Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

চুরি করে দেখা যাবে না সিনেমা! ‘ধুরন্ধর ২’-এর সুরক্ষায় ঢাল হয়ে দাঁড়াল মাদ্রাজ হাইকোর্ট

মুক্তির আগেই কড়া বার্তা! ‘ধুরন্ধর ২’ চুরি করে দেখা যাবে না—পাইরেসির বিরুদ্ধে ঢাল হয়ে দাঁড়াল মাদ্রাজ হাইকোর্ট।

চুরি করে দেখা যাবে না সিনেমা! ‘ধুরন্ধর ২’-এর সুরক্ষায় ঢাল হয়ে দাঁড়াল মাদ্রাজ হাইকোর্ট

‘ধুরন্ধর ২’

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 18 March 2026 22:12

দ্য ওয়াল ব্যুরো: মুক্তির একদিন আগে পাইরেসির বিরুদ্ধে বড় সুরক্ষা পেল ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ (Dhurandhar 2)। মাদ্রাজ হাইকোর্ট (Madras High Court) অন্তর্বর্তী নির্দেশ জারি করে ছবির অবৈধ সম্প্রচার রুখতে পদক্ষেপ করেছে। লাইভ ল’ বিজ-এর প্রতিবেদন অনুযায়ী, বিচারপতি সেন্টিলকুমার রামামূর্তি এক অন্তর্বর্তী নিষেধাজ্ঞা জারি করেছেন। এই নির্দেশে একাধিক ইন্টারনেট পরিষেবা প্রদানকারী এবং কেবল অপারেটরদের ছবিটি বেআইনিভাবে সম্প্রচার করা থেকে বিরত থাকতে বলা হয়েছে।

আদালত জানিয়েছে, এ ধরনের ক্ষেত্রে নিষেধাজ্ঞা না জারি করলে অপূরণীয় ক্ষতির আশঙ্কা থাকে। তবে এর ফলে কিছু পক্ষের বৈধ ব্যবসায়িক স্বার্থ ক্ষতিগ্রস্ত হতে পারে বলেও উল্লেখ করা হয়েছে। সেই কারণে আবেদনকারী পক্ষকে সম্ভাব্য ক্ষতির দায়ভার নেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।

মুক্তির আগেই ব্যাপক চর্চায় থাকা ‘ধুরন্ধর ২’ পাইরেসির শিকার হতে পারে—এই আশঙ্কায় মামলা দায়ের করে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং জিও স্টুডিয়োজ। তারা কপিরাইট লঙ্ঘনের সম্ভাবনার কথা জানিয়ে জরুরি ভিত্তিতে আইনি সুরক্ষা চেয়েছিল।

প্রযোজক সংস্থা ছবিটির মালিকানা প্রমাণ করতে সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি)-এর শংসাপত্র আদালতে জমা দেয়।

আদালত মামলার জরুরি গুরুত্ব বিবেচনা করে অন্তর্বর্তী নিষেধাজ্ঞা জারি করেছে। তবে শর্ত রাখা হয়েছে—এই নির্দেশের ফলে যদি কোনও পক্ষের বৈধ ব্যবসায়িক ক্ষতি হয়, তার ক্ষতিপূরণ আবেদনকারী পক্ষকেই দিতে হবে। আগামী ১৫ এপ্রিল ২০২৬ পর্যন্ত এই নির্দেশ কার্যকর থাকবে। ওই দিনই মামলার পরবর্তী শুনানি।

আদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধর ২’ আগামী ১৯ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। ১৮ মার্চ থেকে শুরু হয়েছে পেইড প্রিভিউ। ছবিতে অভিনয় করেছেন রণবীর সিং, আর মাধবন, অর্জুন রামপাল, সঞ্জয় দত্ত, রাকেশ বেদি, গৌরব গেরা, ড্যানিশ প্যান্ডর এবং সারা অর্জুন সহ একাধিক তারকা।


```