Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'রবি কিষাণকে খুব পছন্দ, সুযোগ পেলেই...' মনের কথা জানালেন মল্লিকা শেরাওয়াত

প্রথমবার বিহারে পা রাখলেন বলিউড অভিনেত্রী মল্লিকা শেরাওয়াত। শুক্রবার তিনি পৌঁছান পাটনায় এবং জানান, এই রাজ্যের প্রতি তাঁর কৌতূহল ও ভালবাসা অনেকদিনের। 

'রবি কিষাণকে খুব পছন্দ, সুযোগ পেলেই...' মনের কথা জানালেন মল্লিকা শেরাওয়াত

রবি কিষাণ ও মল্লিকা শেরাওয়াত

অন্বেষা বিশ্বাস।

শেষ আপডেট: 28 June 2025 18:09

দ্য ওয়াল ব্যুরো: প্রথমবার বিহারে পা রাখলেন বলিউড অভিনেত্রী মল্লিকা শেরাওয়াত। শুক্রবার তিনি পৌঁছান পাটনায় এবং জানান, এই রাজ্যের প্রতি তাঁর কৌতূহল ও ভালবাসা অনেকদিনের। শুধু ঘোরাঘুরি নয়, বিহারের জনপ্রিয় খাবার লিট্টি-ছোখা ও কচোরি খাওয়ার ইচ্ছাও প্রকাশ করেন অভিনেত্রী।

পাটনায় পা রেখেই মল্লিকা বলেন, “আমি জীবনে প্রথমবার বিহারে এলাম। পাটনার প্রতিটি প্রান্ত ঘুরে দেখতে চাই। এখানে রাস্তায় যেসব খাবার পাওয়া যায়, বিশেষ করে লিট্টি-ছোখা আর কচোরি, তা খেতে চাই। শুনেছি এগুলো খুবই সুস্বাদু।”

বিহারের সাম্প্রতিক পরিকাঠামো ও রাস্তাঘাট দেখে মুগ্ধ মল্লিকা বলেন, “পাটনা বিমানবন্দরে নামার পর এত সুন্দর অবকাঠামো দেখে সত্যিই আমি অবাক। রাজ্যের রাস্তাঘাট, শহরের পরিবেশ এবং সামগ্রিক উন্নয়ন দেখে খুব ভাল লাগছে। আগে যা শুনেছিলাম, বাস্তবে এসে অনেকটাই বদলে গেছে বিহার।”

বিহার ও এখানকার সংস্কৃতির প্রতি মল্লিকার আকর্ষণ বহুদিনের। তিনি বলেন, “আমি রবি কিষাণের বড় ভক্ত। ওঁর অভিনয় আমার খুব পছন্দ। সুযোগ পেলে বিহারে ওঁর সঙ্গে একটি ছবি করতেও চাই।” একইসঙ্গে তিনি জানান, বিহারের অনেক শিল্পীর কাজ তিনি দেখেছেন এবং তাঁদের প্রতিভার প্রতি তাঁর যথেষ্ট শ্রদ্ধা রয়েছে।

হরিয়ানার রোহতকের মেয়ে মল্লিকার আসল নাম রীমা লাম্বা। তবে বলিউডে পা রেখে নাম বদলে হয়ে ওঠেন মল্লিকা শেরাওয়াত। পরিবার চেয়েছিল তিনি আইএএস হন, কিন্তু অভিনয়ের টানে তিনি পৌঁছে যান মুম্বইয়ে। ‘মার্ডার’, ‘খোয়াহিশ’, ‘ওয়েলকাম’, ‘পেয়ার কে সাইড এফেক্টস’, ‘ডাবল ধামাল’, ‘ডার্টি পলিটিক্স’-এর মতো একাধিক ছবিতে সাহসী অভিনয়ের জন্য আলোচিত হন তিনি। দীর্ঘ বিরতির পর মল্লিকাকে সম্প্রতি দেখা গেছে রাজকুমার রাও ও তৃপ্তি ডিমরির সঙ্গে ‘ভিকি বিদ্যা কা ওহ ওয়ালা ভিডিও’ ছবিতে। 


```