Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

পুজো থেকে কৌশানির ‘সিঙ্গল লাইফ’ শুরু! ভিডিও এল সামনে

পুজোর সবচেয়ে বড়ো গান হবে এই ‘সিঙ্গেল লাইফ’। ডান্সের গানে এই বছর এই গান দর্শকদের মন কেড়ে নেবে আমি আশা করছি। পুজো প্যান্ডেলে সবাই এনজয় করবে এই গান। 

 পুজো থেকে কৌশানির ‘সিঙ্গল লাইফ’ শুরু! ভিডিও এল সামনে

শুভঙ্কর চক্রবর্তী

শেষ আপডেট: 23 September 2025 18:59

দ্য ওয়াল ব্যুরো: দুর্গাপুজো মানেই শহরের আকাশ জুড়ে আলো, মণ্ডপে মণ্ডপে ভিড়, গান, আড্ডা আর খাওয়াদাওয়া। সেই উৎসবের আনন্দকে আরও উজ্জ্বল করতে আসছে অভিনেত্রী কৌশানি মুখোপাধ্যায়ের নতুন নাচের গান “সিঙ্গেল লাইফ”। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে গানটির অফিসিয়াল টিজার ও পোস্টার, যা দর্শকদের মধ্যে তৈরি করেছে প্রবল কৌতূহল। নীল শাড়িতে একেবারে নতুন লুকে দেখা যাচ্ছে কৌশানিকে—যেখানে তাঁর উপস্থিতি ও স্টাইল সত্যিই নজরকাড়া।

গানটি গেয়েছেন গায়িকা অঙ্কিতা ভট্টাচার্য, সুর দিয়েছেন কুন্তল দে। পরিচালনার দায়িত্বে রয়েছেন কারান আরিয়ান। জানা গিয়েছে, গানটির মধ্যে রয়েছে একেবারে ভিন্ন স্বাদ এবং দক্ষিণী ছবির মতোই বড়সড় চমক। সিনেমাটোগ্রাফির দায়িত্বে আছেন অনিমেষ ঘরুই, কার্যনির্বাহী প্রযোজক সাহেব হালদার। গানটি মুক্তি পাবে “সান ভেঞ্চার”-এর ব্যানারে, প্রযোজক সানি খান ও অনুপ সাহা-র প্রযোজনায়।

কৌশানি বললেন, “পুজোর সবচেয়ে বড়ো গান হবে এই ‘সিঙ্গেল লাইফ’। ডান্সের গানে এই বছর এই গান দর্শকদের মন কেড়ে নেবে আমি আশা করছি। পুজো প্যান্ডেলে সবাই এনজয় করবে এই গান। অনেকটা প্রস্তুতি নিয়ে পুরো টিম এই কাজটা করেছি। গানটার মধ্যে অনেক চমক আছে। ড্যান্সের গান হিসাবে এই গানটা দর্শকদের কাছে আলাদা জায়গা করে নেবে।”

দেখুন ভিডিও 

অন্যদিকে, পরিচালক কারান আরিয়ান বলেন—“এই গানে অভিনেত্রী কৌশানি মুখার্জির পারফরম্যান্স সবচেয়ে গুরুত্বপূর্ণ। অনবদ্য ড্যান্স রয়েছে পুরো গানের ভিডিও তে, যেটা কৌশানি মুখার্জি ছাড়া অন্য কেউ পারতো না। পুরোপুরি পুজোর নাচের গানে এই গান মানুষের মন কেড়ে নেবে।”

পুজোর মরশুমে যেমন নতুন জামা-কাপড়, আড্ডা আর খাবার অপরিহার্য, তেমনই এই বছর ‘সিঙ্গেল লাইফ’ হতে চলেছে সেই সঙ্গীত চমক, যা দর্শকদের নাচিয়ে তুলবে প্রতিটি প্যান্ডেলে। কৌশানির ভিন্ন আভায় সাজানো এই গান নিঃসন্দেহে হয়ে উঠতে চলেছে এবারের পুজোর সবচেয়ে বড়ো ডান্স অ্যান্থেম।


```