Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কে বলবে বয়স ৫১! শরীরে পাতলা বিকিনি, ইতালির সমুদ্রে জলকেলি 'মৎস্যকন্যা' মালাইকার

ইতালির রোদে রীতিমতো আগুন ঝরাচ্ছেন মালাইকা অরোরা। ৫১ বছর বয়সেও যেন তিনি সময়কে হার মানাতে শিখে গেছেন। 

কে বলবে বয়স ৫১! শরীরে পাতলা বিকিনি, ইতালির সমুদ্রে জলকেলি 'মৎস্যকন্যা' মালাইকার

মালাইকা অরোরা

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 15 July 2025 22:58

দ্য ওয়াল ব্যুরো: ইতালির রোদে রীতিমতো আগুন ঝরাচ্ছেন মালাইকা অরোরা। ৫১ বছর বয়সেও যেন তিনি সময়কে হার মানাতে শিখে গেছেন। মাল্টিকালার বিকিনিতে নিজের সাম্প্রতিক ছুটি কাটানোর মুহূর্ত শেয়ার করে ফের চমকে দিলেন অভিনেত্রী।

আজ, মঙ্গলবার, ইনস্টাগ্রাম স্টোরিতে একের পর এক ছুটি উপভোগের ছবি দিলেন মালাইকা। কখনও রোদঝলমলে সৈকতে, কখনও জলকেলিতে ভেজা শরীরে যেন ‘মারমেইড’ অবতারে ধরা দিলেন তিনি। শুধু বিকিনি লুকে নয়, তার সঙ্গে এক ঝলক সান-কিসড সেলফিও ভাগ করে নিয়েছেন তিনি। আর তাতেই আরও একবার প্রমাণ করলেন, বয়স তাঁর কাছে নিছক একটি সংখ্যা।

এবারের ছুটিতে তাঁর সঙ্গী ছেলে আরহান খান। মালাইকার ইনস্টাগ্রাম থেকে দেখা যাচ্ছে, মায়ের মতো তিনিও ইতালির প্রাকৃতিক সৌন্দর্য আর সমুদ্রের কাছে কাটাচ্ছেন কিছু নিরালার সময়।

এই ছুটির ফাঁকেই মালাইকার জন্য এসেছে স্বস্তির খবর। দীর্ঘ এক দশক ধরে চলা মুম্বইয়ের তাজ হোটেল সংক্রান্ত হাই-প্রোফাইল মারামারি মামলায় সাক্ষী হিসেবে যাঁর নাম ছিল, সেই তালিকা থেকে অবশেষে বাদ পড়লেন মালাইকা।

এই মামলার মূল অভিযুক্ত ছিলেন সইফ আলি খান। সম্প্রতি আদালত জানায়, মালাইকা তদন্তে সহায়তা না করায় তাঁকে সাক্ষীর তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এর পাশাপাশি তাঁর বিরুদ্ধে আগে জারি হওয়া জামিনযোগ্য পরোয়ানাও আদালত প্রত্যাহার করে নিয়েছে।

মালাইকা এর আগে একাধিকবার আদালতের সমন এড়িয়ে গিয়েছিলেন, যার জেরে এপ্রিলে মুম্বইয়ের এসপ্ল্যানেড আদালতের বিচারক কেএস জানওয়ার কড়া ভাষায় তাঁকে শেষবারের মতো সতর্ক করে দিয়েছিলেন। অবশেষে আদালতে হাজিরার পরই এই সিদ্ধান্ত নেয় বিচারক। এখন আর কোর্টের ঝামেলা নেই, রোদ, জল আর নিজের মতো সময়—এই মুহূর্তে সেটাই উপভোগ করছেন বলিউডের ‘ফিটনেস কুইন’।


```