Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল

১৯ বছরের ছোট সৌরভের সঙ্গে প্রেম! মালাইকার নতুন নতুন 'বয়ফ্রেন্ড' নিয়ে খিল্লি নেটপাড়ায়, কী বললেন অভিনেত্রী?

অর্জুন কাপুরের সঙ্গে বিচ্ছেদের পর আবার নতুন প্রেমের গুঞ্জন! ১৯ বছরের ছোট সৌরভ বেদির সঙ্গে নাম জড়াতেই নেটপাড়ায় খিল্লি, অবশেষে মুখ খুললেন মালাইকা। কী বললেন অভিনেত্রী?

১৯ বছরের ছোট সৌরভের সঙ্গে প্রেম! মালাইকার নতুন নতুন 'বয়ফ্রেন্ড' নিয়ে খিল্লি নেটপাড়ায়, কী বললেন অভিনেত্রী?

ছবি: দ্য ওয়াল

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 27 March 2026 11:39

দ্য ওয়াল ব্যুরো: বলিউড অভিনেত্রী মালাইকা আরোরা-র (Malaika Arora) ব্যক্তিগত জীবন নিয়ে ফের জোর চর্চা শুরু হয়েছে। অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্ক ভাঙার পর থেকেই একাধিক ব্যক্তির সঙ্গে তাঁর নাম জড়িয়েছে। নতুন নতুন লিঙ্কআপ গুজব ছড়ালেও এবার এই বিষয় নিয়ে নিজেই মুখ খুললেন মালাইকা।

এক সাম্প্রতিক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, এই ধরনের গুজব তাঁর কাছে যথেষ্ট বিরক্তিকর হলেও তিনি বিষয়টিকে খুব একটা সিরিয়াসলি নেন না। বরং পুরো ঘটনাকেই মজার দৃষ্টিতে দেখেন। মালাইকার কথায়, এই ধরনের খবর নিয়ে তিনি ও তাঁর ছেলে আরহান খান প্রায়ই হাসাহাসি করেন। সলমন খানের প্রাক্তন বউদি বলেন, “এটা বেশ বিরক্তিকর। তবে আমি এটাকে মজার হিসেবেই দেখি। আমি আর আরহান তো প্রায়ই এই সব গুজব নিয়ে হাসি।”

মালাইকা আরোরা ১৯৯৮ সালে আরবাজ খানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। দীর্ঘদিন একসঙ্গে থাকার পর ২০১৭ সালে তাঁদের বিচ্ছেদ হয়। সেই সময় এই বিচ্ছেদ বলিউডে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল।

এরপর অর্জুন কাপুরের সঙ্গে মালাইকার সম্পর্ক বলিউডের অন্যতম চর্চিত প্রেমকাহিনিতে পরিণত হয়। বয়সের পার্থক্য নিয়ে শুরুতে নানা সমালোচনা হলেও, তাঁরা তাতে বিশেষ গুরুত্ব দেননি। প্রায় পাঁচ বছর সম্পর্কে থাকার পর তাঁদের বিয়ের জল্পনাও ছড়ায়। তবে সময়ের সঙ্গে সম্পর্কে দূরত্ব তৈরি হয় এবং শেষ পর্যন্ত বিচ্ছেদের খবর সামনে আসে। যদিও বিচ্ছেদের সঠিক কারণ প্রকাশ্যে আনেননি কেউই।

নতুন সম্পর্কে জড়ানোর প্রসঙ্গে মালাইকা জানান, সম্পর্ক কখনও পরিকল্পনা করে হয় না। যদি হওয়ার থাকে, তাহলে তা স্বাভাবিকভাবেই হবে। বর্তমানে নিজের জীবন নিয়ে তিনি সন্তুষ্ট বলেও জানান অভিনেত্রী। তাঁর মতে, একজন ভালো সঙ্গী থাকা অবশ্যই সুন্দর ব্যাপার, তবে সেটি তাঁর জীবনে বাধ্যতামূলক নয়।

মালাইকা স্পষ্ট করে দিয়েছেন, ভবিষ্যতে যদি তিনি আবার কোনও সম্পর্কে জড়ান, তাহলে তা হবে সম্পূর্ণ তাঁর নিজের শর্তে। নিজের ব্যক্তিগত জীবনের সিদ্ধান্ত তিনি নিজেই নিতে চান।

গত বছর একটি কনসার্টে মালাইকার সঙ্গে হর্ষ মেহতার ছবি ভাইরাল হওয়ার পর থেকেই জল্পনা শুরু হয়। জানা যায়, হর্ষ মালাইকার থেকে ১৯ বছরের ছোট। এমনকি রোম সফরেও তাঁদের একসঙ্গে দেখা গিয়েছিল। মুম্বইয়ের উচ্চবিত্ত পরিবারের সন্তান হর্ষ পেশায় সফল হিরে ব্যবসায়ী এবং একটি বেসরকারি সংস্থার ব্যবস্থাপনা পরিচালক।

সম্প্রতি আবার স্প্লিটসভিলা-খ্যাত সৌরভ বেদির সঙ্গে একটি পার্টিতে মালাইকার ছবি ভাইরাল হওয়ায় নতুন করে প্রেমের গুঞ্জন শুরু হয়। তবে এই বিষয়ে সৌরভ বেদি স্পষ্ট জানিয়ে দেন, তাঁদের মধ্যে শুধুই বন্ধুত্বের সম্পর্ক রয়েছে। মডেলিংয়ের সময় বহু বছর আগে তাঁদের পরিচয় হয়েছিল। এখন সোশ্যাল মিডিয়ায় তিনি পরিচিত হওয়ায় বিষয়টি বেশি নজরে এসেছে, কিন্তু তাঁদের মধ্যে কোনও প্রেমের সম্পর্ক নেই।
 


```