Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কখনও ডিভোর্স, কখনও সহযাপন! খরাজের ছেলের বিয়েতে কী ঘটালেন সুদীপ-পৃথা?

আমি কত রঙ্গ দেখি দুনিয়ায়! এই গান যদি টলিউডের অ্যান্থেম হয় তবে কিছু ভুল নয়। কখনও বিচ্ছেদ, কখনও বিয়ে-- হাতে হাত থেকে মুখ দেখাদেখি বন্ধ! 

কখনও ডিভোর্স, কখনও সহযাপন! খরাজের ছেলের বিয়েতে কী ঘটালেন সুদীপ-পৃথা?

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 29 November 2025 19:09

দ্য ওয়াল ব্যুরো: আমি কত রঙ্গ দেখি দুনিয়ায়! এই গান যদি টলিউডের অ্যান্থেম হয় তবে কিছু ভুল নয়। কখনও বিচ্ছেদ, কখনও বিয়ে-- হাতে হাত থেকে মুখ দেখাদেখি বন্ধ! কত কী যে হয়, এখানে আড়ালে আবডালে বা প্রকাশ্যে তা বোঝা দায়! এই যেমন সুদীপ মুখোপাধ্যায় ও পৃথা চক্রবর্তী। কোনও এক সকালে স্ত্রী জানিয়ে দিলেন একসঙ্গে থাকা আর নয়! সুদীপ জানালেন, ' প্র্যাঙ্ক'। দু'দিন বাদে সুদীপ আবার বললেন, 'প্র্যাঙ্ক নয়, সব সত্যি'। এরপর নাম না করেই পৃথার পোস্টের মাঝেই ফের তাঁরা একসঙ্গে!

এই যেমন গতকাল অর্থাৎ শুক্রবার ছিল খরাজ মুখোপাধ্যায়ের ছেলের জন্মদিন। সেখানে এসেছিলেন দু'জনে। একইসঙ্গে হাতে হাত ধরে। আরও কাছাকাছি, আরও পাশাপাশি। তিক্ততা, অভিমান গায়েব, সব আগের মতোই। শুধু তাই নয়, সম্পর্ক নিয়ে টিপসও দিতে দেখা গেল তাঁদের।

 

কেন নৈকট্য? জানা যাচ্ছে, দুই সন্তানের মুখের দিকে চেয়েই আবার একসঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। মায়ার বাঁধন বড় দায়, তা ছিঁড়ে বের হওয়ার সাধ্যি কার? এর আগে বিচ্ছেদ নিয়ে সুদীপ লিখেছিলেন, "হ্যাঁ, আমাদের বিচ্ছেদ হয়েছে। আমি আর পৃথার পথ এখন আলাদা। তবে এটি একেবারেই  আমাদের ব্যক্তিগত বিষয়। আমি চাইনি সামাজিক মাধ্যমে এই খবর বেরিয়ে যাক। সেই কারণেই পুরোটা কভার করার চেষ্টা করেছি। তবে এই কারণে যে বা যারা পৃথাকে অপমান করছেন সেটির বিরোধীতা করছি আমি। ও আমার সন্তানদের মা। আমরা দু'জন দু'জনকে সম্মান করি। আমাদের বন্ধুত্ব এখনও আছে। আমি চাই না এর চেয়ে বেশি কিছু বলতে। ব্যাপারটি ব্যক্তিগতই রাখতে চাই।"

অন্যদিকে পৃথা লিখেছিলেন, ""আমরা আর একসঙ্গে নেই। আমাদের বিচ্ছেদ হয়েছে। তবে আমরা সারাজীবন বন্ধু হয়ে থাকব।" তবে তাঁরা যে কাছাকাছিই আছেন সে প্রমাণ আরও একবার মিলল শুক্রবার। অস্ফুটে কেউ কি গেয়ে উঠলেন, "ইয়ে রিশতা ক্যায়া কহলেতা হ্যায়..."। 
 


```