Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

লক্ষ্মীকান্তপুর লোকাল: শহরের আঙিনায় তিন সংসার, তিন গল্প, এক যাত্রা

কলকাতা—যে শহরকে বলা হয় সিটি এফ জয়। যে শহরের প্রতিটি গলিতে লুকিয়ে থাকে স্বপ্ন-সংগ্রামের গল্প। সে শহরেই গড়ে উঠছে তিনটি পরিবার, তিন দম্পতি—তাদের ভালোবাসা, দুঃখ, হাসি-কান্না আর অসম্পূর্ণ স্বপ্ন নিয়ে।

লক্ষ্মীকান্তপুর লোকাল: শহরের আঙিনায় তিন সংসার, তিন গল্প, এক যাত্রা

লক্ষ্মীকান্তপুর লোকাল

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 3 September 2025 12:11

দ্য ওয়াল ব্যুরো: কলকাতা—যে শহরকে বলা হয় সিটি এফ জয়। যে শহরের প্রতিটি গলিতে লুকিয়ে থাকে স্বপ্ন-সংগ্রামের গল্প। সে শহরেই গড়ে উঠছে তিনটি পরিবার, তিন দম্পতি—তাদের ভালোবাসা, দুঃখ, হাসি-কান্না আর অসম্পূর্ণ স্বপ্ন নিয়ে। জীবনের অদ্ভুত এক মোড়ে এসে দাঁড়িয়ে, তারা বুঝতে পারে সংসারের চাকাকে এগতে, জীবনের ভার সামলাতে পাশে চাই আরেকজন মানুষকে। সেই মানুষটা আসে লক্ষ্মীকান্তপুর থেকে—গৃহকর্মীর রূপে, আবার অচেনা আত্মীয়ের মতো।



‘লক্ষ্মীকান্তপুর লোকাল’-এর মূল সুরই এই আবিষ্কার, যে মানুষগুলো প্রতিদিন লোকাল ট্রেনে চেপে আসে, কাজের খোঁজে শহরে মিশে যায়, তারাই আসলে সমাজের অনিবার্য অংশ। তিন পরিবারের ভাঙা-গড়া, দ্বন্দ্ব-সংঘাত, আর সম্পর্কের টানাপোড়েন এক অদ্ভুত আবহ তৈরি করে। এই গল্পকে পর্দায় বুনেছেন রামকমল মুখোপাধ্যায়, যিনি এর আগে ‘বিনোদিনী—একটি নটীর উপাখ্যান’-এর মতো ছবি পরিচালনা করেছেন। আর এবার তাঁর ক্যামেরার লেন্সে কলকাতার ঘরোয়া সংসার জীবনে প্রবেশ করবে দর্শক।


সিলভার স্ক্রিনে এই ছবির আবেগকে যে তারকারা তুলে ধরেছেন—ঋতুপর্ণা সেনগুপ্ত, কৌশিক গঙ্গোপাধ্যায়, পাওলি দাম, সায়নী ঘোষ, ইন্দ্রনীল সেনগুপ্ত, জন ভট্টাচার্য, রাজনন্দিনী পাল, প্রমুখ। তাঁদের সঙ্গে রয়েছেন প্রযোজক সঙ্গীতা সিংহ নিজেও, যিনি প্রথমবার অভিনয় করলেন ‘লক্ষ্মীকান্তপুর লোকাল’-এ। 

লক্ষ্মীকান্তপুর লোকাল


সঙ্গীতা সিংহ বলেন—“ছোটবেলা থেকেই শিল্প-সৃষ্টি আমার রক্তে মিশে আছে। সেখান থেকেই জন্ম নিয়েছিল একদিন স্কুল গড়ার স্বপ্ন। আজ সেই স্বপ্নকে বড় পর্দায় ছুঁতে পেরেছি। এতদিন প্রযোজনা করেছি, কিন্তু এবার নিজের অভিনয়, এমন তারকাখচিত অভিনয়শিল্পীদের সঙ্গে কাজ, আর রামকমলদার মতো একজন পরিচালকের সান্নিধ্যে দাঁড়িয়ে মনে হচ্ছে সত্যিই স্বপ্নকে ছুঁয়ে ফেললাম।”


পরিচালক রাম কামল মুখোপাধ্যায়ও নিজের আবেগ লুকিয়ে রাখেননি এই ছবি নিয়ে। তাঁর কথায়—“‘লক্ষ্মীকান্তপুর লোকাল’ আমার মনের খুব কাছের একটা ছবি। দর্শকদের জন্য এই ছবিতে অনেক চমক রয়েছে। আগামী ৮ সেপ্টেম্বর আমরা ছবির সম্পূর্ণ তারকাসূচি প্রকাশ করব।”
এক শহর, তিন সংসার, আর কিছু অচেনা অথচ আপন মানুষ—এই বাঁধনে বোনা হয়েছে ‘লক্ষ্মীকান্তপুর লোকাল’। হয়তো এই সিনেমা শেষ হবে, কিন্তু দর্শকের হৃদয়ে গৃহকর্মীর হাসি, তাদের পরিশ্রম, আর নিঃশব্দ ভালোবাসা থেকে যাবে অম্লান স্মৃতির মতো। কারণ, শেষ পর্যন্ত তো এই শহর বেঁচে থাকে ভালোবাসার হাত ধরেই—লোকাল ট্রেনের দুলুনিতে, সংসারের টানাপড়েন, আর মানুষে-মানুষে অদৃশ্য অথচ অটুট সম্পর্কের বাঁধনে। 
 


```