Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের

মালাইকা ৫০, বাবা অনিল ৬২! কীভাবে সম্ভব? অঙ্ক এখানে কঠিন নয়

২০২৪ সালে মালাইকার বাবা অনিল মেহতার বয়স ছিল ৬২ বছর। বাবা-মেয়ের বয়সের ফারাক মাত্র ১২ বছরের। কীভাবে সম্ভব? সবটাই সত্যি এই সহজ অঙ্কে। 

মালাইকা ৫০, বাবা অনিল ৬২! কীভাবে সম্ভব? অঙ্ক এখানে কঠিন নয়

নিশান্ত চৌধুরী

শেষ আপডেট: 27 October 2025 14:37

দ্য ওয়াল ব্যুরো: উইকিপিডিয়া বলছে, এই মুহূর্তে মালাইকা অরোরার বয়স ৫২ বছর। যদিও সদ্য অতিবাহিত হওয়া জন্মদিন ধুমধাম করে পালন করে মালাইকা দাবি করেছেন, তিনি ৫০-এ পড়লেন। তাঁর আসল বয়স নিয়ে যখন নানা মুনির নানা মত, ঠিক তখনই প্রকাশ্যে এক অন্য গল্প। অরোরা পরিবারের এক অজানা আখ্যান, যা অবাক করবেই!

২০২৪ সালে মালাইকার বাবা অনিল মেহতার বয়স ছিল  ৬২ বছর। বাবা-মেয়ের বয়সের ফারাক মাত্র ১২ বছরের। কীভাবে সম্ভব? সবটাই সত্যি এই সহজ অঙ্কে। মালাইকার যখন মাত্র ১১ বছর তখন তাঁর মা জয়েস পলিক্র্যাপের বিচ্ছেদ হয়। মালাইকার বোন অমৃতার বয়স তখন মোটে ছয় বছর। জয়েসের প্রথম স্বামীর নামও ছিল অনিল, অনিল অরোরা। তিনি কাজ করতেন নৌবাহিনীতে। 

Malaika Arora Celebrates 50th Birthday In 2025, Internet Claims The Math  Isn't Mathing

বাবা-মার বিচ্ছেদের পর মানসিক ভাবে যখন মালাইকা বিধ্বস্ত ঠিক তখনই আগমন ঘটে অনিল মেহতার। মালয়ালি খ্রিষ্টান জয়েসকে বিয়ে করেন তিনি। দায়িত্ব নেন স্ত্রীর প্রথম পক্ষের দুই ছোট ছোট মেয়ের। বান্দ্রার বাড়িকে বিদায় জানিয়ে মালাইকা ও তাঁর বোনও চেম্বুরে থাকতে শুরু করেন 'নতুন বাবা'র সঙ্গে। তাঁদের বয়সের ফারাক বেশি না হলেও দু'জনের মধ্যে অচিরেই গড়ে ওঠে এক স্নেহের বন্ধন।

২০২৪ সালে আচমকাই প্রয়াত হন অনিল মেহতা। সে সময় মালাইকা ছিলেন পুনেতে। জানা যায়, ছয় তলা থেকে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে তাঁর। এও খবর রটে, আত্মহত্যা করেছেন অনিল, যদিও কারণ সামনে আসেনি আজও। মালাইকাও সৎ বাবাকে নিয়ে করেছিলেন এক হৃদয়বিদারক পোস্ট। পরিস্কার জানিয়েছেন, তাঁর বেড়ে ওঠার নেপথ্যে মানুষটির ভূমিকা ঠিক কতটা ছিল। 


```