Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

দিলজিতের মিউজিক্যাল ম্যাজিক! ৯৪৩ কোটির ট্যুরেই খুলে গেল ১.২ লক্ষ মানুষের উপার্জনের পথ

বিতর্ক সত্ত্বেও দিলজিৎ দোসাঞ্ঝের ‘দিল-লুমানাটি’ ট্যুরে ৯৪৩ কোটির ব্যবসা। তৈরি হয়েছে ১.২ লক্ষ কর্মসংস্থান, চাঙ্গা হয়েছে মিউজিক ইন্ডাস্ট্রি।

 

দিলজিতের মিউজিক্যাল ম্যাজিক! ৯৪৩ কোটির ট্যুরেই খুলে গেল ১.২ লক্ষ মানুষের উপার্জনের পথ

দিলজিৎ দোসাঞ্ঝ

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 18 March 2026 21:52

দ্য ওয়াল ব্যুরো: ২০২৪ সালে দেশজুড়ে তাঁর মিউজিক্যাল সফর নিয়ে যেমন তুমুল উন্মাদনা ছিল, তেমনই বিতর্কও পিছু ছাড়েনি দিলজিৎ দোসাঞ্ঝ-এর (Diljit Dosanjh)। পাঞ্জাবি পপস্টারের ‘দিল-লুমানাটি’ ট্যুরের প্রতিটি ধাপেই উঠে এসেছে নানা প্রশ্ন। বিশেষ করে ‘লেমোনেড’ এবং ‘পাঁচ তারা’ গানকে ঘিরে মদ-মাংস প্রচারের অভিযোগে একাধিকবার কটাক্ষের মুখে পড়তে হয়েছে তাঁকে। এমনকি এই বিতর্কের জেরে তেলঙ্গানা ও গুজরাটে তাঁর কনসার্ট নিষিদ্ধও করা হয়।

তবে বিতর্ক যতই থাক, সাফল্যের নিরিখে এই ট্যুর কার্যত ইতিহাস গড়েছে। শুধু টিকিট বিক্রি থেকেই এসেছে ২২১ কোটি টাকা, আর স্পনসরশিপ বাবদ যোগ হয়েছে আরও ৩৩ কোটি। সমীক্ষা সংস্থা আর্নেস্ট অ্যান্ড ইয়াং-এর রিপোর্ট বলছে, কনসার্টে আসা দর্শকদের যাতায়াত, থাকা, খাওয়া-দাওয়া, কেনাকাটা-সহ আনুষঙ্গিক খরচ মিলিয়ে মোট ৫৫৩ কোটি টাকার ব্যবসা হয়েছে। এর ফলে পরিবহন, ব্যবস্থাপনা, নিরাপত্তা ও প্রোডাকশন—এই সব ক্ষেত্র মিলিয়ে প্রায় ১.২ লক্ষ কর্মসংস্থান তৈরি হয়েছে।

সব মিলিয়ে ২০২৪ সালে শুধু এই একটি ট্যুর থেকেই ভারতে প্রায় ৯৪৩ কোটি টাকার ব্যবসা হয়েছে, যার মধ্যে ১১৪ কোটি টাকা এসেছে কর বাবদ। দেশের ১৩টি শহরে আয়োজিত ১৪টি কনসার্টে মোট ৩ লক্ষ ২০ হাজারেরও বেশি দর্শক উপস্থিত ছিলেন। এর মধ্যে দিল্লির শো-তেই রেকর্ড ৫৫ হাজার মানুষের ভিড় হয়েছিল।

এই ট্যুরের আর একটি উল্লেখযোগ্য দিক হল দর্শকসমাগমের বৈচিত্র্য। শুধু মেট্রো শহর নয়, প্রায় ৪৯ শতাংশ দর্শক এসেছিলেন ছোট শহর ও শহরতলি থেকে, আর প্রায় ৩৮ শতাংশ এসেছিলেন প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকে। এমনকি অনেক ভক্ত শোয়ের সময়সূচি অনুযায়ী নিজেদের সফরের মেয়াদ বাড়িয়ে নিয়েছিলেন। ফলে সংশ্লিষ্ট শহরগুলির পর্যটন শিল্পেও উল্লেখযোগ্য প্রভাব পড়ে।

বিশ্বজুড়েও এই ট্যুরের সাফল্য চোখে পড়ার মতো— মোট ব্যবসা দাঁড়িয়েছে ১৩৭ মিলিয়ন ডলার। সব মিলিয়ে বলা যায়, বিতর্কের মাঝেও ‘দিল-লুমানাটি’ ট্যুর ভারতের মিউজিক্যাল ইন্ডাস্ট্রিতে এক গুরুত্বপূর্ণ মাইলস্টোন স্থাপন করেছে।

এই সাফল্য নিয়ে নিজেও আবেগঘন প্রতিক্রিয়া জানিয়েছেন দিলজিৎ। তাঁর কথায়, এই রিপোর্ট মঞ্চের নেপথ্যের এক অন্য গল্প তুলে ধরে। সঙ্গীত যে শুধু বিনোদন নয়, বরং মানুষের মধ্যে ঐক্য তৈরি করে এবং উন্নতির পথ দেখায়— তা এই সফর প্রমাণ করেছে। তিনি প্রতিটি ভক্ত, আয়োজক এবং মঞ্চের নেপথ্যের শিল্পীদের ধন্যবাদ জানিয়ে বলেন, “আপনারাই এই ইতিহাস গড়েছেন।”
 


```