Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেইনীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

Madhuri Dixit: 'একগাদা টাকা নষ্ট', কানাডায় মাধুরীর কনসার্ট নিয়ে বিরক্ত দর্শক, কী এমন হল?

কানাডা সফরে নির্ধারিত সময়ের প্রায় তিন ঘণ্টা দেরিতে পৌঁছনোর অভিযোগে সমালোচনার মুখে মাধুরী দীক্ষিত। দর্শকদের ক্ষোভে উত্তাল সোশ্যাল মিডিয়া।

 

Madhuri Dixit: 'একগাদা টাকা নষ্ট', কানাডায় মাধুরীর কনসার্ট নিয়ে বিরক্ত দর্শক, কী এমন হল?

মাধুরী দীক্ষিত

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 4 November 2025 16:02

দ্য ওয়াল ব্যুরো: মেলবোর্নে তিন ঘণ্টা দেরিতে পৌঁছনোর জন্য নেহা কক্করের বিরুদ্ধে দর্শকদের ক্ষোভের পর, এবার সেই একই পরিস্থিতির মুখোমুখি হলেন বলিউডের ‘ডান্সিং কুইন’ মাধুরী দীক্ষিত (Madhuri Dixit)। কানাডা সফরের একটি অনুষ্ঠানে প্রায় তিন ঘণ্টা বিলম্বে পৌঁছনোর (Madhuri Dixit Canada concert) অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। এই ঘটনা ঘিরে ক্ষোভে ফেটে পড়েছেন উপস্থিত দর্শকরা, উত্তাল সোশ্যাল মিডিয়াও।

দর্শকদের দাবি, টিকিটে উল্লেখ ছিল অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে। কিন্তু শো শুরু হয় রাত প্রায় ১০টায়। অনেকেই অনুষ্ঠান শেষ না করেই মাঝপথে বেরিয়ে যান। এক দর্শক অনলাইনে লিখেছেন, “আমি রাত ১১টা ০৫ মিনিটে বেরিয়ে আসি, কারণ পরের দিন আমার কাজ ছিল। জানি না এটা আয়োজকদের সিদ্ধান্ত ছিল নাকি তাঁর, কিন্তু এত দেরি শুরু হওয়া দর্শকদের সময়ের প্রতি অসম্মান।”

এরই মধ্যে অনলাইনে ভাইরাল হয়েছে শো-এর একটি ভিডিও। সেখানে দেখা যাচ্ছে মাধুরী মঞ্চে পারফর্ম করছেন। ভিডিওটির উপরেই লেখা, “যদি একটা পরামর্শ দিতে পারতাম, সেটা হবে, মাধুরী দীক্ষিতের শোতে যাবেন না। আপনার টাকা বাঁচান।”

সোশ্যাল মিডিয়ায় অনেকেই অনুষ্ঠানটিকে ‘অগোছালো’, ‘অত্যন্ত খারাপভাবে সংগঠিত’ ও ‘সময়ের অপচয়’ বলে মন্তব্য করেছেন। এক দর্শক লিখেছেন, “এটা ছিল সবচেয়ে বাজে একটা শো। কোথাও বলা হয়নি যে তিনি শুধু কথা বলবেন আর প্রতিটি গানে দুই সেকেন্ড নাচবেন। প্রমোটাররা একদমই ঠিকভাবে আয়োজন করেননি।”

অন্য এক ক্ষুব্ধ ব্যক্তি মন্তব্য করেছেন, “তিন ঘণ্টা দেরিতে শুরু হল, তারপর একগুচ্ছ বোরিং কথাবার্তা। দর্শকদের সময়ের কোনও মূল্য দেওয়া হয়নি।”

এই ঘটনায় আয়োজকদের বিরুদ্ধেও উঠেছে অভিযোগ। অনেক দর্শক জানিয়েছেন, তাঁরা Consumer Protection Ontario-তে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করতে চান।

তবে বিতর্কের মাঝেও কিছু অনুরাগী মাধুরীর পক্ষ নিয়েছেন। এক ভক্তের দাবি, “মাধুরী দীক্ষিত বরাবরের মতোই আশানুরূপ পারফর্ম করেছেন। এটা সম্ভবত প্রোডাকশন বা ম্যানেজমেন্টের সমন্বয়জনিত সমস্যা।” আরেকজন যোগ করেন, “তিনি অসাধারণ। তাঁর উপস্থিতিই এক অভিজ্ঞতা। যদি আয়োজনে সমস্যা হয়ে থাকে, সেটা তাঁর দোষ নয়।”

এখনও পর্যন্ত মাধুরী দীক্ষিত বা তাঁর টিমের পক্ষ থেকে এই ঘটনার বিষয়ে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।
 


```