Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

বিতর্কের মুখে নতিস্বীকার! 'সরকে চুনর' গানের জন্য ক্ষমা চাইলেন গায়িকা মঙ্গলি

বিতর্কে চাপে নতিস্বীকার! ‘সরকে চুনর’ গান নিয়ে ক্ষমা চাইলেন মঙ্গলি।

বিতর্কের মুখে নতিস্বীকার! 'সরকে চুনর' গানের জন্য ক্ষমা চাইলেন গায়িকা মঙ্গলি

‘কেডি: দ্য ডেভিল’

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 19 March 2026 00:02

দ্য ওয়াল ব্যুরো: ‘কেডি: দ্য ডেভিল’ ছবির গান ‘সরকে চুনর তেরি সরকে’ (Sarke Chunar Teri Sarke) ঘিরে দেশজুড়ে তীব্র বিতর্কের মাঝেই অবশেষে মুখ খুললেন গায়িকা মঙ্গলি (Mangli)। কুরুচিকর ও দ্ব্যর্থবোধক লিরিক্স নিয়ে যখন সমালোচনার ঝড় উঠেছে, তখনই এক ভিডিয়ো বার্তা ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শ্রোতাদের কাছে ক্ষমা চেয়েছেন তিনি।

মঙ্গলি জানিয়েছেন, শিল্পী হিসেবে গানটি গাওয়ার সময় এর সামাজিক প্রভাব নিয়ে তিনি ততটা ভাবেননি। কিন্তু গানের শব্দচয়ন মানুষের ভাবাবেগে আঘাত করেছে বুঝতে পেরে তিনি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন। তাঁর কথায়, “আমি সবসময় আমার কাজের মাধ্যমে দর্শকদের আনন্দ দিতে চেয়েছি, কাউকে অসম্মান করার উদ্দেশ্য কখনও ছিল না।”

তবে বিতর্ক থামাতে ইতিমধ্যেই বড় পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি। গানটির অশ্লীল ও আপত্তিকর শব্দ বাদ দেওয়া হয়েছে। গীতিকার রকিব আলম নতুন করে মার্জিত ও পরিচ্ছন্ন লিরিক্স লিখেছেন, এবং সেই অনুযায়ী গানটি পুনরায় রেকর্ড করা হচ্ছে। মঙ্গলি স্পষ্ট করে বলেন, “আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি এবং তা সংশোধন করেছি। নতুন সংস্করণটি আগের থেকে সম্পূর্ণ আলাদা, সব বিতর্কিত শব্দ বাদ দেওয়া হয়েছে। খুব শীঘ্রই সেটি সব প্ল্যাটফর্মে প্রকাশিত হবে।”

এর আগে এই বিতর্ক থেকে নিজেকে সরিয়ে নিয়ে অভিনেত্রী নোরা ফতেহি দাবি করেছিলেন, তিনি হিন্দি লিরিক্সের অর্থ জানতেন না। এ বার গায়িকা মঙ্গলির সরাসরি ক্ষমা প্রার্থনা কিছুটা হলেও পরিস্থিতি সামলাতে সাহায্য করবে বলে মনে করা হচ্ছে।

এখন নজর সেন্সর বোর্ডের দিকে। নতুন সংস্করণটি সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন (CBFC) সহজে ছাড়পত্র দেয় কি না, সেটাই দেখার অপেক্ষায় গোটা দেশ।


```