Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

দিন দিন আরও তরুণ হচ্ছেন কীভাবে? প্রশ্ন শুনে মাধবন বললেন, 'আমার এত বাজেটই নেই!'

‘কেসারি: চ্যাপ্টার ২’-এ ভয়ঙ্কর খলনায়কের চরিত্রে দর্শকদের চমকে দেওয়ার পর এবার একেবারে ভিন্ন মুডে ফিরছেন আর মাধবন। 

দিন দিন আরও তরুণ হচ্ছেন কীভাবে? প্রশ্ন শুনে মাধবন বললেন, 'আমার এত বাজেটই নেই!'

আর মাধবন

অন্বেষা বিশ্বাস।

শেষ আপডেট: 26 June 2025 19:52

দ্য ওয়াল ব্যুরো: ‘কেসারি: চ্যাপ্টার ২’-এ ভয়ঙ্কর খলনায়কের চরিত্রে দর্শকদের চমকে দেওয়ার পর এবার একেবারে ভিন্ন মুডে ফিরছেন আর মাধবন। ওটিটি প্ল্যাটফর্মে আসছে তাঁর নতুন ছবি ‘আপ জৈসা কোই’। প্রেম, অসম্পূর্ণতা আর জীবনের ছোট ছোট সমঝোতা—এই সব কিছুর মিশেলে তৈরি হয়েছে ছবির কাহিনি। ট্রেলারে যেমন দেখা গিয়েছে, ছবিতে মাধবনের বিপরীতে রয়েছেন ফাতিমা সানা শেখ।

কিন্তু শুধু গল্প নয়, ছবিটি নিয়ে আরও একটি বিষয় নিয়ে নেটপাড়ায় জোর আলোচনা চলছে—সেটা হল মাধবনের চেহারা! সদ্য প্রকাশিত ট্রেলারে অভিনেতার অবিশ্বাস্যভাবে তরুণ ও ঝকঝকে লুক দেখে অনেকেই বলছেন, বয়স যেন তাঁর গায়ে লাগে না। এমনকি অনেকে মনে করছেন, বোধহয় VFX-এর সাহায্যে তাঁকে 'ডি-এজিং' করা হয়েছে।

তবে এ সব জল্পনাকে একেবারে উড়িয়ে দিয়েছেন মাধবন নিজেই। ট্রেলার লঞ্চের সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিনেতা হেসে বলেন, “অনেকে বলছেন আমি ডি-এজিং করিয়েছি, কিন্তু আমার তেমন বাজেট নেই!” পাশাপাশি তিনি জানান, এর পেছনে কোনও প্রযুক্তির হাত নেই, বরং রয়েছে সোজাসাপ্টা একটা জীবন—কম খাওয়া আর নিয়মিত শরীরচর্চা।

২০১৬ সালে 'সালা খাড়ুস' ছবির জন্য প্রস্তুতি নেওয়ার সময় থেকেই নিজের রুটিন বদলাতে শুরু করেন তিনি। বহু পুষ্টিবিদ ও ফিটনেস ট্রেনারের পরামর্শ নিলেও কোনওটাই তাঁর সঙ্গে পুরোপুরি মানানসই ছিল না বলে জানান মাধবন। শেষে নিজের শরীরকে বোঝার চেষ্টা করে ঠিক করেন—"আগে যতটা খেতাম, তার থেকে একটু কম খাওয়া শুরু করলাম। আর তাতেই কাজ দিল।"

মাধবনের এই খোলামেলা জবাব এমন সময় এসেছে, যখন বলিউডে ডি-এজিং নিয়ে বিতর্ক তুঙ্গে। আমির খান নিজেই এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, “আজকাল বয়স কোনও বাধা নয়, VFX আছে তো।” অন্যদিকে সলমন খানের চেহারা নিয়েও মাঝে মধ্যেই ডি-এজিং-এর গুঞ্জন ওঠে, যদিও তিনি কখনও এ নিয়ে প্রকাশ্যে কিছু বলেননি।

এবার মাধবন এই আলোচনা থেকে নিজেকে গা বাঁচিয়ে জানান দিলেন—তিনি কিন্তু পুরোটাই স্বাভাবিক। ‘আপ জৈসা কোই’ মুক্তি পাবে আগামী ১১ জুলাই। বাস্তব সম্পর্কের জটিলতা আর এক অনবদ্য ভালবাসার গল্প দেখার পাশাপাশি দর্শক দেখবেন এক ‘টাইমলেস’ মাধবনকে।


```