Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

খুব শীঘ্রই আসছে ‘বজরঙ্গী ভাইজান ২’? ইঙ্গিত দিলেন পরিচালক কবির খান

‘বজরঙ্গী ভাইজান’—বলিউডের অন্যতম সেরা ছবি। সলমন খানের অভিনীত এই ২০১৫ সালের ব্লকবাস্টার সিনেমা আজও দর্শকদের মনে আলাদা জায়গা করে আছে। 

খুব শীঘ্রই আসছে ‘বজরঙ্গী ভাইজান ২’? ইঙ্গিত দিলেন পরিচালক কবির খান

‘বজরঙ্গী ভাইজান’

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 15 July 2025 22:04

দ্য ওয়াল ব্যুরো: ‘বজরঙ্গী ভাইজান’—বলিউডের অন্যতম সেরা ছবি। সলমন খানের অভিনীত এই ২০১৫ সালের ব্লকবাস্টার সিনেমা আজও দর্শকদের মনে আলাদা জায়গা করে আছে। পাকিস্তানের এক নির্বাক শিশুকন্যাকে তার দেশে ফিরিয়ে দেওয়ার হৃদয়স্পর্শী কাহিনি ছুঁয়ে গিয়েছিল দেশজুড়ে কোটি কোটি দর্শককে। আর তাই, এত বছর পরেও বহু অনুরাগী অপেক্ষায় রয়েছেন দ্বিতীয় অধ্যায়ের।

সেই অপেক্ষায় যেন একটু আশার আলো জ্বলল এবার। সম্প্রতি এক সাক্ষাৎকারে পরিচালক কবির খান জানালেন, সত্যিই সলমন খানের সঙ্গে বসে ‘বজরঙ্গী ভাইজান ২’-এর সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে।

কী বললেন কবির খান?

‘পিঙ্কভিলা’-কে দেওয়া সাক্ষাৎকারে কবির খান বলেন, “হ্যাঁ, আমাদের মধ্যে ‘বজরঙ্গী ভাইজান ২’ নিয়ে কথা হয়েছে। তবে এমন একটা আইকনিক ছবির দ্বিতীয় পর্ব বানানোর আগে আমরা খুব সতর্ক। এখনকার দিনে যেখানে একের পর এক ফ্র্যাঞ্চাইজি হচ্ছে, সেখানে আমরা তাড়াহুড়ো করতে চাই না। শুধু জনপ্রিয়তার জন্য এই ছবির উত্তরাধিকার নষ্ট করতে চাই না।”

পরিচালকের স্পষ্ট বক্তব্য, “একটা উপযুক্ত গল্প আসবে, হয়তো এখনই, হয়তো এক বছর পরে—সেই সময়েই আমরা ছবিটা বানাব।”

কবির খান এও বলেন যে সাধারণত তিনি সিকুয়েল বানাতে আগ্রহী নন। কিন্তু ‘বজরঙ্গী ভাইজান’-এর ক্ষেত্রে আলাদা অনুভব করছেন। তাঁর কথায়, “এই ছবির উত্তরাধিকারকে সম্মান জানিয়ে যদি সত্যিই একটা শক্তিশালী গল্প পাই, তাহলে অবশ্যই আমি এটি পরিচালনা করব। কিন্তু শুধুমাত্র বক্স অফিস সংখ্যার জন্য নয়, সঠিক কারণে।”

কবির খানের সর্বশেষ ছবি ‘চন্দু চ্যাম্পিয়ন’-এ অভিনয় করেছিলেন কার্তিক আরিয়ান। যদিও ছবিটি বক্স অফিসে মাঝারি সাড়া ফেলেছে। বর্তমানে কবির তাঁর পরবর্তী প্রোজেক্ট নিয়ে ব্যস্ত। আর অনুরাগীরা অধীর আগ্রহে অপেক্ষায় আছেন—কবে আনুষ্ঠানিক ঘোষণা আসবে ‘বজরঙ্গী ভাইজান ২’ নিয়ে।


```