Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

‘হেডস অফ স্টেট’ ছবির প্রিমিয়ারে সিলভার গাউনে প্রিয়াঙ্কা, নেটপাড়া বলছে, 'সব তো দেখেই ফেললাম'

নতুন সিনেমা 'Heads of State'-এর ওয়ার্ল্ড প্রিমিয়ারে অংশ নিলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। এদিন এক রূপোলি রঙের সরল অথচ স্টাইলিশ গাউনে দেখা গেল তাঁকে। 

‘হেডস অফ স্টেট’ ছবির প্রিমিয়ারে সিলভার গাউনে প্রিয়াঙ্কা, নেটপাড়া বলছে, 'সব তো দেখেই ফেললাম'

প্রিয়াঙ্কা চোপড়া

অন্বেষা বিশ্বাস।

শেষ আপডেট: 26 June 2025 19:23

দ্য ওয়াল ব্যুরো: নতুন সিনেমা 'Heads of State'-এর ওয়ার্ল্ড প্রিমিয়ারে অংশ নিলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। এদিন এক রূপোলি রঙের সরল অথচ স্টাইলিশ গাউনে দেখা গেল তাঁকে। হালকা মেকআপ, সোজা করে পিছনে টানা খোলা চুল, কানে হীরের দুল—সব মিলিয়ে তাঁর লুক ছিল একেবারে অনবদ্য।

গাউনটির ডিজাইন ছিল ৯০-এর দশকের ধাঁচে। গলার কাছে হালকা ভাঁজ আর ঝকঝকে কাপড়ের ঝলক ছবির প্রিমিয়ারে এনে দিল এক গ্ল্যামারাস মুহূর্ত। গলায় কোনও গয়না পরেননি প্রিয়াঙ্কা। হাতে ছিল কেবল কয়েকটি আঙটি। পায়ে ছিল কালো পয়েন্টেড হিল।

মুখে ছিল হালকা স্মোকি আই মেকআপ, ঘন ভ্রু আর নিউড লিপস্টিক। সম্পূর্ণ সাজটাই ছিল সরল অথচ নজরকাড়া। প্রিয়াঙ্কার সঙ্গে ছিলেন ছবির আরও দুই তারকা—ইদ্রিস এলবা ও জন সিনা। তাঁরাও কালো স্যুট পরে অনুষ্ঠানে হাজির হন। সোশ্যাল মিডিয়ায় প্রিয়াঙ্কার ছবি ভাইরাল হতেই অনেকে অনেক কমেন্ট করেছেন। কেউ বলেছেন, 'তিনি বোল্ড। করণ জোহারকে দেখানো হোক এই ছবি।' আরও এক ব্যক্তি কমেন্টে লিখেছেন, 'এটা গাউন না পর্দা? সব তো দেখেই ফেললাম।'

'Heads of State' একটি অ্যাকশন-কমেডি সিনেমা। অর্থাৎ প্রথম ঝলকে অ্যাকশন, তার সঙ্গে টানটান কৌতুক—এই দুইয়ের মিশেল নিয়েই আসছে হলিউডের নতুন সিনেমা Heads of State। এক ভিন্ন স্বাদের অ্যাকশন-কমেডি হিসেবে ইতিমধ্যেই ছবিটি নিয়ে তৈরি হয়েছে উত্তেজনা। ছবির কেন্দ্রে দুই রাষ্ট্রনেতা, যাঁরা ব্যক্তিগত ও রাজনৈতিক মতানৈক্য ভুলে একজোট হবেন আন্তর্জাতিক ষড়যন্ত্র রুখতে।

ছবিতে অভিনয় করছেন জন সিনা, ইদ্রিস এলবা এবং প্রিয়াঙ্কা চোপড়া। তিনজনেই ছবির প্রিমিয়ারে ঝলমলে উপস্থিত ছিলেন। বিশেষ করে প্রিয়াঙ্কার রূপোলি গাউন ইতিমধ্যেই স্টাইল স্টেটমেন্ট হয়ে উঠেছে।


```