে আসে। তার পরই আসে দ্বিতীয় সন্তানের সুখবর—অধ্যায়র জন্ম।

ব্যক্তিগত জীবনে নিজের সিদ্ধান্তে অনড় মানসী—ট্রোলিং নয়, নিজের পরিবারের স্বাচ্ছন্দ্যই তাঁর কাছে প্রথম।


```