Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

অর্জুন-মালাইকা আবার কাছাকাছি, জাপটে ধরলেন একে অপরকে! প্রেমে ফেরার ইঙ্গিত?

ব্রেকআপের পর এক ফ্রেমে দেখা গেল বলিউডের হট জুটি মালাইকা অরোরা এবং অর্জুন কাপুরকে। পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়ল ঘনিষ্ঠ মুহূর্ত। নেটিজেনদের মধ্যে উত্সাহ ও গসিপের ঢেউ।

 

অর্জুন-মালাইকা আবার কাছাকাছি, জাপটে ধরলেন একে অপরকে! প্রেমে ফেরার ইঙ্গিত?

মালাইকা অরোরা এবং অর্জুন কাপুর

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 23 September 2025 16:30

দ্য ওয়াল ব্যুরো: কিছুদিন আগেও যাঁরা হাত ধরে ঘুরতেন দিল্লি থেকে প্যারিস, পর্তুগাল—আজ তাঁদের দেখলে মনে হতো অচেনা মানুষ। মুখোমুখি হলেও একেবারেই এড়িয়ে যেতেন, সোশ্যাল মিডিয়াতেও একে অপরের নামগন্ধ ছিল না। হ্যাঁ, কথা হচ্ছে বলিউডের চর্চিত জুটি মালাইকা অরোরা এবং অর্জুন কাপুরকে নিয়ে।

অর্জুনের বয়স তখনও তিরিশের কোঠায়, আর পঞ্চাশ ছুঁইছুঁই মালাইকা—তবু তাঁর ফিটনেস, স্টাইল আর উপস্থিতি নতুন প্রজন্মকেও মাতিয়ে রেখেছিল। দীর্ঘদিন চলছিল তাঁদের সম্পর্ক, এমনকি লিভ-ইনেও ছিলেন দু’জনে। কিন্তু হঠাৎ করেই ব্রেকআপ। তারপর থেকে একেবারেই আলাদা জীবন—যেখানে কোনও পার্টি বা ইভেন্টে মুখোমুখি হলেও একই ফ্রেমে দেখা যেত না তাঁদের।

কিন্তু মঙ্গলবার রাতে মুম্বইয়ের এক অনুষ্ঠানে পাল্টে গেল সেই ছবি। শুধু দেখা নয়, একে অপরকে জড়িয়ে ধরলেন, কানে কানে ফিসফিস করলেন। পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়তেই মুহূর্তে ভাইরাল হয়ে গেল সেই দৃশ্য। গুঞ্জন উঠল—তাহলে কি আবারও প্রেমের ইঙ্গিত? তবে এ বিষয়ে মুখ খোলেননি কেউই।

মালাইকা, যিনি এক টিনএজ় ছেলের মা, বারবার সমালোচনার শিকার হয়েছেন। অনেকেই বলেছেন, তিনি অর্জুনের জীবন নষ্ট করছেন। তবে এই কটাক্ষের জবাবে মালাইকা পরিষ্কার জানিয়েছিলেন, “অর্জুন একজন প্রাপ্তবয়স্ক মানুষ। ও নিজের সিদ্ধান্ত নিজেই নিতে পারে। বয়সের পার্থক্যের জন্য যদি একজন বয়স্ক পুরুষ তরুণীকে বিয়ে করেন, তখন সেটাকে প্রশংসা করা হয়। কিন্তু উল্টোটা হলে কেন মহিলাকে দোষারোপ করা হয়?”


```