খোলামেলা পোশাক পরায় ফের শিরোনামে বলিউড অভিনেত্রী খুশি মুখার্জি। সম্প্রতি মুম্বইয়ের এক ক্যাফের বাইরে তাঁকে দেখেন পাপারাজ্জিরা।

খুশি মুখার্জি
শেষ আপডেট: 30 June 2025 18:10
দ্য ওয়াল ব্যুরো: খোলামেলা পোশাক পরায় ফের শিরোনামে বলিউড অভিনেত্রী খুশি মুখার্জি। সম্প্রতি মুম্বইয়ের এক ক্যাফের বাইরে তাঁকে দেখেন পাপারাজ্জিরা। অভিনেত্রীর পোশাক নিয়ে ফের শুরু হয়েছে বিতর্ক, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও। তবে এবার তাঁকে দেখা গেল বোল্ড লুকে। কেমন পোশাক পরেছেন অভিনেত্রী খুশি?
ভাইরাল ভিডিওটিতে দেখা যাচ্ছে, খুশি মুখার্জি একটি কালো টি-শার্ট পোশাক পরে রয়েছেন, যা পাশ থেকে কাটা। গাড়ি থেকে নামার সময় আচমকা হাওয়ায় পোশাক উড়তে শুরু করে। ওই মুহূর্তে নিজের হাত দিয়ে শরীর ঢাকার চেষ্টা করেন তিনি। এই ভিডিও ঘিরেই শুরু হয় বিতর্ক। অনেক ব্যবহারকারী মন্তব্য করেন, “যদি দেখানোর জন্যই এমন পোশাক পরা হয়, তবে লুকনোর প্রয়োজন কী?” কেউ লেখেন, “এই ধরণের পোশাক পরে প্রকাশ্যে বেরোনোর কী দরকার?” কেউ আবার কমেন্ট করেছেন, 'প্যান্টি না পরে এভাবে বেরিয়ে পরলেন?'
খুশির ওই ভিডিও নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন অভিনেত্রী ফালাক নাজ। তিনি লেখেন, “রাস্তায় যদি কেউ কুকুরকে খাবার দেয়, তাহলে সবাই আওয়াজ তোলে। আমি জানতে চাই, এই ধরণের পোশাক পরে প্রকাশ্যে ঘোরাফেরা করলে কেউ কিছু বলে না কেন? মিডিয়াও তাঁদের কভার করে। যারা এই ধরনের বিষয় তুলে ধরে, তাঁদের জরিমানা করা উচিত। আমরা এক সমাজে বাস করি, যেখানে কিছু সীমা থাকা উচিত।”
উল্লেখ্য, খুশি ও ফালাকের মধ্যে আগে থেকেই মনোমালিন্য রয়েছে। কিছুদিন আগে এক সাক্ষাৎকারে খুশি অভিনেত্রী ফালাককে ‘বেকার’ বলে কটাক্ষ করেন। তার জবাবে ফালাক বলেছিলেন, “তুমি অন্তত রাস্তায় অর্ধনগ্ন হয়ে ঘোরাফেরা করো না।”