Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

আমিরের ইউটার্ন! ওটিটি-তে আসছে ‘সিতারে জমিন পর’, কেন এমন সিদ্ধান্ত মিস্টার পারফেকশনিস্টের?

বড় পর্দার পর ইউটিউবে পে-পর-ভিউতে মুক্তি পেয়েছিল আমির খানের সিতারে জমিন পর।

আমিরের ইউটার্ন! ওটিটি-তে আসছে ‘সিতারে জমিন পর’, কেন এমন সিদ্ধান্ত মিস্টার পারফেকশনিস্টের?

সিতারে জমিন পর

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 27 March 2026 14:36

দ্য ওয়াল ব্যুরো: আমির খানের (Aamir Khan) ছবি ‘সিতারে জমিন পর’ (Sitaare Zameen Par) খুব শিগগিরই একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে। আগামী মাসের শুরুর দিক থেকেই ছবিটির স্ট্রিমিং শুরু হবে বলে জানা গেছে। এই ঘোষণার পর থেকেই নতুন করে চর্চা শুরু হয়েছে, কারণ সিনেমাটি মুক্তির সময় ওটিটি রিলিজ নিয়ে একেবারে ভিন্ন অবস্থান নিয়েছিলেন অভিনেতা নিজেই।

গত বছরের মাঝামাঝি সময়ে বড় পর্দায় মুক্তির পর আমির খান জানিয়েছিলেন, তিনি ছবিটিকে কোনও ওটিটি প্ল্যাটফর্মে আনতে চান না। সেই সময় তাঁর প্রোডাকশন হাউসের তরফে ইউটিউবে নির্দিষ্ট মূল্যের বিনিময়ে সিনেমা দেখার বিশেষ ব্যবস্থা করা হয়েছিল। অভিনেতার বক্তব্য ছিল, অনেক ওটিটি প্ল্যাটফর্ম থেকে প্রস্তাব এলেও দর্শকদের জন্য বিকল্প ব্যবস্থা তৈরি করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বড় পর্দার বাইরে অন্য পথে ছবিটিকে দর্শকদের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই ইউটিউবের পে-পর-ভিউ পদ্ধতি বেছে নেওয়া হয়েছিল।

তবে এবার সেই অবস্থান থেকে কিছুটা সরে এসে ছবিটিকে ওটিটি প্ল্যাটফর্মে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন এই পরিবর্তন—সেই প্রশ্নের জবাবও দিয়েছেন আমির খান। তাঁর কথায়, ওটিটি রিলিজ নিয়ে তাঁর কখনও কোনও দ্বিমত ছিল না। তিনি শুধু চেয়েছিলেন, বড় পর্দায় মুক্তির পরপরই ছবিটি যেন ওটিটিতে না আসে। এই সময়ের মধ্যে বহু দর্শক সিনেমাটি দেখেছেন, আর এখন ওটিটির মাধ্যমে আরও বেশি মানুষ ছবিটি দেখার সুযোগ পাবেন।

আমির খানের মতে, বাস্তব জীবনের ‘সিতারে’ বা প্রকৃত তারকাদের গল্প নিয়েই এই সিনেমা তৈরি হয়েছে, তাই ছবিটি তাঁর কাছে অত্যন্ত আবেগের। সেই কারণেই প্রথমে অন্য পথে ছবিটিকে দর্শকদের সামনে আনা হয়েছিল। তবে ইউটিউবে পে-পর-ভিউ রিলিজের পর এবার ওটিটিতে ছবির আগমন ঘিরে আবারও আলোচনা শুরু হয়েছে। 


```