Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

সাতাশ বছর পর নায়কের সঙ্গে পর্দায় তাবু! জন্মদিনে ফের জল্পনার কেন্দ্রে অভিনেত্রী

আজ তাবুর জন্মদিন। বলিউডের অভিনেত্রীর জীবনের প্রতিটি অধ্যায়েই রয়েছে এক অদ্ভুত মায়া— কখনও তাঁর অভিনয়ে, কখনও তাঁর নীরবতায়।

সাতাশ বছর পর নায়কের সঙ্গে পর্দায় তাবু! জন্মদিনে ফের জল্পনার কেন্দ্রে অভিনেত্রী

আজ তাবুর জন্মদিন।

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 4 November 2025 15:28

দ্য ওয়াল ব্যুরো: আজ তাবুর জন্মদিন। বলিউডের অভিনেত্রীর জীবনের প্রতিটি অধ্যায়েই রয়েছে এক অদ্ভুত মায়া— কখনও তাঁর অভিনয়ে, কখনও তাঁর নীরবতায়। এই নীরবতার আড়ালেই যেন আবার জেগে উঠছে পুরনো এক গল্প। কারণ, প্রায় সাতাশ বছর পর তিনি নাকি আবার জুটি বাঁধতে চলেছেন দক্ষিণের কিংবদন্তি নায়কের সঙ্গে— নাগার্জুনা আক্কিনেনি!

নাগার্জুনা বর্তমানে ব্যস্ত তাঁর কর্মজীবনের সবচেয়ে বড় মাইলস্টোন প্রজেক্ট— শততম ছবি ‘King100’ নিয়ে। এই ছবিকে ঘিরে দক্ষিণী ইন্ডাস্ট্রিতে এখন প্রবল উত্তেজনা। শুধু একশোতম ছবি বলেই নয়, এ যেন এক আবেগের অধ্যায়ও বটে। আর তার মধ্যেই যখন গুঞ্জন উঠল যে তাবু নাকি ফিরছেন এই ছবিতে— তখনই যেন উচ্ছ্বাস ছুঁয়ে গেল নস্ট্যালজিয়ায় ভরা এক প্রজন্মকে।

খবর, তাবু এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন। যদিও নির্মাতারা এখনও আনুষ্ঠানিক ঘোষণা করেননি, তবে এই খবরেই উচ্ছ্বসিত দুই তারকার ভক্তরা। কারণ, নাগার্জুনা ও তাবু শেষ একসঙ্গে কাজ করেছিলেন নয়ের দশকে— ‘নিনে পেল্লাদাথা’ এবং ‘আভিদা মা আভিদে’তে। সেই সময় তাঁদের অন-স্ক্রিন রসায়ন ছিল বেশ জনপ্রিয়।

ছবিটির নাম আপাতত King100 হলেও, সোশ্যাল মিডিয়ায় চলছে জোর গুঞ্জন— এও শোনা যাচ্ছে, শেষ পর্যন্ত ছবির নাম হতে পারে ‘Lottery King’। নামটি ইতিমধ্যেই ভাইরাল, এবং নাম শুনেই বোঝা যায় এটি হতে চলেছে এক বড় বাজেটের, নাটকীয় গল্পে ভরপুর পারিবারিক অ্যাকশন ড্রামা। ২০২৬ সালের মে মাসে মুক্তি পাওয়ার কথা ছবিটির— মানে গ্রীষ্মকালেই পর্দায় উঠতে চলেছে এই বহু প্রতীক্ষিত অধ্যায়।

শোনা যাচ্ছে, ছবির উদ্বোধন করবেন স্বয়ং চিরঞ্জীবী, আর সেই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দক্ষিণী ইন্ডাস্ট্রির বড় বড় তারকারা। আরও একটি খবর রটেছে— নাগার্জুনার দুই পুত্র, নাগা চৈতন্য ও অখিল আক্কিনেনি, নাকি অতিথি চরিত্রে দেখা দেবেন এই ছবিতে। যেন আবার ফিরে আসবে তাঁদের ‘মনম’-এর সেই পারিবারিক মায়াময় মুহূর্ত।

তবে দর্শকদের আগ্রহের কেন্দ্র শুধু সিনেমা নয়— বরং এই পুনর্মিলন। কারণ, বহু বছর আগেই গুজব রটেছিল নাগার্জুনা ও তাবুরব্যক্তিগত সম্পর্ক নিয়েও। দু’জনেই সবসময়ই নীরব থেকেছেন, কিন্তু তাঁদের সম্ভাব্য এই পুনর্মিলন যেন পুরনো অনুভবগুলোকে আবার জাগিয়ে তুলছে। একসঙ্গে তাঁদের দেখা যাবে— এমন ভাবনাই যেন ভক্তদের হৃদয়ে নস্ট্যালজিয়ার ঢেউ তুলেছে।

Throwback: Akkineni Nagarjuna opens up about his relationship with Tabu |  Telugu Movie News - The Times of India
 

অন্যদিকে, তাবু এখন বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন বলিউডে। সামনে মুক্তি পেতে চলেছে তাঁর নতুন ছবি ‘ভূত বাংলা’, যেখানে তাঁর সহ-অভিনেতা অক্ষয় কুমার। সঙ্গে রয়েছেন পরেশ রাওয়াল, ওয়ামিকা গাব্বি, রাজপাল যাদব এবং গোবর্ধন আসরানি। এর আগের ছবি ‘ক্র্যু’-এ করিনা কাপুর খান ও কৃতি শ্যাননের সঙ্গে তাবু মুগ্ধ করেছিলেন দর্শকদের। ছবিটি বক্স অফিসে সাফল্য পায়, এবং শোনা যাচ্ছে এর সিকুয়েলও নাকি আসতে চলেছে।

আজ তাঁর জন্মদিনে তাই আলোচনার কেন্দ্রে তাবু— যিনি সময়ের সঙ্গে আরও মোহময়ী আরও উজ্জ্বল। তিনি যেন এক নিঃশব্দ নক্ষত্র, যাঁর আলো নরম হলেও গভীর। যদি সত্যিই নাগার্জুনার সঙ্গে আবার এক হন পর্দায়, তবে সেটি শুধু একটি পুনর্মিলন নয়— হবে এক যুগের আবেগ ফিরে পাওয়া। সাতাশ বছর পর হয়তো আবার শুরু হবে এক পুরনো সিনেমার মতোই সুন্দর গল্প— যেখানে সময় থেমে যায়, শুধু থেকে যায় তাবু নামের সেই মায়াবী আলো।


```