Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

সুস্থ আছেন মিঠুন, 'ফ্যানবয়' মোমেন্ট মধুর ভান্ডারকরের

শাস্ত্রী'-র শুটিং চলছে। সেখানে তাঁর সঙ্গে দেখা করতে গেলেন পরিচালক মধুর ভান্ডারকর।

সুস্থ আছেন মিঠুন, 'ফ্যানবয়' মোমেন্ট মধুর ভান্ডারকরের

শেষ আপডেট: 23 February 2024 11:18

দ্য ওয়াল ব্যুরো: সম্প্রতি ব্রেন স্ট্রোকে হাসপাতালে ভর্তি হয়েছিলেন মিঠুন চক্রবর্তী। বুকে ব্যথা ও দুর্বলতা থেকেই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারপর কিছুদিনের মধ্যে তিনি সুস্থ হয়ে ফিরে আসেন। 


অসুস্থতা কাটিয়ে ইতিমধ্যেই শুটিংয়ে ফিরেছেন অভিনেতা। 'শাস্ত্রী'-র শুটিং চলছে। সেখানে তাঁর সঙ্গে দেখা করতে গেলেন পরিচালক মধুর ভান্ডারকর। কলকাতায় এসেছিলেন পরিচালক। বর্ষীয়ান অভিনেতার সঙ্গে দেখা করে  সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করলেন। লিখলেন, 'আমি কলকাতায় এসেছি 'শাস্ত্রী'-র সেটে। মিঠুনদাকে আবার সেটে ফিরতে দেখে আমি দারুণ রোমাঞ্চিত। উনি এখন সম্পূর্ণ সুস্থ। '

ভিডিও ছাড়াও বেশ কিছু ছবিও পোস্ট করেন তিনি। সেই ছবিগুলো নিয়ে লেখেন, আমার সঙ্গে মিঠুনদার সম্পর্ক আমার টিন এজ থেকে যখন আমি ভিডিও ক্যাসেট ডেলিভার করতাম। উনি সবসময়ই আমাকে অনুপ্রাণিত করছেন এবং সাহস জুগিয়েছেন। 

শুধু পরিচালক না, মিঠুন চক্রবর্তীও বলেন, 'আমিও মধুরকে অনেক ছোট থেকে চিনি। আমি ওকে বলতাম যে 'মধুর আমার এই ক্যাসেটটা লাগবে'। আর ও নিয়ে আসত। এখন সেই ছেলেটাই পাঁচবার ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে। আমি সবসময় সবাইকে বলি যে স্বপ্নপূরণ হয়। শুধু লড়ে যেতে হবে, তাহলেই স্বপ্নপূরণ হবে।'


হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর অভিনেতা জানান, 'এতদিন শরীরের দিকে খেয়াল রাখিনি তাই এই শাস্তি পাচ্ছি। আমি অতিরিক্ত খেতাম। নিজের খেয়াল রাখতাম না। আমি সবাইকে বলতে চাই দয়া করে বুঝেশুনে খাবার খান। ডায়েট মেনে চলুন।'


হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার কয়েকদিনের মধ্যেই ওঁর নতুন ছবি 'শাস্ত্রী'-র শুটিং শুরু করে দেন। সংবাদমাধ্যমকে জানান, কাজে না ফিরলে উনি আরও অসুস্থ হয়ে যাবেন।


```