Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

অস্কারে যাচ্ছে কেরলেরই ‘স্টোরি’! অ্যাকাডেমির দৌড় থেকে ছিটকে গেল বাকিরা

দ্য ওয়াল ব্যুরো: ২০২৪-এর অস্কারে (Oscars 2024) পাঠানোর জন্য ছবি বাছাই করে ফেলল ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়া। দৌড়ে ছিল ‘দ্য কেরালা স্টোরি’, ‘গদর ২’, ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’-সহ আরও বহু সিনেমা। তবে সেসবকে পিছনে ফেলে অস্কারের দৌড়ে জিতে

অস্কারে যাচ্ছে কেরলেরই ‘স্টোরি’! অ্যাকাডেমির দৌড় থেকে ছিটকে গেল বাকিরা

শেষ আপডেট: 27 September 2023 10:26

দ্য ওয়াল ব্যুরো: ২০২৪-এর অস্কারে (Oscars 2024) পাঠানোর জন্য ছবি বাছাই করে ফেলল ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়া। দৌড়ে ছিল ‘দ্য কেরালা স্টোরি’, ‘গদর ২’, ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’-সহ আরও বহু সিনেমা। তবে সেসবকে পিছনে ফেলে অস্কারের দৌড়ে জিতে গেল একটি মালয়ালি ভাষার ছবি। ‘দ্য কেরালা স্টোরি’ সুযোগ না পেলেও এই কেরলেরই অন্য একটি বাস্তব ‘স্টোরি’কে পাঠানো হল অস্কারে। ছবিটির নাম ‘২০১৮: এভরিওয়ান ইজ আ হিরো’ (2018)। পরিচালক জুড অ্যান্টনি জোসেফ।

চলতি বছর অস্কারের মঞ্চে তুমুল সমাদৃত হয়েছিল এসএস রাজামৌলির ছবি ‘আরআরআর’। এর পাশাপাশি অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের মঞ্চে সেরা মৌলিক গানের শিরোপাও জিতেছে ছবিটির গান ‘নাটু নাটু’। ফলত এবার অস্কারে ছবি পাঠানো নিয়ে আলাদাই উত্তেজনা কাজ করছিল নির্মাতাদের মধ্যে। অনেকগুলো ছবিই তালিকভুক্ত হয়েছিল।

অবশেষে বুধবার, ২০২৪ সালের অস্কারের জন্য ভারতের তরফে চূড়ান্ত হল অফিশিয়াল এন্ট্রি। (Oscars 2024)

‘দ্য কেরালা স্টোরি’ (হিন্দি), ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ (হিন্দি), ‘ঘুমর’ (হিন্দি), ‘বালাগাম’ (তেলেগু), ‘ভালভি’ (মারাঠি), ‘বাপলিওক’ (মারাঠি), ‘১৬ আগস্ট, ১৯৪৭’ (তামিল)-সহ মোট ২২টি সিনেমা ছিল তালিকায়। সেখান থেকেই জুড অ্যান্টনি জোসেফের মালয়ালাম ছবি ‘২০১৮:  এভরিওয়ান ইজ আ হিরো’কে বেছে নেওয়া হল। এই খবরে খুশির আমেজ মালয়ালি ফিল্ম ইন্ডাস্ট্রিতে।

উল্লেখ্য, ২০১৮ সালে ভয়াবহ বন্যা হয়েছিল কেরলে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ওই ভয়াবহ বন্যায় মৃত্যু হয়েছিল ৪৮৩ জনের বেশি মানুষের। নিখোঁজ ছিলেন প্রায় ১৫ জন। সেই বন্যার ঘটনার প্রেক্ষাপটেই ‘২০১৮’ ছবির চিত্রনাট্য লেখা হয়েছে। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন মালয়ালম অভিনেতা টবিনো থমাস। সেই ভয়ঙ্কর বন্যার সময় কীভাবে মানুষই মানুষের পাশে এসে দাঁড়িয়েছিলেন, তা নিজের ছবিতে তুলে ধরেছেন পরিচালক। আগামী বছর ১০ মার্চ লস অ্যাঞ্জেলেসের ওভেশন হলিউডের ডলবি থিয়েটারে ৯৬তম অস্কার অনুষ্ঠিত হবে।

‘গদর ২’ গটগট করে অস্কারে যাবে, দাবি পরিচালকের


```