Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেই

২.৮১ কোটি ভাড়া দিয়ে নতুন ঠিকানায় মাধুরী? কী কারণে এই সিদ্ধান্ত, বাড়ছে জল্পনা

নথি অনুযায়ী, লোয়ার পারেলের ‘ওয়ান লোধা প্লেস’-এ অবস্থিত এই অফিস ইউনিটটির কার্পেট এরিয়া প্রায় ৭৩১ বর্গফুট। সঙ্গে রয়েছে একটি গাড়ি পার্কিং স্পেসও। এই লিজ চুক্তির জন্য স্ট্যাম্প ডিউটি হিসেবে জমা পড়েছে ৭২,৬০০ টাকা এবং রেজিস্ট্রেশন ফি ১,০০০ টাকা।

২.৮১ কোটি ভাড়া দিয়ে নতুন ঠিকানায় মাধুরী? কী কারণে এই সিদ্ধান্ত, বাড়ছে জল্পনা

দেবারতি চক্রবর্তী

শেষ আপডেট: 27 March 2026 18:26

দ্য ওয়াস ব্যুরো: অভিনয়ের পাশাপাশি এবার নতুন কী করতে চলেছেন মাধুরী দীক্ষিত (Madhuri Dixit)? এবার মুম্বই শহরে নিলেন একটি অফিস। শহরের অন্যতম প্রিমিয়াম এলাকা লোয়ার পারেলে একটি কমার্শিয়াল অফিস স্পেস পাঁচ বছরের জন্য লিজ নিলেন তিনি। (তথ্যসূত্র Square Yards)।

নথি অনুযায়ী, লোয়ার পারেলের ‘ওয়ান লোধা প্লেস’-এ অবস্থিত এই অফিস ইউনিটটির কার্পেট এরিয়া প্রায় ৭৩১ বর্গফুট। সঙ্গে রয়েছে একটি গাড়ি পার্কিং স্পেসও। এই লিজ চুক্তির জন্য স্ট্যাম্প ডিউটি হিসেবে জমা পড়েছে ৭২,৬০০ টাকা এবং রেজিস্ট্রেশন ফি ১,০০০ টাকা। পাশাপাশি, নিরাপত্তার কারণে জমা রাখা হয়েছে ১৭ লক্ষ টাকা।

চুক্তির মেয়াদ ৬০ মাস অর্থাৎ পাঁচ বছর। প্রথম বছরে মাসিক ভাড়া নির্ধারিত হয়েছে ৪.২৫ লক্ষ টাকা, যা প্রতি বছর ৫ শতাংশ হারে বৃদ্ধি পাবে। সেই অনুযায়ী দ্বিতীয় বছরে ভাড়া হবে প্রায় ৪.৪৬ লক্ষ টাকা, তৃতীয় বছরে ৪.৬৮ লক্ষ টাকা, চতুর্থ বছরে ৪.৯১ লক্ষ টাকা এবং পঞ্চম বছরে তা বেড়ে দাঁড়াবে ৫.১৬ লক্ষ টাকায়। সব মিলিয়ে পাঁচ বছরে মোট ভাড়ার অঙ্ক দাঁড়াচ্ছে প্রায় ২.৮১ কোটি টাকা।

এই লিজ চুক্তিটি রেজিস্ট্রি করা হয়েছে ২৪ মার্চ, ২০২৬ তারিখে। সম্পত্তিটির মালিক হিসেবে নথিতে উল্লেখ রয়েছে রিঙ্কু পরীক্ষিত জোশীর নাম, যাঁর কাছ থেকেই এই ইউনিটটি লিজ নেওয়া হয়েছে। যদিও এই বিষয়ে এখনও প্রকাশ্যে কিছু জানাননি মাধুরী।

উল্লেখ্য, লোয়ার পারেল বর্তমানে মুম্বইয়ের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র। একসময় শিল্পাঞ্চল হিসেবে পরিচিত এই এলাকা এখন বিলাসবহুল আবাসন, কর্পোরেট অফিস এবং আধুনিক পরিকাঠামোর জন্য বিশেষভাবে জনপ্রিয়। অভিনয় জগতের পাশাপাশি বিনিয়োগের দিকেও যে নজর দিচ্ছেন মাধুরী দীক্ষিত, এই চুক্তি সেই ইঙ্গিতই স্পষ্ট করে। 


```